Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৭ না। তখন তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমরাতো উযু করার মত কোন পানি পাচ্ছি না। এ সময় তিনি তার সাহাবাগণের চেহারায় এই অবস্থায় অসন্তোষের ছাপ দেখলেন । তখন তাদের এক ব্যক্তি গিয়ে একটি বড় পাত্রে সামান্য পানি নিয়ে আসল । তখন আল্লাহর নবী সেটা নিয়ে তা থেকে উু করলেন। তারপর সেই পাত্রের উপর তার হাতের চার আঙুল প্রসারিত করে বললেন, এসো, তোমরা উযু করে নাও। তখন (সেই পানি দ্বারা) সকলে সুন্দরভাবে তাদের উযু সম্পন্ন করলেন । হাসান বলেন, আনাস (রা)-কে জিজ্ঞেস করা হয়েছিল, তাদের সংখ্যা ছিল কত ? তিনি বললেন, সত্তর কিংবা আশি । বুখারী আবদুর রহমান ইব্‌ন মুবারক সূত্রে হাযৃম ইবৰ্ন মাহরান থেকে এভাবেই হাদীসখানি রিওয়ায়াত করেছেন । ভিন্ন সনদে হযরত আনাসের আরেকটি রিওয়ায়াত ইমাম আহমদ, ইব্‌ন আবূ আদী ...... আনাস ইব্‌ন মালিক সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার নামাযের জন্য আযান দেয়া হল; তখন যাদের বাড়ি মসজিদের নিকটবর্তী তারা উযু করার জন্য স্ব স্ব গৃহে গমন করলেন, আর যাদের বাড়ি মসজিদ থেকে দূরে তারা উযু বিহীন অবস্থায় থাকলেন। তখন রাসূলুল্লাহ (সা)-এর কাছে পাথরে নির্মিত একটি খেযাবের বাটি আনা হল। বাটিটি ছোট হওয়ায় তিনি তাতে তার হাতের তালু প্রসারিত করতে পারলেন না। তখন তার আঙ্গুলসমূহ একত্র করে তাতে রাখলেন । আনাস বলেন, তখন সেই পাত্রের করা হয়েছিল, তারা কতজন ছিলেন ? জবাবে তিনি বললেন, আশি কিংবা ততোধিক । এছাড়া বুখারী আবদুল্লাহ ইব্ন মুনীর ..... আনাস ইব্‌ন মালিক সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ একবার নামাযের ওয়াক্ত হল, তখন যাদের বাড়ি নিকটবতাঁ তারা বাড়িতে উযু করতে গেলেন, আর অন্যেরা স্ব স্ব স্থানে রয়ে গেলেন। তখন রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে একটি পাথরে রাখতে চাইলেন, কিন্তু বাটিটি ছোট হওয়ায় তা পারলেন না। তখন তিনি তার আঙ্গুলসমূহ গুটিয়ে তাতে বাটিটি স্থাপন করলেন, তখন সেই বাটির পানি থেকে সকলেই উযু করলেন? রাবী হুমায়দ বলেন, আমি বললাম, তাদের সংখ্যা কত ছিল ? তিনি (আনাস) বললেন, তারা ছিলেন আশিজন। | তাঁর বরাতে অন্য একটি সনদ ইমাম আহমাদ, মুহাম্মাদ ইবৃন জাফর ...... আনাস ইব্‌ন মালিক সুত্রে বর্ণনা করেন। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ (সা) “'আয্যাওরাতে' অবস্থান করছিলেন, তখন একটি পাত্রে সামান্য পানি নিয়ে আসা হল; যাতে তার আঙ্গলসমূহ.নিমজ্জিত হয় না। তখন তিনি তার সাহাবীগণকে (সেই পানি থেকে) উযু করার নির্দেশ দিয়ে তার হাতের তালু সেই পানিতে ধরে রাখলেন । তখন তার আঙ্গুলসমূহের মধ্য থেকে এবং অগ্রভাগ থেকে পানি উৎসারিত হতে থাকল । ফলে সকলে উযু করে নিলেন। কাতাদা বলেন, আমি আনাসকে জিজ্ঞেস করলাম, আপনারা সংখ্যায় কতজন ছিলেন? জবাবে তিনি বললেন, আমরা ছিলাম তিনশ' বা তিনশ'র মত। বুনদার ইব্ন আবু “আদী সূত্রে বুখারী এবং আবৃ মূসা সূত্রে মুসলিম এভাবেই হাদীসখানি দড$$.2111001109.0011

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।