Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 'আল-বিদায়া ওয়ান নিহায়া ১২৯ আল্লাহই অধিক জানেন। এরপর এই মিসরীয় রাবী তা রিওয়ায়াত করেছেন। মুহাম্মদ ইব্‌ন মারযূকের বরাতে আলী ইব্‌ন হাশিম থেকে-যার সম্পর্কে ইবৃন হিব্বান বলেন, এ ব্যক্তি কট্টর শিয়া সে প্রসিদ্ধ রাবীদের বরাত ব্যবহার করে মুনকার হাদীস সমূহ বর্ণনা করে । আলী ইব্‌ন হাসান থেকে তিনি ফাতিমা বিন্ত আলী থেকে তিনি আসমা বিন্ত উমায়স থেকে এ হাদীসটি রিওয়ায়াত করেছেন। এ সনদটি প্রামাণ্য নয়। এরপর তিনি আবদুর রহমান ইব্‌ন শুরায়ক ..... আসমা বিন্ত উমায়স সূত্রে তা রিওয়ায়াত করেছেন এবং হাদীসখানি তেমনভাবে উল্লেখ করেছেন, যেমনভাবে আমরা ইব্‌ন উকদা ..... আবদুল্লাহ্‌ ইব্‌ন নাখয়ী সূত্রে উপস্থাপন করেছি। বুখারী তার “কিতাবুল আদবে' এর বরাতে হাদীস রিওয়ায়াত করেছেন । এছাড়া হাদীস শাস্ত্রের একদল ইমাম তার বরাতে হাদীস বর্ণনা করেছেন। আবু হাতিম রাষী তাঁর ব্যাপারে বলেন, সে ছিল দুর্বল হাদীসের অধিকারী । ইব্ন হিব্বান তাঁর “আছ-ছিকাত' গ্রন্থে তার উল্লেখ করে বলেন, কখনও কখনও সে ভ্রান্তির শিকার হয়েছে । আর' ইবৃন উবাদা ২২৭ হিজরীতে তার ওফাতের কথা উল্লেখ করেছেন। রি ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি, শায়খ আবুল ফারাজ ইবনুল জাওষী বলেছেন, আবুল আব্বাস ইবৃন উকদাকেই এই হাদীস জাল করার ব্যাপারে অভিযুক্ত করা হয়েছে । তারপর তিনি তার ব্যাপারে হাদীস শাস্ত্রীয় ইমামগণের অভিযোগ ও অনাস্থার কথা উল্লেখ করেছেন এবং এ কথাও যে এই ব্যক্তি মাশায়েখদের নামে নুসখা (হাদীসের অনুলিপি) প্রস্তুত করে তাদের নামে তা চালিয়ে দিত। সঠিক বিষয় আল্লাহই ভাল জানেন। আমি বলি, সনদে হযরত আসমার বরাতে বর্ণিত হয়েছে যে, সূর্য পুনরায় উদিত হয়ে মসজিদের (নববীর) মধ্য বরাবর পৌঁছেছিল, আর পূর্বে বর্ণিত হয়েছে যে, এ ঘটনা ঘটেছিল খায়বার ভূমির আস সাহ্বা অঞ্চলে । সুতরাং এ দুয়ের মাঝে পরস্পর বিরোধিতা দেখা যাচ্ছে। আর এ অবস্থা অপরিহার্ষভাবে হাদীসের দুর্বল ও সমালোচনা যোগ্যও প্রমাণিত করেছে । তারপর তিনি মুহাম্মদ ইব্ন আল কাযীর হাদীস সং্রহ থেকে..... আসমা বিন্ত উমায়সের বরাতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, গনীমত বন্টনে হযরত আলীর ব্যস্ত থাকার কারণে সূর্য অস্ত গেল বা অস্ত যাওয়ার উপক্রম হল। তখন রাসূলুল্লাহ (সা) বললেন, তুমি কি নামায পড়নি? তখন আলী বললেন, জী না। তখন তিনি আল্লাহ্র কাছে দু'আ করলেন, ফলে সূর্য উপরের দিকে উঠে আকাশের মাঝ বরাবর চলে আসল, তখন আলী (রা) নামায পড়লেন। এরপর যখন সূর্য অন্ত গেল তখন তা থেকে করাত দিয়ে লোহা কাটার মত শব্দ শোনা গেল। | একাধিক কারণে এটিও পূর্ববর্তী রিওয়ায়াত সমূহের পরিপন্থী। উপরন্তু এর সনদটি একান্তই অস্পষ্ট । কেননা, এ সনদের রাবী সাব্বাহ অজ্ঞাত পরিচয় । এছাড়া নিহত হুসায়ন ইবন আলী কিভাবে শশেহীদ অবস্থায়) একজন একজন থেকে আসমা বিন্ত উমায়সের বরাতে হাদীস রিওয়ায়াত করলেন? হাদীসের বর্ণনা সূত্র ও পাঠ উভয়দিক থেকেই এটি বিভ্রান্তিকর । কেননা, এতে রয়েছে শুধু গনীমত বন্টনে ব্যস্ত ছিলেন । আর. এটা অন্য কেউ বলেননি, এবং এ কারণে নামায তরকের বৈধতার পক্ষেও কেউ সমর্থন দেননি । যদিও যুদ্ধের কারণে কোন কোন ইমাম নামায বিলম্বিত করাকে বৈধ বলেছেন। যেমন ইমাম বুখারী তা বর্ণনা করেছেন মাকহুল, আওযায়ী এবং আনাস ইব্‌ন মালিকের বরাতে । বুখারী খন্দকের যুদ্ধের দিন নামায এ ৃ ফ্.2110001119.0010)

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।