Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 অধ্যায় কুবায় অবস্থিত কুয়ায় তার যে বরকত প্রকাশ পেয়েছিল আবুল হাসান মুহাম্মাদ ইব্‌ন হুসায়ন আল আলাভী, আবূ হামিদ ইবনুশ্‌ শারকী সুত্রে ..... ইয়াহ্‌ইয়া ইবৃন সাঈদ থেকে বর্ণনা করেন যে, একবার হযরত আনাস ইব্‌ন মালিক (রা) কুবায় তাঁদের কাছে আগমন করলেন এবং তাদের কাছে সেখানকার একটি কুয়ার সন্ধান জানতে চাইলেন । তখন আমি তাকে তার সন্ধান দিলাম । তখন তিনি তাকে লক্ষ্য করে বললেন, এই কুয়ার অবস্থাতো এমন ছিল, কোন ব্যক্তি যদি তার গাধার পিঠে (কয়েক মশক) পানি বহন করে নিয়ে যেত তাহলেই তা শুকিয়ে যেত। এরপর (একবার) রাসূলুল্লাহ্‌ সো) আসলেন, এবং - একটি (বিশাল) বালতিতে সেখান থেকে পানি আনার নির্দেশ দিলেন। এরপর হয় তিনি থেকে উ্ু করলেন কিংবা তাতে থুথু দিলেন। তারপর তার নির্দেশে সেই পানি কুয়ায় ঢেলে দেয়া 'হল। রাবী বলেন, এরপর থেকে আর এই কুয়া কখনও শুকায়নি। রাবী বলেন, এরপর আমি তাকে পেশাব করে এসে উযূ করতে এবং উভ্তয়পার্্ব মাসেহ করে নামায পড়তে দেখেছি. . আবু বকর আল বায্যার, আল ওলীদ ইব্‌ন আমর ...... আনাস (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ (সা) এসে আমাদের অতিথি হলেন, তখন আমরা তাকে জাহিলিয়াতে “আন্নাযূর' ফস্বল্পপানির কৃপ) নামে খ্যাত আমাদের কুয়ার পানি পান করালাম ৷ তখন তিনি তাতে থুক দিলেন। তখন থেকে সেই কুয়া আর শুকাত না। তারপর রাবী বলেন, এই সূত্র ব্যতীত অন্য কোন সূত্রে হাদীসখানি বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই। | | নবী করীম (সা)-এর বরকতে খাদ্য বৃদ্ধি ্‌ একাধিক স্থানে নবী করীম (সা)-এর বরকতে দুধ বৃদ্ধি পেয়েছে। ইমাম আহমদ ..... রাও্হ ..... মুজাহিদ সূত্রে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রো) বলতেন, আল্লাহ্‌র কসম, ক্ষুধার তাড়নায় আমি আমার 'যকৃৎ বেরাবর পেট) মাটিতে চেপে ধরতাম। আর কখনও বা ক্ষুধার তাড়নায় আমি পেটে পাথর বেঁধে নিতাম । একদিন আমি এ পথের সামনে বসলাম যে পথ দিয়ে সকলে বের হয়। প্রথমে আবূ বকর (রা) বের হল, । তখন আমি তাঁকে কিতাবুল্লাহর একটি আয়াত জিজ্ঞেস করলাম, আমার উদ্দেশ্য ছিল এ কারণে তিনি আমাকে তীর সাথে: যেতে বলবেন; কিন্তু তিনি তা করলেন না। এরপর উমর (রা) বের হলেন। তখন আমি তাকেও কিতাবুল্লাহ্র একটি আয়াত জিজ্ঞেস করলাম । এবারও আমার উদ্দেশ্য ছিল যে, হয়ত তিনি আমাকে তার সাথে যেতে বলবেন। কিন্ত না, তিনিও তা করলেন না। এরপর আবুল কাসিম (সা) বের হলেন। তিনি আমার চেহারার আবেদন এবং মনের অবস্থা বুঝতে পেরে বললেন, আবু হুরায়রা! আমি তাঁকে রললাম, লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ! (হে আল্লাহ্‌র রাসূল! আমি হাধির)। তখন তিনি বললেন, আমার সাথে এসো। এরপর আমি ভিতরে প্রবেশের দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।