0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৪১ তিনি তার দুই হাত উঠিয়ে তারপর বৃষ্টি প্রার্থনা করলেন । আর যখন তিনি তার দুই হাত উঠান তখন আমরা আকাশে একখণ্ড মেঘও দেখিনি। অথচ নামায শেষ করতে না করতেই নিকটবর্তী গৃহের যুবককে তার পরিবারের কাছে ফেরার বিষয়টি ভাবিয়ে তুলেছিল । আনাস (রা) বলেন, এরপর পরবর্তী জুমুআয় তারা বলল, ইয়া রাসূলাল্লাহ! বাড়িঘর ধ্বসে গিয়েছে, পথচারীরা অবরুদ্ধ হয়ে পড়েছে। তখন আদম সন্তানের অল্পতেই মুষড়ে পড়ার দৃশ্য দেখে তিনি মুচকি হেসে দু'আ করলেন, হে আল্লাহ্! আমাদের উপরে নয়, আমাদের আশে পাশে বৃষ্টি বর্ষণ করুন)। আনাস বলেন, তখন মদীনার আকাশ থেকে মেঘ কেটে গেল। আর এটা শার়খগণের সর্বোস্তীর্ণ তিনস্তর বিশিষ্ট সনদ; কিন্তু তারা তার সনদ উল্লেখ করেননি । বুখারী ও আবূ দাউদ (পাঠ আবু দাউদের) মুসাদ্দাদ সূত্রে আনাস (রো) থেকে .বর্ণনা একদিন তিনি জুমুআর খুতবা দিচ্ছিলেন। তখন এক ব্যক্তি দাড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ্! _ গবাদিপশু সব ধ্বংসের পথে, ছাগ-মেষ ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি দু'আ করুন আল্লাহ্ যেন আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। তখন তিনি হাত প্রসারিত করে দু'আ করলেন। আনাস বলেন, এ সময় আকাশ ছিল কাচের ন্যায় স্বচ্ছ ও মেঘমুক্ত। কিন্তু নবী করীমের দু'আর সাথে সাথে) প্রবল বাতাস প্রবাহিত হল এবং মেঘ সৃষ্টি হল। এরপর মেঘমালা ঘনীভূত হয়ে বৃষ্টির ঢল নামল । আমরা তখন পানিতে নেমে (বর্ষণসিক্ত অবস্থায়) নিজ নিজ বাড়িতে গিয়ে পৌছলাম। পরবর্তী জুমুআ পর্যন্ত অবিরাম বর্ষণ চলতে থাকল । এরপর সেই ব্যক্তি কিংবা অন্য এক ব্যক্তি রোবীর সন্দেহ) দীড়িয়ে তাকে লক্ষ্য করে বলল, ইয়া রাসূলাল্লাহ! (এখনতো বৃষ্টির তোড়ে) বাড়ঘএর ধ্বসে যাচ্ছে, আপনি দু'আ করুন, আল্লাহ্ যেন বৃষ্টি থামিয়ে দেন। তখন তিনি মৃদু হাসলেন তারপর দু'আ করলেন, হে আল্লাহ্! আর আমাদের উপর বর্ষণ করবেন না, আমাদের আশেপাশে করুন। তখন আমি (মদীনার আকাশের দিকে) তাকিয়ে দেখলাম খণ্ডবিখ্ড হয়ে তা মদীনার চারপাশের আকাশে এমনভাবে ছড়িয়ে পড়েছে যেন তা মেঘের মালা বাহার। হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত এই সনদ বা সৃত্রগুলি 'মুতাওয়াতির' _ স্তরের; কেননা, তা হাদীস বিশারদদের নিকট অকাট্যরূপে বিবেচিত । বায়হাকী একাধিক সূত্রে তার নিজ সনদে আবু মা"মার ..... আনাস ইব্ন মালিক সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আপনার কাছে আসলাম যে, আমাদের আরোহণের উপযুক্ত কোন উট নেই এবং প্রভাত দুগ্ধ পানের উপযুক্ত কোন শিশু নেই। এরপর সে আবৃত্তি করলো ঃ ৯০1 ০০ লিটা নএএ ১ ৯ ভিসন ৮০০৪ ০1০১৬]19 এ।৪ আমরা আপনার কাছে এসেছি এমন অবস্থায় যে, আমাদের কুমারীরা অনাহারক্রিষ্ট এবং সন্তানবতীরা ক্ষুধার তাড়নায় সন্তানের ব্যাপারে বেখবর । - ৩১০১ ১৪৩0১০৪0০৮৫ 5৯ ০০ ্ সি 557 পা পত পপ দড$৮$.21111001109.0011
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।