Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৪০ আল-বিদায়া ওয়ান নিহায়া হয়ে তা চতুর্দিকে সরে গেল। আর “কানাত' উপত্যকা মাসব্যাপী প্রবাহিত হল। এ সময় মদীনার আশপাশ থেকে যারাই আসল তারা প্রবল বৃষ্টি বর্ষণের আলোচনা করল। ওলীদের হাদীস সংগ্রহ থেকে আওযায়ী সূত্রে মুসলিম এবং বুখারী “জুমুআ"-তে হাদীসখানি রিওয়ায়াত করেছেন। বুখারী আয্যুব ইব্ন সুলায়মান ..... ইয়াহ্ইয়া ইব্‌ন সাঈদ সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আনাস ইব্‌ন মালিককে বলতে শুনেছি একবার জুমুআর দিন এক বেদুইন আরব রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! গবাদিপশুসমূহ ধ্বংস হচ্ছে, পোষ্য পরিজন অনাহারে দিন কাটাচ্ছে এবং মানুষজন কষ্ট স্বীকার করছে। তখন রাসূলুল্লাহ্‌ (সা) দু'হাত উঠিয়ে দু'আ করতে লাগলেন এবং তাঁর সাথে সাথে অন্যরাও তাদের হাত উঠিয়ে দু'আ করতে লাগল । আনাস বলেন, আমরা মসজিদ থেকে বের হতে না হতেই বৃষ্টিসিক্ত হলাম, এভাবে পরবর্তী জুমুআ পর্যন্ত আমরা অবিরাম বর্ষণে সিক্ত হলাম । তখন লোকটি রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! মুসাফির অবরুদ্ধ হয়ে পড়েছে। রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। বুখারী আবদুল্লাহ্‌ আল উয়ায়স ..... ইয়াহ্‌ইয়া ইবন সাঈদ ও শুরায়ক সূত্রে বর্ণনা করেন, তারা দু'জনে আনাস থেকে শুনেছেন যে-নবী, করীম (সা) তার উভয় হাত এতখানি উচু করেছিলেন যে, আমি তার বগলের শুভ্রতা দেখতে পাচ্ছিলাম । এভাবেই তিনি এই হাদীস দু'টিকে সনদহীনভাবে রিওয়ায়াত করেছেন, আর হাদীসের ছয়খানা বিখ্যাত কিতাবের সংকলকগণের কেউই তার সনদ উল্লেখ করেননি । রর এ ছাড়া বুখারী মুহাম্মদ ইব্ন আবূ বকর ..... আনাস ইব্‌ন মালিক সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার নবী করীম (সা) কোন এক জুমুআর দিন খুতবা দিচ্ছিলেন, তখন লোকেরা দীড়িয়ে চিৎকার করে তাকে বলল, ইয়া রাসূলাল্লাহ্‌! অনাবৃষ্টিতে গাছপালা সব লালচে হয়ে গেছে এবং গবাদি পশু ধ্বংসের উপক্রম হয়েছে, আপনি দু'আ করুন, আল্লাহ্‌ যেন আমাদেরকে বর্ষণসিক্ত করেন। তখন তিনি দু'বার বললেন, হে আল্লাহ্‌! আমাদেরকে বর্ষণসিক্ত করুন! আল্লাহ্‌র কসম, এ সময় আমরা আকাশে কোন মেঘখণ্ড দেখলাম না। কিন্তু তার দু'আ করার সাথে সাথে মেঘ সৃষ্টি হল এবং বৃষ্টিবর্ধিত হল। এরপর তিনি মিম্বর থেকে নেমে নামায পড়লেন। নামায শেষে তিনি যখন ফিরছিলেন তখনও বৃষ্টি হচ্ছিল। এভাবে পরবর্তী জুমুআ পর্যন্ত অবিরাম বৃষ্টি হতে থাকে । এরপর (পরবর্তী জুমুআয়) নবী করীম (সা) যখন খুৎবা দিতে দীড়ালেন, তখন লোকেরা চিৎকার করে বলল, বাড়িঘর ধ্বসে যাচ্ছে, রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে পড়েছে, সুতরাং আপনি দু'আ করুন আল্লাহ্‌ যেন বৃষ্টি থামিয়ে দেন। আনাস বলেন, তখন নবী করীম (সা) মৃদু হেসে দু'আ করলেন, হে আল্লাহ্‌! আমাদের আশেপাশে বর্ষণ করুন। তখন মদীনার আকাশ থেকে মেঘ সরে গেল এবং আশে পাশে বৃষ্টি হতে লাগল; কিন্তু মদীনায় এক ফোটা বৃষ্টিও হল না। তখন আমি মদীনার আকাশের দিকে তাকিয়ে দেখলাম যেন তার চারপাশের আকাশে ছড়িয়ে থাকা মেঘখণ্ডসমূহ যেন মালা বা হার। মুসলিম তা রিওয়ায়াত করেছেন মুতামির ইব্‌ন সুলায়মানের হাদীস সংগ্রহ থেকে । ইমাম আহমদ বর্ণনা করেন, ইব্‌ন আবু আদী হুমায়দ সুত্রে । তিনি বলেন, হযরত আনাসকে জিজ্ঞেস করা হল, রাসূলুল্লাহ্‌ (সা) কি তার দু'টি হাত উঠাতেন? তখন তিনি বললেন, এক জুমুআয় তাকে বলা হল, ইয়া রাসূলাল্লাহ্‌! বৃষ্টি বন্ধ, ভূমি শুষ্ক, গবাদিপশু বিনষ্ট । আনাস বলেন, তখন তিনি তার দু'হাত উঠালেন, এমন কিতা বারের উজ লোভে তোলা এন ভিনি রি জনা রদেন আর দড$৮$.21111001109.0011

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।