0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩৯ আর বুখারী মুসাদ্দাদ ..... আনাস সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ্ (সা) জুমুআর দিন খুতবা দেওয়া অবস্থায় এক ব্যক্তি এসে বলল, ইয়া রাস্লাল্লাহ্! : অনাবৃষ্টি দেখা দিয়েছে, আপনি আল্লাহ্র কাছে দু'আ করুন তিনি যেন আমাদেরকে বর্ষণসিক্ত করেন। তখন তিনি দু'আ করলেন, ফলে তৎক্ষণাৎ আমরা বর্ষণসিক্ত হলাম, এমনকি নিজ নিজ গৃহে পৌছা আমাদের জন্য কঠিন হয়ে দীড়াল। এভাবে পরবর্তী জুমুআ পর্যন্ত আমরা বিরামহীনভাবে বর্ষণসিক্ত হতে থাকলাম । আনাস বলেন, তখন প্রথবারের এ ব্যক্তি বা অন্য কোন ব্যক্তি দাড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ! আপনি দু'আ করুন, এখন যেন আল্লাহ্ তা'আলা এই বর্ষণকে আমাদের থেকে ফিরিয়ে নেন। তখন রাসূলুল্লাহ্ (সা) দু'আ করলেন, হে আল্লাহ্! এখন আপনি আর. আমাদের উপর বর্ষণ করবেন না, এখন আমাদের আশে পাশে বর্ষণ করুন! আনাস বলেন, এরপর আমি মেঘমালাকে ডানে বামে বিচ্ছিন্ন হয়ে (সরে) যেতে দেখলাম, হাদীসখানি বুখারীর একক বর্ণনা । এছাড়া বুখারী আবদুল্লাহ্ ইবৃন মাসলামা :.... আনাস সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সো)-এর কাছে এসে বলল, গবাদিপশু ধ্বংস হচ্ছে এবং পথসমূহ রুদ্ধ হচ্ছে-আপনি আল্লাহ্র কাছে দু'আ করুন। তখন তিনি আমাদের জন্য দু'আ করলেন এবং আমরা এক জুমুআ থেকে আরেক জুমুআ পর্যন্ত অর্থাৎ পূর্ণ এক সপ্তাহ অবিরাম বর্ষণসিক্ত হলাম। তারপর পুনরায় এসে বলল, বাড়িঘর ধ্বসে যাচ্ছে, পথসমূহ রুদ্ধ হয়ে যাচ্ছে এবং গবাদিপশুসমূহ ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। আপনি আল্লাহ্র কাছে প্রার্থনা করুন, তিনি যেন তা বন্ধ করেন। তখন তিনি বললেন, হে আল্লাহ্! (এখন আপনি) পাহাড় পর্বত, টিলা, উপত্যকা এবং গাছপালা জন্মানোর স্থানে তা বর্ষণ করুন। তখন এই বর্ষণমুখর মেঘমালা মদীনা থেকে সরে গেল। এছাড়া বুখারী মুহাম্মদ ইব্ন মুকাতিল ..... আনাস ইব্ন মালিক সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ্ সো)-এর জীবদ্দশায় অনাবৃষ্টি দেখা দিল। তখন একদিন রাসূলুল্লাহ্ (সা) মিম্বরে দাঁড়িয়ে খুত্বা দিচ্ছিলেন, এমন সময় এক বেদুইন আরব দীড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ্! অনাবৃষ্টিতে গবাদি পশু ধ্বংস হচ্ছে এবং আমাদের পোষ্য পরিজন ক্ষুধাপীড়িত। আপনি আল্লাহ্র কাছে দু'আ করুন, তিনি যেন আমাদেরকে বৃষ্টি বর্ষণ করেন। আনাস (রা) বলেন, তখন রাসূলুল্লাহ্ (সা) তাঁর উভয় হাত উঠিয়ে দু'আ করলেন, আর এ সময় আকাশে মেঘের কোন ছিটে ফৌটাও ছিল না। শপথ এঁ সত্তার, যার কুদরতী হাতে আমার প্রাণ, দু'আ শেষ করে তিনি হাত নামাতে না নামাতেই পাহাড় সদৃশ মেঘমালায় আকাশ ছেয়ে গেল। এরপর তিনি মিশ্বর থেকে নামতে না নামতেই তার দীড়িতে বৃষ্টির ফোটা পড়তে দেখলাম । আনাস বলেন, আমরা সেদিন, তার পরবর্তী দিন এভাবে পরবর্তী জুমুআ পর্যন্ত বৃষ্টিসিক্ত হতে থাকলাম । তখন সেই বেদুইন আরব অথবা অন্য একজন দাড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ! বাড়িঘর ধ্বসে যাচ্ছে এবং মালপত্র নিমজ্জিত হচ্ছে, আপনি আমাদের জন্য আল্লাহ্র কাছে দু'আ করুন। তখন রাসূলুল্লাহ্ (সা) তাঁর উভয় হাত উঠিয়ে বললেন, হে আল্লাহ্! এখন আর আমাদের উপর বর্ষণ করবেন না। আমাদের আশে পাশে বর্ষণ করুন। আনাস (রা) বলেন, এরপর রাসূলুল্লাহ্ (সা) আকাশের এক এক দিকের প্রতি ইঙ্গিত করতে লাগলেন আর সে দিকের মেঘ কেটে যেতে লাগল । এভাবে গোটা মদীনার আকাশ মেঘমুক্ত দ$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।