0০017161715 ১৪৮ আল-বিদায়া ওয়ান নিহায়া রিওয়ায়াত করেছেন। কারো কারো মতে, শু'বা থেকে । তবে বিশুদ্ধ হল, সাঈদ, কাতাদা থেকে, তিনি আনাস (রা) থেকে । তিনি (আনাস) বলেন, যাওরাতে অবস্থানকালে রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে একটি পানির পাত্র আনা হল । তখন তিনি পাত্রে তার হাত ধরে রাখলেন। তখন-তার আঙ্গুলসমূহের মধ্য থেকে পানি উৎসারিত হতে লাগল, তখন লোকেরা তা থেকে উূু করল। কাতাদা বলেন, আমি আনাস (রা)-কে জিজ্ঞেস করলাম, আপনাদের সংখ্যা কত ছিল ? জবাবে তিনি বললেন, তিনশ" বা তিনশ'র কাছাকাছি । এই হাদীসের পাঠ বুখারীর । এ প্রসঙ্গে বারা ইব্ন “আযিবের হাদীস বুখারী মালিক ইব্ন ইসমাঈল ..... বারা ইব্ন “আধিব সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ হুদায়াবিয়ার দিন আমরা সংখ্যায় ছিলাম চৌদ্দশ'। আর ছদায়বিয়া একটি কুয়া, আমরা (তা) এমনভাবে জলশৃন্য করে ফেললাম যে, তাতে একফোটা পানিও অবশিষ্ট রইলো না। তখন রাসূলুল্লাহ্ (সা) তার পাড়ে বসে পানি আনালেন। এরপর গড়গড়ার সাথে কুলি করে সেই পানি কুয়াতে নিক্ষেপ করলেন । অল্পক্ষণ পরেই আমরা সেই কুয়া থেকে পানি সংগ্রহ করতে লাগলাম । এভাবে আমরা পান করে তৃপ্ত হলাম এবং আমাদের বাহনসমূহও তৃপ্ত হল অথবা ফিরে চলল । এই বর্ণনা সুত্র ও পাঠ এককভাবে বুখারীর । বারা ইব্ন আযিবের অপর একটি হাদীস ইমাম আহমদ, আফ্ফান ও হাশিম ...... হযরত বারা (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, কোন এক সফরে আমরা রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে ছিলাম । তখন আমরা একটি অল্প পানির (অগভীর) কৃপে এসে উপনীত হলাম । তিনি বলেন, তখন তাতে ছয় ব্যক্তি নামল, আমি ছিলাম তাদের ষষ্ঠজন। এরপর আমাদের কাছে একটি বালতি নামিয়ে দেয়া হল। বারা (রা) বলেন, এদিকে রাসূলুল্লাহ্ (সা) কুয়াটির পাড়ে । তখন আমরা তাতে বালতিটির অর্ধেক অথবা দুই-তৃতীয়াংশ ডুবিয়ে পানি উঠালাম, তারপর তা টেনে রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে উঠানো হল। বারা (রা) বলেম, এরপর আমি আমার পাত্রে গলা ভিজানো পরিমাণ পানি সংগ্রহ করতে চেষ্টা করলাম । কিন্তু আমি তাও পেলাম না। এরপর বালতিটি নবী করীম (সা)-এর কাছে উঠিয়ে আনলাম । তিনি তাতে হাত ডুবিয়ে যা বলার বললেন, এবং বালতিতে যেটুকু পানি ছিল তাসহ-ই তা আমাদের কাছে ফিরিয়ে দেয়া হল। বারা (রা) বলেন, এরপর দেখলাম আমাদের একজনকে তার জলমগ্র হওয়ার আশংকায় কাপড় ঝুলিয়ে বের করে আনা হল। এরপর কুয়া থেকে বিরামহীনভাবে পানি উৎসারিত হতে লাগল । এটি ইমাম আহমদের একক বর্ণনা। এর সনদও বেশ ভাল ও সবল । আর দৃশ্যত এটা হুদায়বিয়ার দিন ভিন্ন অন্য কোন ঘটনা । সঠিক.বিষয় আল্লাহই অধিক জানেন। এ প্রসঙ্গে জাবির রো)-এর বরাতে আরেকটি হাদীস ইমাম আহমদ, সিনান ইব্ন হাতিম ..... জাবির (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ্ (সা)-এর সাহাবীগণ তার কাছে পিপাসার-অনুযোগ করলেন। জাবির রো) বলেন, তখন তিনি একটি বড় পেয়ালা আনালেন, এরপর তাতে সামান্য পানি দড$৮$.21111001109.0011
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।