0০017161715 ১৫৪ ৃ আল-বিদায়া ওয়ান নিহায়া আমি তাকে ঠেকনা দিলাম আর তিনি আমার গায়ে হেলান দিলেন। এরপর তিনি আরো ঝুঁকলেন, আবার আমি তাকে ঠেকনা দিলাম আর তিনি আমার গায়ে হেলান দিলেন, এরপর তিনি আরো কাত হয়ে পড়েন যাতে তার পড়ে যাওয়ার উপক্রম হল। তখন আমি তাকে পুনরায় ঠেকনা দিলাম তখন তিনি জেগে উঠলেন এবং বললেন, তুমি কে ? আমি বললাম, আবু কাতাদা (রা)। তিনি বললেন, তোমার আমাদের) এই পথচলা কতক্ষণ যাবৎ । আমি বললাম, রাতভর । তিনি বললেন, আল্লাহ্ তোমাকে হিফাযত করুন, যেভাবে তুমি তার, রাসূলের হিফাত করেছো ? তারপর বললেন, যদি আমরা (রাতের শেষ প্রহরে) খানিকটা বিশ্রাম করে নিতাম । এই বলে তিনি একটি গাছের দিকে অগ্রসর হলেন। তারপর সেখানে নেমে বললেন, দেখতো, তুমি কাউকে দেখতে পাও কিনা ? আমি বললাম, এই যে একজন আরোহী, এই যে দুইজন, এভাবে তাদের সংখ্যা সাতে পৌছে গেল। তখন তিনি (এদেরকে বললেন) তোমরা আমাদের নামাযের প্রহরায় থাক, যেন তা কাযা না হতে পারে। এরপর আমরা ঘুমিয়ে গেলাম, তারপর সূর্যের তাপ গায়ে লাগার পূর্বে কেউই জাগতে পারলাম না, সূর্যোদয়ের পর আমরা জাত হলাম । তখন রাসূলুল্লাহ্ (সা) তার বাহনে আরোহণ করে অগ্রসর হলেন এবং আমরাও কিছুক্ষণ চলার পর তিনি বাহন থেকে নেমে জিজ্ঞেস করলেন, তোমাদের সাথে কি পানি আছে ? আবু কাতাদা বলেন, আমি বললাম, আমার কাছে একটি উযুর পাত্র আছে তাতে সামান্য পানি রয়েছে। তিনি বললেন, তুমি তা নিয়ে এসো । তিনি বলেন, তখন আমি তার কাছে, তা নিয়ে আসলাম । তখন তিনি বললেন, তোমরা তা থেকে স্পর্শ কর। তোমরা তা থেকে স্পর্শ কর!! তখন লোকেরা তা থেকে উধু করার পর এক ঢোক পরিমাণ অবশিষ্ট থাকল । তিনি আমাকে বললেন, আবূ কাতাদা, তা সংরক্ষণ কর, অচিরেই তার গুরুতৃ প্রকাশ পাবে । তারপর বিলাল (রা) আযান দিলেন এবং তিনি ফজরের পূর্বের দু'রাকাত আদায় করলেন তারপর ফজরের ফরয নামায পড়লেন। এরপর তিনি তার বাহনে আরোহণ করলেন এবং আমরাও বাহনে আরোহণ করলাম। তখন লোকেরা বলাবলি করতে লাগল, আমরা আমাদের নামাযের ব্যাপারে অবহেলা করলাম। একথা শুনে তিনি বললেন, তোমরা কি বলাবলি করেছো ? যদি তোমাদের কোন পার্থিব ব্যাপার হয় তাহলে তা তোমাদের ব্যাপার আর যদি তা তোমাদের দীনের ব্যাপার হয়ে থাকে তবে তা আমার দিকে রুজু কর। লোকেরা বলল, আমরা আমাদের নামাযের ব্যাপারে হেলাফেলা করলাম । তিনি বললেন, ঘুমের কারণে কোন হেলাফেলা হয় না। হেলাফেলা প্রযোজ্য হয় জাগ্রত মানুষের ক্ষেত্রে। যখন তোমাদের ঘুমের কারণে নামায কাযা হয়ে যায় তখন তা পড়ে নিও, আর পরদিনই তার উপযুক্ত সময়। এরপর তিনি বললেন, তোমরা লোকদের অবস্থা অনুমান কর। তারা বলল, আপনি গতকাল বলেছিলেন, যদি তোমরা আগামীকাল পানি না পাও তাহলে পিপাসার্ত হবে। লোকেরা তো এখনো পানি পাচ্ছে। রাবী বলেন, সকালে যখন লোকেরা নবী করীম (সা)-কে খুঁজে পেল না তখন একে অন্যকে বলল, নিশ্চয়ই আল্লাহ্র রাসূল জলাশয়ে রয়েছেন । এ সময় তাদের মাঝে আবু বকর ও উমর ছিলেন, তারা দু'জন বললেন, হে লোকসকল! তোমাদেরকে ফেলে রেখে তিনি পানির উৎসে পৌছে, যাওয়ার নন। লোকেরা যদি আবু বকর ও উমরের কথা মানে তাহলে তারা সুপথ পাবে, এটা তারা তিনবার বললেন । দ$৮$.211001109.0011
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।