0০017161715 ১৩০ আল-বিদায়া ওয়ান নিহায়া করা এবং নবী করীম (সা)-এর নির্দেশ-বনী কুরায়যায় না পৌছে কেউ যেন নামায পড়ে-দ্বারা তাদের পক্ষে প্রমাণ দিয়েছেন। অবশ্য একদল ইমামের মত হল, এটা “সালাতুল খাওফ' বা যুদ্ধকালীন নামায দ্বারা রহিত করে দেয়া হয়েছে। এখানে উদ্দেশ্য হল এই যে ইমামদের কেউ এই মত পোষণ করেননি যে, গনীমত বন্টনের ওযরে নামায বিলঙ্কিত করা বৈধ, যার ফলে এটাকে হযরত আলী (রা)-এর সাথে সম্পৃক্ত করা যেতে পারে। অথচ আল-কুরআনে বর্ণিত _ অন্যতম গুরুত্পূর্ণ “মধ্যবর্তী সালাত যে আসরের নামায” তিনিই রাসূলুল্লাহ্ (সা)-এর প্রমুখাৎ রিওয়ায়াত করেছেন। এই দলের বর্ণনা সত্ত্বেও যদি এই পরবতী বর্ণনাটি সাব্যস্ত হয় এবং গনীমত বন্টনের কারণে আলী (রা) ইচ্ছাকৃতভাবে নামায বিলম্বিত করে থাকেন এবং শরীয়ত প্রবর্তক তাকে তাতে বহাল রেখে থাকেন, তা এককভাবেই এর বৈধতার প্রমাণ হবে এবং বুখারীর উল্লেখিত রিওয়ায়াতের তুলনায় অধিকতর অকাট্য প্রমাণরূপে বিবেচিত হবে । কেননা, এটা নিশ্চিতভাবে যুদ্ধকালীন সালাতের বিধান আসার পরবর্তী ঘটনা । কেননা, তিনি খায়বারে ছিলেন সপ্তম হিজরীতে আর যুদ্ধকালীন সালাতের বিধান তার পূর্বেই দেয়া হয়েছে। আর আলী (রা) যদি ভুলে গিয়ে সূর্যাস্ত পর্যন্ত নামায তরক করে থাকেন, তাহলে তিনি মাযুর, সে ক্ষেত্রে তার জন্য সূর্যকে ফিরানোর কোন প্রয়োজন নেই, বরং এ রূপ ক্ষেত্রে সে নামাযের সময়ই হল মাগরিবের পর ব্যাপারটি ছিল তাই যা হাদীসে এসেছে। আল্লাহই সর্বাধিক জ্ঞাত । এসবই উক্ত হাদীসের দুর্বলতা প্রমাণ করে । আর তাকে যদি আমরা অন্য কোন ঘটনা ধরি, যা পূর্বে বিগত হয়নি তাহলে বলতে হয় একাধিকবার সূর্যের ফিরে আসার ঘটনা ঘটেছে, অথচ হাদীস শাস্ত্রের ইমামগণের কেউ প্রসিদ্ধ হাদীস সংকলকগণ তা রিওয়ায়াত করেননি । এই বিষয়টি বর্ণনা করেছেন এমন সকল রাবী যাদের কারো সনদই অজ্ঞাত-অগ্রহণযোগ্য এবং অভিযুক্ত রাবী মুক্ত নয়। আল্লাহই সর্বাধিক জ্ঞাত। এরপর দুই মিশরীয় রাবী আবুল আব্বাস ইব্ন উকদার ..... আমর ইব্ন ছাবিত সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আবদুল্লাহ্ ইব্ন হাসান ইবৃন হুসায়ন ইব্ন আবূ তালিবকে হযরত আলীর জন্য সূর্যকে ফিরিয়ে আনার - হাদীস সম্পর্কে প্রশ্ন করে বললাম, এটা কী আপনার কাছে প্রামাণ্য? তখন তিনি আমাকে বললেন, আল্লাহ্ তাআলা তার মহাগ্রন্থে সূর্য ফিরানোর চেয়ে বড় কোন নিদর্শনের উন্লেখ করেননি । আমি বললাম, আপনি সত্য বলেছেন? আল্লাহ আপনার জন্য আমাকে কুরবান করুন। কিন্তু আমি তা আপনার মুখে শুনতে চাই । তখন তিনি তার পিতা হাসান ইব্ন হুসায়ন ইব্ন আলী সুত্রে আসমা থেকে বর্ণনা করলেন যে, তিনি বলেছেন, এরপর হযরত আলী রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে আসরের নামায পড়ার উদ্দেশ্যে তার কাছে. আসলেন। কিন্তু রাসূলুল্লাহ্ (সা) ইতিমধ্যেই আসরের নামায পড়ে নিয়েছিলেন । আর এ সময় তার কাছে ওহী নাধিল হল তখন তিনি তাকে তার বুকের সাথে লাগিয়ে নিলেন, এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর রাসূলুল্লাহ্ (সা) সম্বিৎ ফিরে পেলেন। তখন তিনি বললেন, হে আলী, তুমি কি আসরের নামায পড়েছ? জবাবে আলী বললেন, আমি এসে দেখলাম আপনার উপর ওহী নাধিল হচ্ছে, তখন থেকে এখন পর্যন্ত আমি আপনাকে বুকের সাথে লাগিয়ে রেখেছি। তখন রাসূলুল্লাহ্ (সা) কিবলামুখী হলেন- ইতিমধ্যে অবশ্য সূর্য অস্ত গিয়েছে- এবং বললেন, হে আল্লাহ্ ! আলী আপনার আনুগত্যে মশগুল ছিল। সুতরাং আপনি তার জন্য সূর্য ফিরিয়ে দিন, আসমা (রো) বলেন, তখন সূর্য ধাতার ন্যায় ঘরঘর্ শব্দ করে পুনরায় উদিত হল এবং আসরের সময়ে যে দড$$.21111001109.0011
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।