0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫৭ তাবুক অভিযানকালে দুই সালাত একত্র করা সম্পর্কিত হাদীস উল্লেখ করে বলেন, রাসূলুল্লাহ্ (সা) বললেন, আগামীকাল আল্লাহ্ চাইলে তোমরা তাবুকের জলাশয়ে উপনীত হবে। পূর্বাহ্ের পূর্বে তোমরা সেখানে পৌছতে পারবে না। তোমাদের মধ্যে যেই সেখানে পৌছবে, সে যেন আমার না আসা পর্যস্ত সেখানকার কোন পানি স্পর্শ না করে। মু'আয (রা) বলেন, এরপর আমরা সেখানে এসে পৌছলাম, অবশ্য দুই. ব্যক্তি আমাদের পূর্বেই সেখানে পৌঁছে গিয়েছিল, আর পানির উৎসটি ছিল সবুজ ঘাসের গুচ্ছসদৃশ, যা অতি সামান্য সামান্য পানি উৎসারিত করছিল । তখন রাসূলুল্লাহ্ (সা) তাদের দু'জনকে জিজ্ঞেস করলেন, তোমরা কি তার পানি স্পর্শ করেছ ? তারা বলল, জী হা । তখন তিনি তাদেরকে তিরঙ্কার করে বেশ কিছু কথা বললেন। তারপর লোকেরা সেই পানির উৎস থেকে হাতের কোষ ভরে সামান্য সামান্য পানি নিল। এমনকি তা একটি পাত্রে সংগৃহীত হল । তখন রাসূলুল্লাহ্ সা) সেই (সামান্য) পানি ছ্বারা তার উভয় হাত এবং মুখমণ্ডল ধৌত করলেন, তারপর তা আবার সেই পানির উৎসে ঢেলে দিলেন। নি 5 বাতি বহাল মলিন ভার করল। তারপর রাসূলুল্লাহ্ (সা) বললেন, হে মু'আয! আল্লাহ্ যদি তোমাকে দীর্ঘকাল বাচিয়ে রাখেন, তাহলে হয়ত তুমি দেখবে, এখানকার সবকিছু বাগ-বাগিচায় পূর্ণ । আর 'প্রতিনিধিদল অধ্যায়ে, আবদুর রহমান ইব্ন যিয়াদ ইব্ন আনউম সূত্রে যিয়াদ ইব্ন হারিছ আসসদাঈ থেকে তার প্রতিনিধিবূপে আগমনের ঘটনা আমরা উল্লেখ করেছি। সেখানে তিনি যে দীর্ঘ হাদীস রিওয়ায়াত করেছেন তাতে রয়েছে £ তারপর আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাদের একটি কুয়া রয়েছে, শীতকালে আমরা তাতে পর্যাপ্ত পানি পাই এবং সঁকলে একত্রে অবস্থান করি, আর গ্রীষ্মকালে তার পানি কমে যায়; তখন আমরা আমাদের আশেপাশের পানির উৎস সমূহে . ছড়িয়ে পড়ি (আর একক্রে থাকা হয় না)। আর ইতিপূর্বে আমরা ইসলাম গ্রহণ করেছি। আমাদের প্রতিবেশীরা আমাদের শক্র । আপনি আমাদের কুয়ার জন্য দু'আ করুন; যেন তার পানি আমাদের জন্য (সবসময়) পর্যাপ্ত পরিমাণ থাকে, যাতে আমরা একত্রে থাকতে পারি, আমাদের আর বিচ্ছিন্ন হওয়ার প্রয়োজন না হয় । তখন তিনি সাতটি কংকর আনালেন এবং তাঁর হাত দিয়ে সেগুলিকে মললেন এবং সেগুলির মাঝে দু'আ পড়ে দিলেন। তারপর বললেন, এই কংকরগুলি নিয়ে যাও, তোমরা যখন কুয়ার পাড়ে পৌছবে তখন আল্লাহ্র নাম নিয়ে একটি একটি করে সেগুলি কুয়ায় নিক্ষেপ করবে । আস্সদাঈ বলেন, তখন তিনি আমাদেরকে যা বললেন, আমরা তাই করলাম । এরপর আর আমরা কখনও সেই কুয়ার তলদেশের দেখা পাইনি । এই হাদীসের মূল অংশ ইমাম আহমদের মুসনাদে এবং ইমাম আবূ দাউদ, তিরমিযী ও ইব্ন মাজার সুনান সমূহে বিদ্যমান । আর হাদীসখানির বিস্তারিত বিবরণ রয়েছে ইমাম বায়হাকীর 'দালাইলুন নবুওয়াত' খরন্থে। নিলে ইমাম বায়হাকী প্রদত্ত শিরোনামে তা উল্লেখিত হলঃ দ$$.21111001109.0011
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।