0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৩১ স্থানৈ ছিল সেই স্থানে অবস্থান নিল । তখন হযরত আলী ধীরস্থির ভাবে নামায আদায় করতে লাগলেন তিনি যখন নামায শেষ করেন, তখন পুনরায় যাতার ন্যায় ঘরঘর্ শব্দ করে সূর্য তার পূর্বাবস্থানে ফিরে গেল । সিকি তখন অন্ধকার ঘনীভূত হল এবং তারকারাজি প্রকাশ পেল। এই বর্ণনাটিও সনদ ও পাঠ উভয় দিক থেকে “মুনকার' বা প্রত্যাখ্যানযোগ্য ৷ আর এটা তার পূর্বের হাদীস সমূহের বর্ণনা প্রসঙ্গের পরিপন্থী । আর এ সনদের রাবী আমর ইব্ন ছাবিতই হল হাদীস জাল করার ব্যাপারে কিংবা অন্য রাবীর সংগ্রহ থেকে চুরি করার অভিযোগে অভিযুক্ত। তার পূর্ণ পরিচয় হল, আমর ইব্ন ছাবিত ইব্ন হুরমুয আল বাক্রী আল কুফী সে ছিল বাক্র ইব্ন ওয়াইল গোত্রের মাওলা । সে আমর ইব্ন মিকদাম হাদ্দাদ (কর্মকার) নামেও পরিচিত। একাধিক তাবেয়ীর বরাতে সে হাদীস বর্ণনা করেছে এবং তার বরাতেও অনেকে হাদীস বর্ণনা করেছেন। এদের মধ্যে সাঈদ ইব্ন মানসুর, আবু দাউদ, আবুল ওলীদ আত্ তয়লাসান অন্যতম । আবদুল্লাহ্ ইব্ন মুবারক তাকে বর্জনীয় আখ্যা দিয়ে বলেছেন তোমরা তার থেকে হাদীস রিওয়ায়াত করো না, কেননা, সে আমাদের পূর্বসূরী মনীষীগণের প্রতি কটুক্তি করে। এই ব্যক্তির জানাযা যখন.তাকে অতিক্রম করছিল তখন তিনি তা থেকে গা বাঁচিয়ে সরে যান। অনুরূপ আবদুর রহমান ইব্ন মাহ্দীও তাকে বর্জন করেছেন। আর আবূ মাঈন ও নাসাঈ তার সম্পর্কে মন্তব্য করেন, সে নির্ভরযোগ্য কিংবা নিরাপদ নয়, আর তার হাদীস লিখিত হয় না। নাসাঈ ও আবু যুরআ বলেন, সে দুর্বল। আর আবূ হাতিম এও বলেন, সে ছিল নিকৃষ্ট মতের অধিকারী কট্টর শিয়া, তার হাদীস লিখিত হতো না। বুখারী বলেন, মুহাদ্দিসদের নিকট সে সবল রাবী নয়। আবূ দাউদ বলেন, সে ছিল অত্যন্ত মন্দলোক কট্টর শিয়া এবং অত্যন্ত বদলোক । এখানে তিনি তার প্রসঙ্গে বলেন, সে মৃত্যুবরণ করলে আমি তার জানাযায় যোগ দেইনি । কেননা সে বলত যে, রাসূলুল্লাহ্ (সা)-এর ইনতিকাল হলে পাঁচজন ব্যতীত সকল মুসলমান কাফির হয়ে গিয়েছিলেন । এ মন্তব্য করে আবু দাউদ তার নিন্দাবাদ করতে লাগলেন । ইব্ন হিব্বান বলেন, সে জাল হাদীস বর্ণনা করত (বিশ্বস্ত রাবীগণের বরাত দিয়ে)। ইব্ন আদী বলেন, তার বর্ণিত হাদীসে দুর্বলতা প্রকট ৷ এতিহাসিকগণ একশ' সাতাশ (১২৭) হিজরীতে তার ওফাত উল্লেখ করেছেন। এ কারণে আমাদের শায়খ আবুল আব্বাস ইব্ন তায়মিয়্যা বলেন, আবদুল্লাহ্ ইব্ন হাসান ও তীর পিতা এ জাতীয় হাদীস বর্ণনার উধ্ধ্বে। আর সংক্ষিপ্ত করেছি। এর সনদ বেশ অন্ধকারাচ্ছন্ন । আর এর রাবী ইয়াহইয়া ইব্ন ইয়াধীদ তার পিতা এবং তাঁর শায়খ দাউদ ইব্ন ফারাহীজ সবাই দুর্বল । এদিকে ইঙ্গিত করে ইবনুল জাওষী বলেছেন, ইব্ন আরদা ওয়ায়হ তা রিওয়ায়াত করেছেন। দাউদ ইব্ন ফারাহীজ হযরত আবু হুরায়রা সৃত্রে। আর এই দাউদকে ইমাম শুবা, নাসাঈ প্রমুখ ইমামগণ দুর্বল গণ্য করেছেন। ' অবস্থাদৃষ্টে যা মনে হয় তা হল এটা কোন রাবীর কারসাজি । অথবা কোন রাবীর অজ্ঞাতসারে সে (সেনদে) তার পূর্বে অনুপ্রবেশ করেছে। সঠিক বিষয় আল্লাহই ভাল জানেন । আল বিদায়ার গ্রন্থকার বলেন, আবু সাঈদের হাদীসখানির বর্ণনা সূত্র হল মুহাম্মাদ ইব্ন ইসমাঈল আল জুরপানী ..... হুসায়ন ইব্ন আলীর সূত্রে। তিনি বলেন, আমি আবূ সাঈদ খুদরীকে বলতে ফ্.211000119.0010)
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।