Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

০01719115 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩৩ পরবর্তীকালে রটনাকৃত ও বানোয়াট । ইমাম আবূ আবদুর রহমান নাসাঈ হযরত আলীর ফযীলত বৈশিষ্ট্য সম্বলিত স্বতন্ত্র একটি কিতাব (অধ্যায়) রচনা করেছেন, অথচ তিনি এই হাদীসখানি উল্লেখ করেননি । তন্ধপ হাকিমও তার যুস্তাদরাকে এর উল্লেখ করেননি । অথচ এঁরা উভয়েই কিছুটা শিয়াপন্থী বলে অনেকের ধারণা । নির্ভরযোগ্য বলে বিবেচিত যারাই তা রিওয়ায়াত করেছেন তারা তা করেছেন বিস্ময়ের সাথে । দিনের আলোতে প্রকাশ্যে তা সংঘটিত হল, আর তা বর্ণনার কার্যকারণও পর্যাপ্ত অথচ অগ্রহণযোগ্য ও দুর্বল, কিছু সূত্রেই তা বর্ণিত হল যার অধিকাংশই জাল ও বানোয়াট ৷ এর মাঝে সর্বোৎকৃষ্ট সনদ হল, আহমদ ইব্‌ন সালিহ আল মিস্রীর দাউদ রিওয়ায়াত খানি, যা তিনি বর্ণনা করেছেন ইব্ন আবূ ফুদায়ক ..... আসমা বিন্ত উমায়স সূত্রে। আর এতেও বেশ খুত ও দুর্বলতা বিদ্যমান যার প্রতি ইতিপূর্বেই আমরা ইঙ্গিত করে এসেছি । আসলে আহমদ ইব্ন সালিহ এ রিওয়ায়াতে বিভ্রান্তির শিকার হয়েছেন এবং তিনি এর যথার্থতার অনুকূলে মত পোষণ করে এর সাব্যস্তকরণকেই প্রাধান্য দিয়েছেন । ইমাম তাহাবী তার গ্রন্থ “মুশকিলুল হাদীসে আলী ইব্‌ন আবদুর রহমান সূত্রে আহমদ ইব্‌ন সালিহ আল-মিসরী থেকে বর্ণনা করেন। তিনি বলতেন, যে ব্যক্তি জ্ঞানের পথ অবেষী তার জন্য সূর্যকে ফিরানো বিষয়ক আসমা (রা)-এর হাদীস মুখস্থ করা থেকে পিছিয়ে থাকা উচিত নয়। কেননা, এটা নবুওয়াতের নিদর্শন। একইভাবে যেমন বলা হয় ইমাম তাহাবীও এর প্রতি আকৃষ্ট হয়েছেন। আবুল কাসিম আল হাসকানী মুতাজিলী কালাম শান্ত্রবিদ আবু আবদুল্লাহ্‌ আল বাসরী থেকে উল্লেখ করেছেন, তিনি বলেন, সূর্যাস্তের পর পুনরায় সূর্যের উদিত হওয়ার ঘটনা বর্ণিত হওয়ার অধিক উপযুক্ত, কেননা, যদিও তা আমীরুল মু'মিনীন আলী (রা)-এর ফযীলত কিন্তু আসলে তা নবুওয়াতের অন্যতম নিদর্শন, আর ফযীলতের ক্ষেত্রে তা নবুওয়াতের বহু অন্যান্য নিদর্শনের সমকক্ষ, এ কথার সারমর্ম হলো এ হাদীসখানি বহু সংখ্যক ও নির্ভরযোগ্য রাবীদের সুত্রে “মুতাওয়াতির রূপে" বর্ণিত হওয়া উচিত ছিল । আর হাদীসখানি প্রকৃতই “সহীহ্‌” হলে এ কথাই যথার্থ হত। কিন্তু তা এভাবে রিওয়ায়াত করা হয়নি । সুতরাং এ থেকেই বোঝা যায় যে হাদীসখানি সহীহ্‌ নয় । সঠিক বিষয় আল্লাহই ভাল জানেন। আমি গ্রন্থকার) বলি, সর্বযুগে হাদীস শাস্ত্রের ইমামগণ এ হাদীসের বিশুদ্ধতার কথা অস্বীকার করে তা প্রত্যাখ্যান করে এসেছেন এবং এর রাবীদের গ্রহণযোগ্যতার ব্যাপারে আপত্তি করে এসেছেন, যেমন আমরা ইতিপূর্বে একাধিক হাফিয-হাদীস থেকে উদ্ধৃত করেছি। এঁদের মধ্যে রয়েছেন মুহাম্মদ, ইয়া“লা ইব্‌ন উবায়দ, দামিশকের খতিব ইবরাহীম ইব্‌ন ইয়া'কুব, আবূ বকর মুহাম্মদ ইব্ন হাতিম আল বুখারী, যিনি ইব্‌ন যাওজাওয়ায়হ্‌ নামে খ্যাত, হাফিয আবুল কাসিম ইব্‌ন আসাকির, শায়খ আবুল ফারাজ ইবনুল জাওী প্রমুখ প্রাচীন ও পরবরতীকালের হাদীসবেস্তাগণ । আর এ হাদীসখানিকে যারা স্পষ্টভাবে জাল ও বানোয়াট আখ্যা দিয়েছেন এদের অন্যতম হলেন, আমাদের শায়খ হাফিয আবুল হাজ্জাজ মিযৃযী, আল্লামা আবুল আব্বাস ইব্‌ন তায়মিয়্যা। | ফ্.2110001119.0010)

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।