Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 নবী করীম (সা)-এর স্মৃতি চিহৃসমূহ, জীবদ্দশায় তার বিশেষভাবে ব্যবহৃত পরিধেয়, অস্ত্রশস্ত্র ও বাহনসমূহ ও তার ব্যবহৃত আংটি প্রসঙ্গ আবু দাউদ তার সুনান গ্রন্থে এ প্রসঙ্গে একটি স্বতন্ত্র অধ্যায় সংযোজন করেছেন। এখানে আমরা তার মুখ্য-আলোচনা উপস্থাপন করব এবং তার সাথে কিছু অতিরিক্ত সংযোজন করব। আর আমরা যা কিছু উল্লেখ করব, সে ক্ষেত্রে তাঁরই উপর'নির্ভর করব । আবূ দাউদ বলেন ঃ আবদুর রহিম ইবন্‌ মুতাররিফ আররুআসী ..... আনাস ইব্ন মালিক সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) (যখন) কোন কোন অনারব রাজা-বাদশার কাছে পত্র লিখতে মনস্থ করলেন, তখন তীকে বলা হল, তারা তো সীলমোহর ব্যতীত কোন পত্র পাঠ করে না। তাই তিনি রূপার একটি আংটি বানিয়ে তাতে ১০৯5 411 ১.১ খোদাই করে নিলেন । হাদীসখানি এভাবেই রিওয়ায়াত করেছেন আবদুল আ'লা ইব্‌ন হাম্মাদ ..... কাতাদার সনদে। এরপর আবু দাউদ বলেন, ওয়াহব ইব্‌ন বাকিয়্যা ..... তিনি অতিরিক্ত বর্ণনা করেছেন__-“ওফাত পর্যস্ত এটা তাঁর হাতে ছিল। পরে এ আংটিটি হযরত আবু বকরের হাতে তার ওফাত পর্যন্ত, তারপর হযরত উমরের হাতে তার ওফাত পর্যন্ত এবং এরপর হযরত উসমানের হাতে ছিল।” এ সময় তিনি একবার কোন এক কুয়ার নিকট ছিলেন। হঠাৎ আংটিটি তার হাত থেকে কুয়াতে পড়ে যায়। পরবতীতে তার নির্দেশে কুয়া সেঁচে ফেলা হলেও তিনি তার সন্ধান পান নি। এ সুত্রে আবূ দাউদ, কুতায়বা ইব্‌ন সায়ীদ ও আহমদ ইব্‌ন সালিহ-এর বরাতে ..... আনাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, নবী করীম (সা)-এর আংটি ছিল রূপার আর তার মণি ছিল হাবশী পাথরের । বুখারী এ হাদীসটি রিওয়ায়াত করেছেন লায়ছ-এর হাদীস সুত্রে । মুসলিম রিওয়ায়াত করেছেন ইবন গয়াহ্ব, তালহা ও সুলারমান 'ইনৃন বিলাল সুকরে এবং নাসাঈ ও ইব্‌ন মাজা পূর্বোক্তদের অতিরিক্ত রাবী উসমান ইব্‌ন উমর সূত্রে___পাচজনই ইউনুস ইব্‌ন ইয়াধীদ আল-আয়লী (র) সূত্রে পূর্বোক্ত সনদে । হাদীসটি সম্পর্কে তিরমিযী মন্তব্য করেছেন-এ সূত্রে 'হাসান-সহীহ্‌-গরীব' অর্থাৎ একক সুত্রীয়, উৎকৃষ্ট ও প্রামাণ্য । আবূ দাউদের পরবর্তী বর্ণনাটি আহমদ ইব্‌ন ইউনুস ..... সূত্রে আনাস ইব্ন মালিক থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা)-এর আংটি ছিল সম্পূর্ণ রূপার তৈরী, আর মণি ছিল. রূপার ৷ ইমাম তিরমিযী ও নাসাঈ হাদীসটি রিওয়ায়াত করেছেন যুহায়র ইবন মু“আবিয়া”আল-জু*ফী (র) সূত্রে ড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।