Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ 535
📝 Text 📖 PDF

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ডি খুলে ফেলল । এরপর বুখারী এ হাদীসখানি ইবরাহীম ইব্‌ন সা'দ আযৃ-যুহরী আলমদানী, শু'আয়ব ইব্‌ন আবু হামযা ও যিয়াদ ইব্‌ন সা“দ আল-খুরাসানী সুত্রে সনদবিহীন ভাবে উল্লেখ করেছেন। মুসলিম ইয়াহয়া ইব্ন বুকায়র থেকে তা বর্ণনা করেছেন, আর আবূ দাউদ আবদুর রহমান ইব্‌ন খালিদ ইব্‌ন মুসাফিরের একক সূত্রে- সকলেই আবু দাউদের পূর্বোল্লিখিত রিওয়ায়াতের ন্যায় যুহরী সুত্রে “রূপার"(একটি) আংটি* । তবে প্রামাণ্য হল-একদিন মাত্র পরার পর তিনি সেটি ফেলে দিয়েছিলেন, সেটি ছিল সোনার আংটি, রূপার নয়। কারণ বুখারী ও মুসলিম সহীহ্‌ গ্রন্থদ্ধয়ে মালিক ইব্‌ন উমর সূত্রে বর্ণিত আছে, তিনি বলেন, (প্রথমদিকে) রাসূলুল্লাহ্‌ (সা) স্বর্ণের আংটি পরতেন, এরপর তিনি তা খুলে ফেলে বললেন, আমি আর কখনো তা পরবৌ না। তখন লোকেরাও তাদের নিজ নিজ সোনার আংটি ছুঁড়ে ফেলে দিল । আর তিনি প্রায়শ রূপার আংটি পরতেন, এবং তার ওফাতকাল পর্যন্ত তা তার হাতেই ছিল। আর তার মণিও ছিল রূপার অর্থাৎ তার পৃথক কোন মণি ছিল না। আর যারা রিওয়ায়াত করেছে যে, তাতে একজন মানুষের আকৃতি খোদিত ছিল, তারা গুরুতর ত্রান্তির শিকার । বস্তৃত তার সবটুকুই ছিল রূপার, তার মণিও ছিল রূপার। আর নকশা 11) (/৬) “০০ তিন ছত্রে খোদিত ছিল। এক ছত্রে ১---* (মুহাম্মদ) অপর ছত্রে (৯.১ (রাসূল) আরেক ছত্রে 5111 (আল্লাহ্‌)। উপরের সঠিক বিষয় আল্লাহই সমধিক অবগত । নকশা যেমন প্রচলন রয়েছে, উল্টা করে খোদিত ছিল, যাতে সীল মারার সময়ে তা সোজা হয়ে তার ছাপ পড়ে । তবে কারো কারো মতে তার নকশা সোজাভাবেই খোদিত ছিল, এবং সেভাবেই তা.দ্বারা সীলমোহর করা হত। এ বর্ণনার বিশুদ্ধতা প্রশ্নাতীত নয় এবং এর অনুকূলে কোন বিশুদ্ধ কিংবা দুর্বল সনদ আমাদের জানা নেই। আমাদের উল্লেখিত এ সকল হাদীস, যাতে বলা হয়েছে যে, নবী (সা)-এর একটি রূপার ংটি ছিল, তা আবূ আত্তাব সাহ্‌ল ইব্‌ন হাম্মাদ সূত্রে আবু দাউদ ও নাসাঈ-এর সুনান গ্রন্থদ্ধয়ে আমাদের উল্লেখিত হাদীস সমূহকে প্রত্যাখান করে। সেখানে বিদ্যমান রয়েছে যে, নবী (সা)-এর আংটি ছিল বাকানো লোহার, যার উপরের প্রলেপ ছিল রূপার । আর ইমাম আহমদ আবু দাউদ তিরমিযী ও নাসাঈ আবূ তায়বা আবদুল্লাহ্‌ ইব্‌ন মুসলিম সুলামী আলমারওয়াহী সূত্রে যে হাদীস বর্ণনা করেছেন, তা এর দুর্বলতা আরো বৃদ্ধি করে। সে হাদীসখানি হল, পিতলের আর্ট পরিহিত এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসল, তখন তিনি তাকে বললেন-__ ব্যাপার কি, আমি যে তোমার থেকে মূর্তির গন্ধ পাচ্ছি? লোকটি তখন তা ছুঁড়ে ফেলল । এরপর লোকটি যখন আসল তখন তার হাতে ছিল লোহার আংটি | নবী (সা) তাকে বললেন, কী ব্যাপার, তোমার শরীরে আমি জাহান্নামীদের অলঙ্কার দেখতে পাচ্ছি? তখন লোকটি বলল, ইয়া রাসূলাল্লাহ! তাহলে কী দিয়ে আমি তা বানাব? জবাবে নবী করীম (সা) বললেন, ১13১০ 4০5১১ ১১ ১০ ১৯০। তুমি রূপা দিয়ে তা বানাও; তবে যেন তা পূর্ণ এক মিছকালের ওজন বিশিষ্ট না হয়। নবী করীম (সা) তার ডান হাতে আংটি পরতেন । যেমন আবু দাউদ, তিরমিযী শামাইলে এবং নাসাঈ (র) শুরায়কের হাদীস থেকে তা" বর্ণনা করেছেন। আর আবু সালামা ..... আলী (রা) সৃত্রে রাসূলুল্লাহ্‌ (সা) সম্পর্কে আমাকে অবহিত করেছেন । শুরায়ক বলেন, আবূ সালামা ইব্ন আবদুর রহমান আমাকে আরো অবহিত করেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) তার ডান হাতে আংটি পরতেন ৷ আবার বাম হাতের রিওয়ায়াতও রয়েছে । ড$৮$.2111001109.0011

— Page 15 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.