Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪৫ এত উঁচুতে হাত উঠালেন যে তার বগলের শুভ্রতা দৃশ্যমান হল । তারপর তিনি দু'আ করলেন ৪ “হে আল্লাহ! এখন আর আমাদের উপর বর্ষণ করবেন না, বরং আমাদের চারপাশে বর্ষণ করুন। এখন আপনি পাহাড়, পর্বত, টিলাসমূহ, উপত্যকাগর্ত ও বৃক্ষময় স্থানে বর্ষণ করুন। এরপর মেঘমালা কাপড় গুটিয়ে যাওয়ার ন্যায় মদীনার আকাশ থেকে গুটিয়ে গেল। এই বর্ণনাধারাটি হযরত আনাস থেকে বর্ণিত মুসলিম আলমুলাইর বর্ণনাধারার সদৃশ । আবূ দাউদের সুনানে এর একাংশের “শাহিদ" (সমর্থক) রিওয়ায়াত বিদ্যমান । আল্লাহই অধিক জানেন। বায়হাকী তার “আদৃদালাইল' গ্রন্থে আবু বকর মুহাম্মাদ ইব্নহাসান ...... আবু লুবাবা ইব্ন আবদুল মুনযির আল আনসারী সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, কোন এক জুমু'আর দিন রাসূলুল্লাহ্‌ (সা) বৃষ্টির জন্য প্রার্থনা করলেন। তিনি বললেন £ “হে আল্লাহ্‌! ই আমাদেরকে বৃষ্টি দান করুন, হে আল্লাহ্‌ আমাদেরকে বৃষ্টি দান করুন! তখন আবূ লুবাবা দাড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ (সা) আমাদের খেজুর খলায় রয়েছে । আর এ সময় আমরা আকাশে কোন মেঘ দেখতে পেলাম. না। তখন রাসূলুল্লাহ্‌ (সা) বললেন 8 “হে আন্মাহ্‌! আমাদেরকে বর্ষণসিক্ত করুন।” তখন আবু লুবাবা দীড়িয়ে বলল ঃ ইয়া রাসূলাল্লাহ! খেজুর খলায়। তখন তিনি বললেন, “হে আল্লাহ্‌! আমাদেরকে এমন বর্ষণ দ্বারা সিক্ত করুন যেন. আবৃ লুবাবা (তার কাপড় ছেড়ে) তার খলার নালা তার লুঙ্গি দ্বারা বন্ধ করে। এরপর আকাশ প্রবলবেগে বর্ষণ শুরু করল এবং রাসূলুল্লাহ্‌ (সা) আমাদেরকে নামায পড়ালেন। এদিকে লোকজন আবু লুবাবার কাছে এসে বলল, হে আবূ লুবাবা! আকাশ এই বর্ষণ থেকে ক্ষান্ত হবে না, যতক্ষণ না তুমি বিবস্ত্র হয়ে তোমার লুঙ্গি দ্বারা তোমার খলার নালার মুখ বন্ধ করবে, যেমনটি আল্লাহ্‌র রাসূল বলেছেন। রাবী বলেন, তখন আবু লুবাবা গিয়ে বিবস্ত্র হয়ে তার খলার নালামুখ তার লুঙ্গি দিয়ে বন্ধ করতে লাগল । এরপর আকাশের বর্ষণ থামল । এই হাদীসের সনদ “হাসান” আর ইমাম আহমাদ এবং সিহাহ্‌ সিত্তার সংকলকগণও এর উল্লেখ করেননি । সঠিক বিষয় আল্লাহই ভাল জানেন। এইরূপ বৃষ্টি প্রার্থনার ঘটনা তাবৃক অভিযানকালে পথে থাকা অবস্থায় ঘটেছিল। যেমন আবদুল্লাহ ইব্ন ওয়াহ্‌ব, আমর ইবনুল হারিছ ..... ইব্‌ন আব্বাস সূত্রে রিওয়ায়াত করেন যে, একবার হযরত উমরকে বলা হল, আমাদেরকে অনটনকালের অবস্থা সম্পর্কে বলুন। তখন উমর (রা) বললেন, প্রচন্ড তাপদাহে আমরা তাবূক অভিমুখে বের হলাম। তারপর পথে একস্থানে যাত্রাবিরতি করলাম এবং সেখানে আমরা এমন পিপাসার্ত হলাম যে, আমাদের আশংকা হতে লাগল যে, আমাদের খ্রীবাস্থ ধমনী ছিড়ে যাবে । এমনকি আমাদের কেউ কেউ পিয়ে তার হাওদায় পানি খুঁজত, কিন্তু সে তা পেতোনা, তখন তার মনে হত তার গ্রীবা-শিরা ধেন কখন ছিড়ে যাবে । এমনকি কোন ব্যক্তি তার উট জবাই করে তার নাড়িভূঁড়ি চিপে তা পান করত । তারপর তার. অবশিষ্টাংশ তার যকৃতের উপর রাখত। তখন হযরত আবূ বকর (রা) ৰললেন, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ্‌ তো আপনাকে নেক দু'আয় অভ্যস্ত করেছেন। আপনি আমাদের জন্য দু'আ করুন। তিনি বললেন, তুমি কি তা ভালবাস ? আবূ বকর (রা) বললেন, জী হা। তখন তিনি আসমানের. দিকে হাত উঠালেন এবং হাত ফিরাতে না ফিরাতে আকাশ ভারী বর্ষণে আমাদেরকে সিক্ত করল। তখন লোকেরা তাদের সাথে থাকা সকল পাত্র পূর্ণ করে নিল। এরপর আমরা আশেপাশে বৃষ্টির অবস্থা দেখতে গেলাম । তখন আমরা দেখলাম, এই বৃষ্টি আমাদের সেনাছাউনী অতিক্রম করেনি। এই হাদীসের সনদ বেশ শক্তিশালী; কিন্তু (সিহাহ সিশ্তার) ইমামদের কেউই তা রিওয়ায়াত করেননি । _১৯ দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।