0০017161715 ১৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া সঙ্গীদেরকে বললেন, আমরা সামান্য নৈশ বিশ্রাম নিয়ে তারপর অন্যদের সাথে মিলিত হব, তোমরা কী বল ? তীরা বললেন, জী হা! ইয়া রাসূলাল্লাহ! এরপর তারা বিশ্রাম করলেন, সূর্যতাপ তাদেরকে স্পর্শ করার পূর্বে তারা আর জাগ্রত হলেন না। এরপর রাসূলুল্লাহ্ (সা) জাগ্রত হলেন এবং তার সাহাবাগণও জাগ্রত হলেন। তিনি তাদেরকে বললেন, তোমরা অগ্রসর হয়ে তোমাদের প্রয়োজনাদি পূরণ করে নাও! তখন তারা তা" করে রাসূলুল্লাহ (সা)-এর কাছে ফিরে আসলেন । তখন তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের কারো সাথে কি পানি আছে ? তখন তাদের একজন বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার কাছে একটি উযুর পাত্র রয়েছে, তাতে সামান্য পানি আছে। তিনি বললেন, তুমি তা নিয়ে এসো! তখন লোকটি তা নিয়ে আসল এবং আল্লাহ্র নবী তা ধরলেন। তারপর উভয় হাত দ্বারা তা মুছলেন, আর তাতে বরকতের জন্য দু'আ করলেন। তিনি তার সাহাবীগণকে বলতে- লাগলেন, এসো, তোমরা উতু . করে নাও। তখন তারা আসলেন আর আল্লাহ্র রাসূল তাদেরকে পানি ঢেলে দিতে থাকলেন। এভাবে তারা সকলে উযু শেষ করলেন । তখন তাদের একজন আযান ও ইকামত দিলেন এবং রাসূলুল্লাহ্ (সা) তাদেরকে নিয়ে নামায পড়লেন। এরপর উযুর পাত্রধারী সাহাবীকে তিনি বললেন, তোমার উধুর পাত্র সংরক্ষণ করে রাখ । অচিরেই এর গুরুত্ব প্রকাশ পাবে। একথা বলে তিনি সকলের আগে বাহনে আরোহণ করলেন এবং তার সাহাবীগণকে বললেন, লোকেরা কি করেছে বলে তোমরা মনে কর ? তখন তারা বললেন, আল্লাহ্ ও তার রাসূলই অধিক জানেন। তিনি তাদেরকে বললেন, তাদের মাঝে আবু বকর, উমর আছেন। সুতরাং লোকেরা সঠিক পথের দিশা পাবে । এরপর যখন মুসলমানদের বাহিনী সেখানে আগমন করে দেখতে পেল যে, তাদের পূর্বেই মুশরিকরা সেই পানির উৎসে পৌছে গেছে তখন বিষয়টি তাদের জন্য কঠিন হয়ে দেখা দিল, উপরত্তব তারা এবং তাদের বোঝাবহনকারী পশুরা ভীষণ পিপাসায় কাতর হয়ে পড়লো । এরপর রাসূলুল্লাহ্ (সা) এসে জিজ্ঞেস করলেন, সেই উযূর পাত্রধারী লোকটি কোথায় ? লোকেরা বলল, ইয়া রাসূলাল্লাহ! এইতো সে এখানে । তিনি বললেন, তোমার পাত্রটি আমার কাছে নিয়ে এসো। তখন সে তা নিয়ে আসল আর তাতে সামান্য একটু পানি ছিল। এরপর তিনি বললেন, এসো, তোমরা সকলে পান করে নাও! আর তিনি নিজে তাদেরকে পানি ঢেলে দিচ্ছিলেন। এভাবে সকলে পান করলেন এবং তাদের আরোহণের পশু এবং ভারবাহী পশুপালকে পান করালেন এবং তাদের সাথের সকল মশক ও পানির পাত্র পূর্ণ করে নিলেন। | এরপর রাসূলুল্লাহ্ (সা) ও তার সাহাবাগণ মুশরিকদের দিকে অগ্রসর হলেন। এ সময় আল্লাহ্ বায়ু প্রবাহ দ্বারা মুশরিকদের আক্রান্ত করলেন এবং মুমিনদের জন্য তার সাহায্য অবতীর্ণ করলেন এবং তাদের বিরুদ্ধে মু'মিনদেরকে কর্তৃত দান করলেন। ফলে তারা বিপুলসংখ্যক মুশরিককে হত্যা করলেন, বহুসংখ্যককে বন্দী করলেন এবং বহু গনীমত লাভ করলেন। আর অভিযান শেষে রাসূলুল্লাহ্ (সা) তার সাহাবাগণকে নিয়ে সহীহ সালামতে (বিজয়ীরূপে) ফিরে আসলেন। কিছুক্ষণ পূর্বে হযরত জাবির সুত্রে এরূপ একটি রিওয়ায়াত গত হয়েছে। আর এটা মুসলিম শরীফে বিদ্যমান । আর তাবৃক অভিযানের প্রসঙ্গে.আমরা এঁ রিওয়ায়াত উল্লেখ করেছি, যা মুসলিম, মালিক .... মু'আয ইব্ন জাবাল (রা) সূত্রে বর্ণনা করেছেন। তিনি (সেখানে) দ$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।