Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৫২ | আল-বিদায়া ওয়ান নিহায়া এ প্রসঙ্গে ইব্ন আব্বাস থেকে বর্ণিত একটি হাদীস ইমাম আহমদ, হুসায়ন আল আশকর ...... ইব্ন আব্বাস (রো) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একদিন প্রত্যষে রাসূলুল্লাহ্‌ সা)-এর সৈন্যশিবিরে কোন পানি পাওয়া গেল না। তখন এক ব্যক্তি তার কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! বাহিনীতে কোন পানি নেই। তিনি বললেন, তোমার কাছে কি কোন পানি আছে? সে ব্যক্তি বলল, জী, হা । তিনি বললেন, তুমি তা নিয়ে এসো। রাবী বলেন, তখন সেই ব্যক্তি তার কাছে একটি পাত্র নিয়ে আসল যাতে সামান্য পানি ছিল। রাবী বলেন, এরপর রাসূলুল্লাহ্‌ (সা) পাত্র মুখে তার আঙ্গুলসমূহ রেখে সেগুলোকে ছড়িয়ে দিলেন- তখন তার আঙ্গুলসমূহের মধ্য থেকে পানির ঝর্ণাধারা উৎসারিত হতে লাগল । আর তিনি বিলাল (রা)-কে নির্দেশ দিলেন, লোকদের মাঝে ঘোষণা কর, তারা যেন বরকতপূর্ণ উযু করে নেয়। এটা আহমদের একক বর্ণনা । ইমাম তাবারানী, আমির আশ্শা*বীর হাদীস সংগ্রহ থেকে ইব্ন আব্বাসের বরাতে হাদীসখানি অনুরূপ রিওয়ায়াত করেছেন । এ প্রসঙ্গে আবদুল্লাহ ইব্ন মাসউদের একটি হাদীস বুখারী, মুহাম্মাদ ইবনুল মুছান্না ...... আবদুল্লাহ্‌ ইব্ন মাসউদ (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা তো আল্লাহর নিদর্শনাদিকে 'বরকত' বলে গণ্য করতাম, অথচ তোমরা তাকে ভয়ের কারণ বলে গণ্য করে থাক। একবার আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে ছিলাম । তখন আমাদের পানির সংকট দেখা দিল। তখন তিনি বললেন, তোমরা কোন পানির উচ্ছিষ্ট অংশ নিয়ে এসো । তখন তারা একটি পাত্র নিয়ে আসল, যাতে সামান্য একটু পানি ছিল। তখন তিনি সেই প্রাত্রে তার হাত প্রবেশ করিয়ে সকলের উদ্দেশ্যে বললেন, তোমরা বরকতময় পবিত্রতা অর্জনে এগিয়ে এসো । আর বরকত তো আল্লাহ্‌র পক্ষ থেকেই হয়ে থাকে । ইব্‌ন মাসউদ (রা) বলেন, আমি তখন রাসূলুল্লাহ্‌ (সা)-এর আঙ্গুলসমূহের মধ্য থেকে পানি উৎসারিত হতে দেখেছি, আর আমরা তো খাবার যখন খাওয়া হত তখন তার থেকে “তাসবীহ' শুনতে পেতাম । বুনদার থেকে তিরমিযী হাদীসখানি রিওয়ায়াত করেন এবং বলেন, হাদীসখানি হাসান সহীহ |. এ প্রসঙ্গে ইমরান ইব্‌ন হুসায়ন এর হাদীস বুখারী, আবুল ওলীদ .... ইমরান ইব্‌ন হুসায়ন (রো) সূত্রে বর্ণনা করেন যে, কোন এক সফরে তারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে ছিলেন। এ সময় তারা রাতভর পথ চললেন, ভোর বেলায় যাত্রা বিরতি করে তারা বিশ্রাম গ্রহণ করলেন, তখন তারা অনিচ্ছা সত্ত্বেও (ক্লান্তিজনিত কারণে) ঘুমিয়ে গেলেন। এদিকে বেলা উঠে গেল। এরপর সর্বপ্রথম যিনি জাগলেন, তিনি ছিলেন হযরত আবু বকর, আর রাসূলুল্লাহ্‌ (সা) নিজ থেকে না জাগলে তার ঘুম ভাঙ্গানো হতো না। এরপর উমর (রা) জাগ্রত হলেন, তখন আবূ বকর (রা) তার শিয়রে বসে উচ্চ স্বরে তাকবীর বলতে লাগলেন, ফলে নবী করীম (সা) জাগ্রত হলেন এবং (তীবু থেকে) নেমে এসে আমাদেরকে ফজরের নামায পড়ালেন। এ সময় এক ব্যক্তি আমাদের সাথে নামায না পড়ে দড$$.21111001109.0011

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।