Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১৩২ আল-বিদায়া ওয়ান নিহায়া শুনেছি, একবার আমি রাসূলুল্লাহ (সা)-এর সাক্ষাতে প্রবেশ করে দেখতে পেলাম তার পবিক্র মস্তক হযরত আলীর কোলে রয়েছে। ইতিমধ্যে সূর্য অস্তমিত হল। তখন নবী করীম (সা) বললেন, হে আলী! তুমি কি আসরের নামায পড়েছ? তিনি বললেন, জী না, আমি নামায পড়িনি। আপনার ব্যথা পীড়িত অবস্থায় আমি আমার কোল থেকে আপনার মাথা নামিয়ে রাখা পছন্দ করিনি । তখন রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, হে আলী! দু'আ কর আল্লাহ্‌ যেন তোমার জন্য সূর্যকে ফিরিয়ে দেন। তখন আলী বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনিই বরং দু'আ করুন আর আমি আমীন বলি। তখন তিনি এই বলে দু'আ করলেন, হে আমার প্রতিপালক! আলী আপনার ও আপনার নবীর আনুগত্যে মশগুল ছিল, আপনি তার জন্য সূর্যকে ফিরিয়ে দিন। রাবী আবু সাঈদ বলেন, আল্লাহ্‌ কসম, আমি যখন সূর্য থেকে চরকির ন্যায় ঘরঘর্‌ শব্দ শুনলাম এমনকি তা শুভ্র ও নির্মল হয়ে পুনরায় উদিত হল। এটাও অস্পষ্ট সনদ এবং তার পাঠও “মুনকার' বা অগ্রহণযোগ্য এবং পূর্বে বিগত বর্ণনাধারাসমূহের পরিপন্থী । এ সকল আলোচনা দ্বারা প্রমাণিত হয় যে, এ বিষয়টি সম্পূর্ণ জাল বানোয়াট ও ভিত্তিহীন যা এই শিয়া রাফিযীগণ একে অন্য থেকে রিওয়ায়াত করেছে। আবূ সাঈদের রিওয়ায়াত থেকে যদি এর প্রকৃত কোন উৎস বা ভিত্তি থাকত, তাহলে তাঁর বিশিষ্ট শিষ্যগণ অবশ্যই তার বরাতে তা আহরণ করতেন। যেমন ইমাম . বুখারী ও মুসলিম তাদের খন্থদ্বয়ে তার সূত্রে খারেজীদের বিরুদ্ধে যুদ্ধ এবং মিখদাজের কাহিনী ও হযরত আলীর ফযীলত সংক্রান্ত অন্যান্য বিষয় বর্ণনা করেছেন। হযরত আলীর (রা) হাদীসখানির সনদ হল, আবুল আব্বাস আল ফারগানী, .... জুওয়ায়রিয়া বিন্ত শাহ্‌র সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমি হযরত আলীর সাথে বের হলাম, তখন তিনি আমাকে বললেন, হে জুওয়ায়রিয়া! কখনও কখনও আমার কোলে মাথা রাখা অবস্থায় রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে ওহী নাযিল হত এরপর তিনি হাদীসখানি উল্লেখ করেন । এই সনদটিও অন্ধকারাচ্ছন্র-এর অধিকাংশ রাবী যে অজ্ঞাত পরিচয় তা. বলাই বাহুল্য । প্রকৃত বিষয় আল্লাহই ভাল জানেন । এটা রাফিযীদের স্বকপোল কল্পিত সম্পূর্ণ বানোয়াট বর্ণনা । আল্লাহ্‌ তাদেরকে অপছন্দ করুন, আর যারা আল্লাহ্‌র রাসূলের নামে মিথ্যা রটনা করেছে তাদেরকে লা*নত করুন এবং শরীয়ত প্রবর্তক যে দৃষ্টান্তমূলক শাস্তির ভয় দেখিয়েছেন তাদের জন্য তা ত্রান্বিত করুন, তিনি বলেছেন-আর তার চেয়ে সত্যবাদী কে আছে- “যে ইচ্ছাকৃতভাবে আমার নামে.মিথ্যা রটনা করবে সে যেন জাহান্নামে তার ঠিকানা করে নেয়” । হযরত আলী এই হাদীসপ্জানি রিওয়ায়াত করেছেন এবং তাতে তার বিরাট ফযীলত এবং রাসূলুল্লাহ্‌ সা)-এর সুস্পষ্ট মুঁজিযার প্রমাণ.রয়েছে, অথচ তার বরাতে এই অস্পষ্ট ও অজ্ঞাত পরিচয় রাবীদের সনদের মাধ্যমেই বর্ণিত রিওয়ায়াত হবে-এ কথা কী করে কোন আলিমের বুদ্ধিগ্রাহ্য হতে পারে? বাস্তবে এ সকল রাবীর কোন অস্তিত্ ছিল কি? বাহ্যিক দৃষ্টিতে এর উত্তর, না। তবে প্রকৃত বিষয় আল্লাহই ভাল জানেন। উপরন্তু তাও আবার বর্ণিত হয়েছে অজ্ঞাত পরিচয় এক স্ত্রীলোকের বরাতে । হযরত আলীর যেমন উবায়দা আস্‌ সালমানী, কাষী শুরায়হ, আমির শাবা প্রমুখের মত নির্ভরযোগ্য শিষ্যগণ কোথায়? সংকলকগণ কর্তৃক এই হাদীসের রিওয়ায়াত না করা এবং তা তাদের গ্রন্থসমূহে অন্তর্ভুক্ত না করাই এ কথার. সবচাইতে বড় প্রমাণ যে এই হাদীসের প্রকৃত কোন উৎস নেই। এটা দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।