Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 নার ান নিরাা ১৫৩ দুরে সরে থাকল ৷ সে যখন ফিরে আসল তখন নবী করীম তাকে জিজ্ঞেস করলেন, হে অমুক, আমাদের সাথে নামায পড়া থেকে কিসে তোমাকে বিরত রাখলো ? সে বলল, আমি 'জানাবাতথস্ত'১ হয়েছি। তখন তিনি তাকে মাটি দিয়ে তায়াম্মুম করার নির্দেশ দিলেন। এরপর সে নামায আদায় করল। আর আমাকে রাসূলুল্লাহ্‌ সো) তীর সম্মুখের একটি বাহনের আরোহী করেছিলেন । এদিকে আমরা সকলে ভীষণ পিপাসার্ত হয়ে পড়লাম । আমরা আমাদের পথ চলছিলাম, হঠাৎ আমরা এক স্ত্রীলোকের দেখা পেলাম, যে দুটি মশকের মাঝে তার পদদ্বয় ছড়িয়ে রেখেছিল, তখন আমরা তাকে বললাম, পানি কোথায় ? সে বলল, এখানে কোন পানি নেই। আমরা তখন প্রশ্ন করলাম, তোমার গৃহবাসী ও পানির মধ্যে দূরত্‌ কতটুকু ? সে বলল, একদিন একরাতের দূরত্ব । আমরা তাকে বললাম, তুমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে চল। সে বলল, 'রাসূলুল্লাহ্‌' আবার কী ? তার এরূপ কথাবার্তা আমাদের কাছে অসহ্য মনে হল । আমরা তাকে রাসূলুল্াহ (সা)-এর মুখোমুখি এনে দীড় করালাম । তখন সে তাকেও এরূপ কথা বলল যা আমাদেরকে বলেছিল। আর তাকে অতিরিক্ত একথাও বলল যে, সে বিধবা । এরপর তিনি তার মশক দুটি নিয়ে আসতে বললেন, এবং সেগুলোর মুখ দুটি ছুঁয়ে দিলেন। তখন আমরা চল্িশজন পিপাসার্ত তা থেকে পান করে তৃপ্ত হলাম এবং আমাদের সাথের সকল মশক ও পানির পাত্র সমূহ ভরে নিলাম । তবে আমরা কোন উটকে পান করাইনি। মহিলাটির ক্ষোভে ফেটে পড়ার উপক্রম হয়েছিল । তারপর তিনি বললেন, তোমাদের কাছে খোদ্যদ্রব্য) যা কিছু আছে নিয়ে এসো। এভাবে তিনি তার জন্য রুটির অনেকগুলো টুকরা ও খেজুর সংগ্রহ করে' দিলেন। স্ত্রীলোকটি সেগুলি নিয়ে তার স্বগোত্রের কাছে ফিরে গিয়ে বলল, আমি হয়ত সর্বশ্রেষ্ঠ যাদুকরের সাক্ষাৎ পেয়েছি অথবা তিনি আল্লাহ্‌র নবী হবেন; যেমন তার সচরগণ দাবি করছে। এরপর আল্লাহ্‌ এ স্ত্রীলোকের মাধ্যমে এঁ যাযাবর গোত্রকে সত্যের পথ দেখালেন। ফলে সত্রীলোকটি ইসলাম গ্রহণ করল এবং সাথে সাথে তার গোত্রের লোকেরাও ইসলাম গ্রহণ করল । সিল্ম ইব্‌ন রাষীনের হাদীস সংগ্রহ থেকে মুসলিম এভাবেই বর্ণনা করেছেন। আর বুখারী ও মুসলিম উভয়ে আওফ আল আ'রাবীর হাদীস সংগ্রহ থেকে .... ইমরান ইব্‌ন হুসায়নের বরাতে তা রিওয়ায়াত করেছেন। তাদের একটি রিওয়ায়াতে রয়েছে- এরপর তিনি তাকে বললেন, এগুলি (রুটির টুকরা ও খেজুর) তোমরা পোষ্যপরিজনের জন্য নিয়ে যাও এবং বিশ্বাস কর যে, আমরা তোমার পানির সামান্য অংশও হ্রাস করিনি, আসলে আল্লাহই আমাদেরকে পান করিয়েছেন। আর তাতে এও রয়েছে- তিনি যখন মশকের মুখ খুললেন তখন 'বিসমিল্লাহ্‌' বললেন । এ বিষয়ে আবূ কাতাদা (রো) এর হাদীস ইমাম আহমদ, ইয়াধীদ ইব্‌ন হারূন ... আবু কাতাদা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে সফরে ছিলাম । এ সময় তিনি বললেন, আগামীকাল যদি তোমরা পানি না পাও তাহলে পিপাসায় কষ্ট পাবে। তখন দ্রুতগামী লোকেরা পানির সন্ধানে বেরিয়ে পড়ল আর আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে সদা লেগে থাকলাম। এদিকে তার বাহন তাকে নিয়ে কাত হয়ে গেল। আর তিনি তন্দরাচ্ছন্ন হয়ে পড়লেন। তখন ১. অর্থাৎ আমার উপর গোসল ফরয হয়েছে। -জালালাবাদী সেম্পাদক) দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।