0০017161715 ১৪৪ | আল-বিদাগ্না ওয়ান নিহায়া আর তারা দুর্বল ও শীর্ণকায় উটের আরোহী হয়ে দুর্ভিক্ষ পীড়িত অবস্থায় আগমন করেছিল । এ সময় তারা ইসলামের আনুগত্য স্বীকার করে এসেছিল । রাসূলুল্লাহ্ (সা) তাদেরকে তাদের আপন ভূমি সম্পর্কে জিজ্ঞেস করলেন, তখন তারা বলল, ইয়া রাসূলাল্লাহ (সা)! আমাদের ভূখন্ড ও তার অধিবাসীরা অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ কবলিত, পোষ্য পরিজন অভাবস্থস্ত, গবাদিপশু সব ₹সপ্রাপ্ত। আপনি আপনার প্রতিপালকের কাছে দু'আ করুন, তিনি যেন আমাদেরকে বৃষ্টি বর্ষণ _ করেন। আমাদের জন্য আপনি আপনার রবের কাছে সুপারিশ করবেন, আর আপনার রৰ আপনার কাছে সুপারিশ করবেন । তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন, হায় সর্বনাশ! কী বলছ তুমি ৭ আমি আমার রবের কাছে সুপারিশ করতে পারি, কিন্তু তিনি আবার কার কাছে সুপারিশ করবেন ? আল্লাহ্ ব্যতীত কোন উপাস্য নেই। তার কুরসী পৃথিবী ও আকাশমন্ডলীকে বেষ্টন করে আছে। আর তা (কুরসী) তার বড়ত্ব ও শ্রেষ্ঠত্বের ভারে ( আরোহী ভারাক্রান্ত) নতুন হাওদার ন্যায় শব্দ করে। রাসূলুল্লাহ্ (সা) বললেন, আল্লাহ্ তা'আলা তোমাদের অনাবৃষ্টিজনিত উৎকণ্ঠা এবং বৃষ্টির নৈকট্যের কারণে হাসছেন। তখন সেই বেদুইনটি বলল, ইয়া রাসূলাল্লাহ! আমাদের রবও হাসেন নাকি ? তিনি বললেন, হাঁ । তখন বেদুইনটি বলল, তা"হলে নিশ্চয় আমরা এমন রব থেকে কল্যাণ বঞ্চিত হব না যিনি হাসেন। তার এ কথায় রাসূলুল্লাহ্ (সা) হেসে ফেললেন । এরপর তিনি উঠে দীড়ালেন এবং মিশ্বরে আরোহণ করে কিছু কথা বললেন, এরপর দু'আর জন্য হাত উঠালেন- বৃষ্টির জন্য প্রার্থনাকালেই শুধু তিনি হাত উঁচুতে উঠাতেন- এ সময় তিনি এমনভাবে দু'হাত উঠালেন যে, তার বগলছয়ের শুভ্রতা দৃশ্যমান হল, আর তার দু'আর যে অংশ সংরক্ষিত আছে, তা” হল ৪ “হে আল্লাহ! আপনার (পবিত্র) শহর ও পশুপালকে সিঞ্চিত করুন! আপনার অনুগ্হ বৃষ্টিরূপে) ছড়িয়ে দিন এবং আপনার নিজীবি ও শুল্ক ভূমিকে সজীব করুন! হে আল্লাহ্! আমাদেরকে এমন বর্ষণ দ্বারা সিক্ত করুন যা' স্বাচ্ছন্দ্য আনয়নকারী, সর্বব্যাপী, উর্বরতা দানকারী, ত্রিৎ এবং উপকারী । হে আল্লাহ্! এই বর্ষণকে আমাদের জন্য অনুগ্বহের বর্ষণ করুন, দুর্ভোগের বর্ষণ নয়, একে আপনি ধ্বস, ধ্বংস ও নিমজ্জনের 'বর্ষণ ৃ করবেন না। হে আল্লাহ্! আমাদেরকে বধর্ণ সিক্ত করুন এবং শক্রদের উপর বিজয় দান করুন! তখন আবু লুবাবা ইব্ন আবদুল মুনযির দীড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! খেজুর (শুকানোর জন্য) খলায় রয়েছে। তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন, হে আল্লাহ্! আমাদেরকে বর্ষণসিক্ত করুন। তখন আবু লুবাবা বললেন, খেজুর খলায় (তিনবার)। তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন, হে আল্লাহ! আমাদেরকে এমনভাবে বর্ষণসিক্ত করুন, যেন আবু লুবাবা তার কাপড় ছেড়ে যেন তার লুঙ্গি দিয়ে খলার নালামুখ বন্ধ করে । রাবী বলেন, এ সময় আকাশে কোন মেঘখণ্ড বা মেঘমালা কিছুই ছিল'না এবং মসজিদ (নববী) এবং “সালা” পাহাড়ে মাঝে কোন বাড়িঘরের আড়াল ছিল না। এমন সময় হঠাৎ “সালা' পাহাড়ের পশ্চাৎদিক থেকে ঢাল আকৃতির -এ্রকটি মেঘখন্ড দেখা-দিল। তারপর যখন তা* আকাশের মধ্যস্থলে পৌছল, তখন তা'চারদিকে ছড়িয়ে পড়ল, এসবই ঘটল সকলের চোখের সামনে । এরপর বর্ষণ শুরু হল। আল্লাহ্র কসম! এরপর ছয়দিন সূর্যের মুখ দেখা গেল না। আর আবু লুবাবা বিবস্ত্র হয়ে লুঙ্গি দিয়ে খলার নালা-মুখ বন্ধ করতে লাগল, যাতে করে তা" দিয়ে খেজুর ভেসে বেরিয়ে না যায়। তখন এক ব্যক্তি এসে বলল, ইয়া.রাসূলাল্লাহ! গবাদিপশুপাল ধ্বংস হচ্ছে এবং পথসমূহ রুদ্ধ হয়ে পড়েছে। এ কথা শুনে ন্নবীজী মিম্বরে আরোহণ করে হাত উঠিয়ে দু'আ করলেন । এ সময় তিনি দড$৮$.21111001109.0011
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।