Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৫০ আল-বিদায়া ওয়ান নিহায়া আনসারীর কাছে গিয়ে দেখ, তার ডোলে কোন পানি আছে কিনা ? জাবির বলেন, তখন আমি তার কাছে গিয়ে দেখলাম তাতে সামান্য কয়েক ফোটা পানি রয়েছে, যদি আমি তা.ঢালতে যাই, তাহলেই তা নিঃশেষ হয়ে যাবে । তখন আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে এসে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি তাতে সামান্য কয়েক ফোটা পানি দেখেছি, যদি আমি তা" ঢালতে যাই, তাহলেই তা নিঃশেষ হয়ে যাবে । তিনি বললেন, তুমি যাও, তাই আমার কাছে নিয়ে এসো । তখন আমি তা তাঁর কাছে নিয়ে আসলাম এবং তিনি তা হাত দিয়ে ধরে কিছু একটা বলতে লাগলেন- আমি জানিনা তা কী ? আর এ সময় তিনি আমাকে তার হাত দ্বারা খোচা মারলেন, তারপর আমাকে তা দিলেন। তখন তিনি বললেন, হে জাবির! একটি পাত্র আনতে বল। তখন আমি উেচ্স্করে) বললাম, কে আছ, একটি পাত্র নিয়ে এসো । এরপর যখন তা” আমার কাছে আনা হল তখন আমি তা" রাসূলুল্লাহ্‌ (সা)-এর সামনে রাখলাম । তখন তিনি এভাবে পাত্রের তলদেশে রাখলেন এবং বললেন, হে জাবির! এটা ধর এবং বিসমিল্লাহ বলে (আমার হাতের উপর) ঢাল। তখন আমি বিসমিল্লাহ বলে তোর উপর) তা" ঢাললাম। এরপর দেখতে পেলাম রাসূলুল্লাহ্‌ (সা)-এর আঙ্গুলসমূহের মধ্য থেকে পানি সবেগে উৎসারিত হচ্ছে। তারপর পাত্রটির পানি উৎসারিত হতে লাগল এবং পা্রটি ঘুরতে লাগল এমনকি তা পূর্ণ হয়ে গেল। তখন তিনি বললেন, হে জাবির! যাদের পানির প্রয়োজন আছে তাদেরকে ডেকে নাও! জাবির বলেন, এরপর লোকজন এসে পানি পান করে তৃপ্ত হল। তখন আমি বললাম, আর কারো পানির প্রয়োজন আছে কি ? তখন পাত্রটি পানিপূর্ণ অবস্থায় নবী করীম (সা) থেকে তার হাত উঠালেন। জাবির বলেন, এদিকে লোকেরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে ক্ষুধার অনুযোগ করল। তখন তিনি বললেন, অচিরেই আল্লাহ্‌ তোমাদেরকে খাওয়াবেন। এরপর আমরা যখন সমুদ্রের তীরে পৌছলাম তখন তা আমাদের জন্য বিশাল এক মাছ ভাসিয়ে তীরে উঠিয়ে দিল। তখন আমরা তা রান্না করে এবং আগুনে ঝলসিয়ে খেয়ে তৃপ্ত হলাম । জাবির বলেন, আমি এবং অমুক, অমুক ও অমুক এভাবে তিনি পাচজনের উল্লেখ করলেন, সেই মাছের চক্ষু কোটরে অনায়াসে প্রবেশ করলাম, বাইরে থেকে কেউ আমাদেরকে দেখতে পেল না। অবশেষে আমরা তা থেকে বের হয়ে তার একটি পাজরের হাড় ধনুকাকৃতিতে রাখলাম এরপর আমাদের সাথের সবচে" বিশাল আরোহী ও সবচে বড় বোঝাবাহী উট ডেকে আনলাম । তখন সে মাথা না ঝুঁকিয়েই অনায়াসে তার নীচে প্রবেশ করল। আর বুখারী মুসা ইব্‌ন ইসমাঈল ..... জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, হুদায়বিয়ার দিন লোকজন পিপাসার্ত হল। সে সময় নবী করীম (সা) তার সামনে রাখা একটি পাত্র থেকে উু করছিলেন, এ সময় সকলে তার শরণাপন্ন হলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের 'কী হয়েছে? তারা বললেন, আপনার সামনের এই যৎসামান্য পানিটুকু ব্যতীত আমাদের উযু করা এবং পান করার মত কোন পানি নেই। তখন তিনি পাত্রটিতে তার হাত রাখলেন এবং তৎক্ষণাৎ তার আঙ্গুলসমূহের মধ্য থেকে প্রত্রবণের ধারার ন্যায় পানি উৎসারিত হতে লাগল । তখন আমরা (তা থেকে) পান করলাম এবং উু করলাম । (সালিম বলেন) আমি জিজ্ঞেস করলাম, এ সময় আপনারা সংখ্যায় কতজন ছিলেন ? তিনি বললেন, যদি আমাদের সংখ্যা এক লক্ষও হত তাহলেও এ পানি আমাদের জন্য যথেষ্ট হত। দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।