Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৩৮ আল-বিদায়া ওয়ান নিহায়া শ্বেতশুত্র সেই সত্তা, যার দোহাই দিয়ে বৃষ্টি প্রার্থনা করা হয় ইয়াতীমদের তন্্াবধায়ক এবং _ বিধবাদের রক্ষক। ও বুখারী আবু আকীল আছ ছাকাফী ইব্‌ন উমর সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, বৃষ্টির জন্য প্রার্থনা করা অবস্থায় আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর চেহারাপানে তাকিয়ে কখনও বা আমি কবির কথা স্মরণ করেছি, এদিকে তিনি মিম্বর থেকে নামতে না নামতেই সব পরনালা উপচে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। তা হল £ ০০1১১] ২০৯০ ৮০০]। 010০8 * বরই 00801 ৪৪০০৪ ৯09 শ্বেতশুভ্র সেই সন্তা, যার দোহাই দিয়ে বৃষ্টি প্রার্থনা করা হয়, যিনি ইয়াতীমদের তত্বাবধায়ক এবং বিধবাদের রক্ষক । আর এটা আবূ তালিবের বক্তব্য । এটি বুখারীর একক বর্ণনা । তার সনদবিহীনভাবে বর্ণিত এ হাদীসখানিকে ইব্‌ন মাজা তার “সুনানে' সনদসহ রিওয়ায়াত করেছেন৷ তিনি তা রিওয়ায়াত করেছেন, আহমদ ইব্ন আজহার ..... আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর সুত্রে । আর বুখারী মুহাম্মদ ইব্‌ন সালাম সৃজে ...... শারীক ইব্ন আবদুন্্রাহ থেকে বর্ণনা করেন যৈ, তিনি আনাস ইব্‌ন মালিককে উল্পেখ করতে শুনেছেন যে, একবার জুমুআর দিন রাসূলুল্লাহ্‌ (সা) মিশ্বরে দীড়িয়ে খুতবা দেয়ার সময় এক ব্যক্তি মিম্বর. বরাবর দরজা দিয়ে মসজিদে (নববীতে) প্রবেশ করল। এরপর সে দাঁড়িয়ে রাসূলুল্লাহ্‌ (সা)-এর মুখোমুখি হয়ে বলতে লাগল, ইয়া রাসূলাল্লাহ (সা)! গবাদি পশু অনাহারে ধ্বংস হয়েছে এবং সকল পথ রুদ্ধ হয়েছে । আপনি আল্লাহ্‌র কাছে দু'আ _ করুন, তিনি আমাদেরকে বৃষ্টি বর্ষণ করবেন । আনাস বলেন, তখন রাসূলুল্লাহ্‌ (সা) তার উভয় হাত উঠিয়ে বললেন, হে আল্লাহ্‌! আমাদেরকে বর্ষণসিক্ত করুন! হে আল্লাহ্‌! আমাদেরকে পরিতৃপ্ত করুন! আনাস বলেন, আল্লাহ্‌র কসম, সে সময় আকাশে কোন মেঘ, মেঘখণ্ড বা তার কোন ছিটে ফোটাও ছিল না। আর আমাদের ও সালা" পাহাড়ের মাঝে কোন বাড়িঘরের প্রতিবন্ধকতাও ছিল না। আনাস বলেন, এমন সময় ঢালের ন্যায় আকৃতি নিয়ে সালা পাহাড়ের পশ্চাত থেকে মেঘের উদয় হল। তারপর তা আকাশের মধ্যস্থলে এসে ছড়িয়ে পড়ল । তারপর বর্ষণ করল । তিনি বললেন, আল্লাহ্র কসম, এরপর অনবরত ছয় দিন আমরা সূর্যের দেখা পেলাম না। এরপর পরবর্তী জুমুআর দিন এ একই দরজা দিয়ে এক ব্যক্তি প্রবেশ করে, এদিকে রাসূলুল্লাহ্‌ (সা) দীড়িয়ে খুতবা দিচ্ছিলেন, লোকটি তখন তার মুখোমুখি দীড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ! গবাদিপশু ধ্বংস হচ্ছে এবং সকল পথ রুদ্ধ হচ্ছে, আপনি আল্লাহ্র কাছে দু'আ করুন তিনি যেন এই বর্ষণ থামিয়ে দেন। আনাস বলেন, তখন রাসূলুল্লাহ্‌ (সা) দু'হাত উঠিয়ে দু'আ করলেন, হে আল্লাহ্‌! এখন আর আমাদের উপর বর্ষণ করবেন না! এখন আমাদের আশেপাশে বর্ষণ করুন। হে আল্লাহ্‌! এখন পাহাড়-পর্বত, টিলা ও গাছপালা জন্মানোর স্থান সমূহে বর্ষণ করুন! আনাস বলেন, তখন বৃষ্টি বন্ধ হয়ে গেল এবং আমরা রৌদ্রে হাটতে বের হলাম । রাবী শুরায়ক বলেন, এ সময় আমি আনাস (রা)-কে প্রশ্ন করলাম । প্রথম যে ব্যক্তি বৃষ্টির আবেদন করেছিল এ কি সেই একই ব্যক্তি? তিনি বললেন, আমি তা জানিনা, ইসমাঈল ইব্ন জাফরের হাদীস সংগ্রহ থেকে মুসলিম এবং বুখারীও হাদীসখানি একইভাবে রিওয়ায়াত করেছেন। দ$$.2111001109.0011

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।