Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫৫ তারপর যখন দুপুরের উত্তাপ তীব্র হল তখন রাসূলুল্লাহ্‌ (সা) দৃশ্যমান হলেন। তারা তখন বলল, ইয়া রাসূলাল্লাহ! আমরা পিপাসায় মরে গেলাম, আমাদের ঘাড়সমূহ অর্থাৎ ঘাড়ের শিরাসমূহ ছিড়ে যাচ্ছে। তখন তিনি বললেন, তোমরা মরবে না। এরপর আবূ কাতাদাকে বললেন, হে আবূ কাতাদা! সেই উযূর পাত্রটি নিয়ে এসো। আমি সেটা তার কাছে নিয়ে আসলাম । তিনি বললেন, আমার পেয়ালাটি খুলে নিয়ে এসো! তখন আমি তা খুলে তার কাছে নিয়ে আসলাম । তখন তিনি তাতে সেই (েযুর পাত্রের) পানি ঢালতে লাগলেন এবং লোকদেরকে পান করাতে থাকলেন । এ সময় লোকজন ভিড় করল । রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, হে লোকসকল! তোমরা পরস্পর সদাচারের সাথে ধীরস্থিরভাবে পান কর, কেননা, তোমাদের প্রত্যেকেই তৃপ্তি ভরে পান করতে পারবে । এভাবে লোকেরা সকলে পান করল । শুধু'মাত্র আমি এবং রাসূলুল্লাহ্‌ (সা) বাকি থাকলাম । তখন তিনি পানি ঢেলে আমাকে বললেন, আবু কাতাদা! তুমি পান করে নাও। আবূ কাতাদা বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি আগে পান করুন তিনি বললেন, যে পান করায় তাকে সবশেষে পান করতে হয় । তখন আমি পান করলাম এবং তিনি আমার পর পান করলেন, আর যে পরিমাণ পানি ছিল তার সমপরিমাণ অবশিষ্ট রয়ে গেল । এ সময় সাহাবাদের সংখ্যা ছিল তিনশ'। টুনি রা 5৮ 5 3 বার শুনে জিজ্ঞেস করলেন, তোমার পরিচয় বল। আমি বললাম, আমি আবদুল্লাহ ইব্‌ন রাবাহ আল রিওয়ায়াত করবে, কেননা আমি এ রাত্রের সেই সাতজনের একজন । আমি যখন হাদীস বর্ণনা শেষ করলাম, তিনি বললেন, আমার ধারণা ছিল না যে, আমি ছাড়া অন্য কেউ এই হাদীস সংরক্ষণ করেছে। [ও হাম্মাদ ইব্‌ন সালামা, হুমায়দ আত্তবীল ....... আবূ কাতাদা আল-মাওসেল সূত্রে এপ রিওয়ায়াত করেছেন এবং অতিরিক্ত একথা বলেছেন, রাসূলুল্লাহ (সা) যখন সফরে রাত্রিকালে যাত্রা বিরতি করে বিশ্রাম করতেন তখন তার ডান হাতকে বালিশ রূপে ব্যবহার করতেন, আর প্রভাতকালে যাত্রা বিরতিকালে তীর মাথা রাখতেন ডান হাতের তালুতে এবং কনুই পর্যন্ত হাত খাড়া রাখতেন । মুসলিম ও শায়বান ইবৃন ফাররূখ ...... আবু কাতাদা আল-হারিছ ইব্‌ন রিরঈ (রা) সূত্রে সম্পূর্ণ হাদীসখানি রিওয়ায়াত করেছেন এবং হাম্মাদ ইব্‌ন সালামার হাদীস সংগ্রহ থেকে তার সর্বশেষ সনদেও তা রিওয়ায়াত করেছেন। হযরত আনাস থেকে বর্ণিত এরূপ একটি হাদীস বায়হাকী আবু ইয়া“লার হাদীস সংগ্রহ.থেকে ..... আনাস ইব্‌ন মালিকের বরাতে বর্ণনা করেন যে, একবার রাসূলুল্লাহ্‌ (সা). মুশরিকদের বিরুদ্ধে এক বাহিনী প্রস্তুত করলেন। এদের মাঝে আবু বকর (রা)ও ছিলেন। তিনি তাদেরকে বললেন, তোমরা দ্রুত চলে যাও। কেননা তোমাদের ও মুশরিকদের মাঝে একটি পানির উৎস রয়েছে। মুশরিকরা যদি তোমাদের আগে সেই পানির উৎসের দখল নিয়ে নেয় তাহলে তা সকলের জন্য কষ্টদায়ক হবে আর তোমরা এবং তোমাদের বাহনসমূহ ভীষণ পিপাসার শিকার হবে । আনাস (রা) বলেন, আর রাসূলুল্লাহ্‌ (সা) আটজনকে নিয়ে পিছিয়ে রইলেন। আমি ছিলাম তাদের নবম জন। তিনি তাঁর এ দড$৮$.211001109.0011

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।