Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫১ আমরা ছিলাম পনের শ'। হোসায়নের হাদীস সংগ্রহ থেকে মুসলিম এভাবেই তা রিওয়ায়াত করেছেন এবং তারা উভয়ে আ'মাশের হাদীস সংগ্রহ থেকেই তা রিওয়ায়াত করেছেন। ইমাম আহমদ, ইয়াহইয়া ইব্‌ন হাম্মাদ ..... শাকীক আলআবদী সুত্রে বর্ণনা করেন যে, জাবির ইব্ন আবদুল্লাহ্‌ (রা) বলেন, একবার আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে সফরে বা বুদ্ধাভিযানে বের হলাম, এ সময় আমাদের সংখ্যা ছিল দুশ' দশের কিছু বেশি । পথে নামাযের সময় হল, তখন রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, লোকদের কাছে কি পানি আছে ? তখন একব্যক্তি দৌড়ে তার কাছে একটি পানির পাত্র নিয়ে আসল, যাতে সামান্য পানি ছিল। রাবী বলেন, তখন রাসূলুল্লাহ্‌ (সা) তা একটি পেয়ালায় ঢাললেন, তারপর তা থেকে অতি উত্তমভাবে উযু করে পেয়ালাটি রেখে ফিরে গেলেন । তখন লোকেরা এই বলে পেয়ালিটির উপর হুমড়ি খেয়ে পড়ল যে, তোমরা তার অবশিষ্টাংশ শরীরে মুছে নাও। তিনি যখন তাদেরকে এরূপ বলতে শুনলেন তখন বললেন, তোমরা একটু ক্ষান্ত হও। রাবী বলেন, একথা বলে তিনি এ অবিশষ্ট পানিতে তার হাতের তালু রাখলেন। তারপর “বিসমিল্লাহ বললেন । তারপর বললেন, তোমরা তোমাদের উযু পূর্ণ করে নাও। জাবির বলেন, শপথ এ সত্তার, যিনি আমার দৃষ্টি শক্তির ব্যাপারে আমাকে পরীক্ষা করেছেন, সেদিন আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর আঙ্গুলসমূহের মাঝ থেকে পানি, ঝর্ণার ন্যায় উৎসারিত হতে দেখেছি। এঁ পানি দ্বারা তারা সকলে উযু করার পূর্বে তিনি তার হাত উঠাননি। এ হাদীসের সনদ বেশ ভাল, আর এটি ইমাম আহমদের একক বর্ণনা । আর বাহ্যত এটা পূর্বের ঘটনা নয়, ভিন্ন একটি ঘটনা । মুসলিম শরীফে সালামা ইব্ন আকওয়ার সূত্রে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে যখন আমরা হুদায়বিয়ায় পদার্পণ করলাম, তখন আমাদের সংখ্যা চৌদ্দশ' কিংবা ততোধিক । আর আমাদের সাথের পঞ্যাশটি পানিবাহী উট আমাদের পিপাসা নিবারণে সক্ষম ছিল না। তখন রাসূলুল্লাহ্‌ (সা) কুয়ার পাড়ে বসে দু'আ করে তাতে থুক দিলেন। সালামা (রা) বলেন, তখন সবেগে কুয়া থেকে পানি উৎসারিত হতে লাগল এবং আমাদের ৰাহনগুলোকে পান করালাম এবং নিজেরাও পান করলাম। বুখারী শরীফে যুহরীর হাদীস সংগ্বহ থেকে মিসওয়ার ও মারওয়ান ইব্নুল হাকাম সূত্রে ৰর্ণিত হুদায়বিয়ার সন্ধি বিষয়ে সুদীর্ঘ হাদীসে রয়েছে, তখন রাসূলুল্লাহ্‌ সো) তাদেরকে পাশ ৰাটিয়ে হুদায়বিয়ার দূরতম প্রান্তে সামান্য পানির এক গর্তের পাশে অবস্থান নিলেন। অল্প . সময়ের ব্যবধানেই লোকেরা সেই পানি শেষ করে ফেলল এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে পিপাসার অনুযোগ করল । তখন তিনি তার তুণী থেকে একটি তীর নিয়ে তাদেরকে তা সেই গর্তের মধ্যে গেড়ে দিতে বললেন । আল্লাহ্র শপথ, সেখান থেকে চলে যাওয়ার পূর্বপর্যস্ত সেই জলাশয়টি তাদেরকে পর্যাপ্ত পানি সরবরাহ করল। হুদায়বিয়ার সন্ধি প্রসঙ্গে সম্পূর্ণ হাদীসখানি ইতিপূর্বে গিয়েছে বিধায় এখানে আর তা পুনরায় উন্লেখের প্রয়োজন নেই । কোন এক রাবীর সূত্রে ইব্ন ইসহাক বর্ণনা করেন যে, তীর নিয়ে যিনি গর্তে নেমেছিলেন তিনি হলেন উট চালক নাজিয়া ইব্ন জুনদুব ৷ তিনি বলেন, কেউ কেউ বলেছেন, এই ব্যক্তি ছিলেন হযরত বারা ইব্‌ন আধিব (রা)। তারপর ইব্‌ন ইসহাক প্রথম টিকে প্রাধান্য দিয়েছেন। ফ্.2110001119.0010)

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।