Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৯ ঢালা হল এবং রাসূলুল্লাহ্‌ (সা) তাতে তার হাত রেখে বললেন, এবার তোমরা পান কর। তখন সকলে তা থেকে পান করলেন । জাবির (রা) বলেন, এ সময় আমি তাঁর আঙ্গুলসমূহের মধ্য থেকে পানির ধারাসমূহ উৎসারিত হতে দেখেছি। এ সূত্রে হাদীসখানি ইমাম আহমদের একক বর্ণনা । হাতিম ইব্‌ন ইসমাঈলের হাদীস সংগ্রহ থেকে জাবির ইব্‌ন আবদুল্লাহর (রা)-এর বরাতে মুসলিমের যে দীর্ঘ একক বর্ণনা রয়েছে, তাতে রয়েছে- (একবার) আমরা রাসূলুল্লাহ (সা)-এর সাথে পথ চলে এক প্রশস্ত উপত্যকায় উপনীত হলাম । তখন তিনি তাঁর প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার জন্য উঠে গেলেন, আমি একটি পানির পাত্র হাতে তাকে অনুসরণ করলাম । কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা) আড়াল হওয়ার মত কোন গাছ-পালা দেখতে পেলেন না। হঠাৎ উপত্যকার পাড়ে দু'টি গাছ দেখতে পেয়ে তিনি তার একটির দিকে অগ্বসর হলেন । তারপর তার একটি ডাল ধরে বললেন, আল্লাহ্র হুকুমে আমার অনুগত হয়ে যাও, তখন তা নাকে লাগাম পরানো উটের ন্যায় অনুগত হয়ে নুয়ে পড়ল। এরপর তিনি অপর গাছটির কাছে এসে তার একটি ডাল ধরে বললেন, আল্লাহ্‌র হুকুমে আমার অনুগত হয়ে যাও। তখন ডালটিও তার সামনে নুয়ে -পড়ল। এরপর উভয় ডালের মাঝে দীড়িয়ে সে দুটিকে একত্র করে বললেন, আল্লাহ্‌র হুকুমে আমাকে আবৃত করে তোমরা একত্র হয়ে যাও। তখন ডাল দুটি একত্রে মিলে গেল। জাবির (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) আমার নৈকট্য অনুভব করে সরে যাবেন এই আশংকায় আমি দৌড়ে সরে যেতে লাগলাম এবং বসে বসে মনে মনে ভাবতে লাগলাম । হঠাৎ আমার দৃষ্টি পতিত হল, তখন আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে (স্বাভাবিক অবস্থায়) দেখতে পেলাম এবং গাছ দু'টিকে দেখলাম তারা বিচ্ছিন্ন অবস্থায় স্ব স্ব কান্ডে দন্ডায়মান । তখন আমি নবী করীম (সা)-কে একবার থেমে তীর মাথা দ্বারা ডানে বামে ইঙ্গিত করতে দেখলাম । তারপর তিনি ফিরে আসলেন, তিনি যখন আমার কাছে পৌঁছলেন, তখন বললেন, হে জাবির! তুমি কি আমার অবস্থান স্থলটি দেখেছো ? তখন আমি বললাম, জী হা, ইয়া রাসূলাল্লাহ্‌! তিনি বললেন, তুমি গাছ দু"টির কাছে যাও, এবং তাদের উভয়টি থেকে একটি করে ডাল কেটে নিয়ে আস, আর তুমি যখন আমার অবস্থানে দীড়াবে তখন তোমার ডানপাশে একটি ডাল ছেড়ে দিবে, .রোখবে) বামপাশে একটি ডাল ছেড়ে দিবে (রাখবে)। _ জাবির বলেন, তখন আমি দীড়িয়ে একটি পাথর নিলাম অতঃপর তা ভেঙে ধারালো করলাম এরপর আমি গাছ দু'টির কাছে আসলাম এবং তাদের উভয়টি থেকে একটি করে ডাল কাটলাম ৷ তারপর আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর অবস্থানে এসে দীড়ালাম এবং আমার ডান দিক থেকে একটি এবং বাম দিক থেকে একটি ডাল ছাড়লাম এবং তার কাছে এসে বললাম, ইয়া রাসূলাল্লাহ আমি তা" করেছি। জাবির বলেন, আমি বললাম, এটা কেন? তিনি বললেন, আমি দুটি কবর অতিক্রম করলাম, যেখানে আযাব হচ্ছিল। তাই আমি চাইলাম, আমার সুপারিশ দ্বারা ডাল দু”টি তরতাজা থাকা পর্যন্ত তারা এই আযাব থেকে অব্যাহতি পাক । জাবির বলেন, এরপর আমরা (দু'জন) সেনাছাউনিতে ফিরে আসলাম, তখন রাসূলুল্লাহ (সা) বললেন, হে জাবির! সকলকে উযু করতে বল। তখন আমি বললাম, কারোর উযূর প্রয়োজন আছে কি? কারো উধূর প্রয়োজন আছে কি? জাবির বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি তো গোটা বাহিনীতে এক ফৌটা পানি পাচ্ছি না, আনসারদের মধ্যকার এক ব্যক্তি রাসূলাল্লাহ (সা)-এর জন্য পানি ঠান্ডা করত। জাবির বলেন, তখন তিনি আমাকে বললেন, অমুক দড$৮$.211001109.0011

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।