Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া তিনি তাকে লক্ষ্য করে বললেন, তুমিও আদিষ্ট আর আমিও আদিষ্ট । হে আল্লাহ্‌ ! আমার জন্য এটাকে স্থির রাখুন। তখন আল্লাহ্‌ তার জন্য সূর্যকে স্থির করে রাখলেন এবং তারা সে দিনই বিজয় লাভ করলেন। আর এ বিষয়ে সন্দেহ নেই যে, রাসূলুল্লাহ্‌ (সো) ইউশা ইব্‌ন নূনের চেয়ে সম্মান ও মর্যাদায় শ্রেষ্ঠতর, বরং তিনি তো সকল নবীর চাইতেও শ্রেষ্ঠ ও সম্মানিত । কিন্তু তার সম্পর্কে আমরা সত্য ও বিশুদ্ধ কথা ছাড়া বলব'না। এবংযা সঠিক নয় তা তার দিকে সম্পৃক্ত করব না। যদি তা সঠিক ও যথার্থ হত, তাঁ হলে আমরাই তা সকলের আগে বলতাম এবং বিশ্বাস করতাম । আর আল্লাহই আমাদের সাহায্য স্থল । হাফিয আবু বকর মুহাম্মদ ইব্ন হাতিম ইব্‌ন যাম জুয়া বুখারী তার “ইছবাতু ইমামাতি আবী বকর” গ্রন্থে বলেন, যদি কোন রাফিষী এ কথা বলে যে, হযরত আলীর শ্রেষ্ঠতম ফযীলত এবং তার ইমামতের অকাট্য প্রমাণ হল আসমা বিন্ত উমায়সের বর্ণিত রিওয়ায়াত, যাতে তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (সা)-এর কাছে ওহী নাধিল হচ্ছিল। আর সে সময় তার পবিত্র মস্তক হযরত আলীর কোলে রাখা ছিল। তখন হযরত আলীর আসরের নামায পড়ার পূর্বেই সূর্য অন্ত গেল, তখন রাসূলুল্লাহ্‌ (সা) আলীকে বললেন, তুমি কি নামায আদায় করেছো? তিনি বললেন, জী না। তখন রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, হে আল্লাহ্‌! সে তো তোমার ও তোমার রাসূলের আনুগত্যে মশগুল ছিল, আপনি তার (নামাযের) জন্য সূর্যকে ফিরিয়ে দিন। হযরত আসমা বলেন, আমি তখন সূর্যকে একবার অস্ত যেতে তারপর পুনরায় উদিত হতে দেখেছি। তাহলে তাকে বলা হবে, এই হাদীস যদি সহীহ্‌ হতো, তাহলে তো আমাদের ভালই হত, আমরা তা দ্বারা আমাদের বিরোধী ইয়াহুদী ও নাসারাদের বিপক্ষে প্রমাণ উপস্থাপন করতে পারতাম, কিন্তু হাদীসখানি অত্যন্ত “যয়ীফ'-এর. কোন ভিত্তি নেই। আসলে এটা রাফিয়ীদের স্বকপোল কল্পিত জাল হাদীস, অস্ত যাওয়ার পর যদি পুনরায় সূর্যের উদয় ঘটত তাহলে মু'মিন কাফির সকলেই তা দেখতে পেত এবং এতিহাসিকগণ আমাদেরকে বর্ণনা করতেন যে, অমুক বছরের অমুক মাসের অমুক দিনে অস্ত যাওয়ার পর সূর্য পুনরায় উদিত হয়েছিল । এরপর রাফিযীদের প্রশ্ন করা হবে, আসরের নামায কাযা হওয়ায় হযরত আলীর জন্য সূর্য _ পুনরায় উদিত হল, অথচ আল্লাহ্‌র রাসূলের জন্য এবং সকল আনসার ও মুজাহিরদের জন্য পুনরায় উদিত হল না। যখন খন্দকের যুদ্ধের দিন তাদের সকলের যুহর, আসর ও মাগরিবের নামায কাযা হল এটা কি যুক্তি সম্মত কথা? এছাড়া আরেকবার নবীজী (সা) খায়বার অভিযান থেকে ফেরার 'পথে আনসার ও মুজাহিরগণকে নিয়ে রাত্রের শেষ প্রহরে যাত্রা বিরতি _ করলেন-এরপর হাদীসে ফজরের নামাযের সময় তাদের ঘুমিয়ে থাকার কথা এবং সূর্যোদয়ের পর তার কাযা আদায়ের উল্লেখ রয়েছে । এখন প্রশ্ন হল, তাহলে আল্লাহ্‌র রাসূল ও তার সাহাবাগণের জন্য কেন রাত্রকে ফেরানো হল না? আর এটা যদি কোন ফবীলতের বিষয় হতো, তাহলে-আল্লাহ্‌র রাসূলকে তা দেয়া হত। আর আলী ইব্‌ন আবু তালিবকে প্রদত্ত কোন সম্মান ও ফযীলত আল্লাহ্‌ কেন তার নবী থেকে বারিত রাখবেন? এরপর গ্রন্থকার বলেন, ইবরাহীম ইব্‌ন ইয়াকুব আল জাওয্যানী বলেন, একবার আমি : মুহাম্মদ ইবৃন উবায়দ আত্তনাফিসিকে প্রশ্ন করলাম, এ ব্যক্তির সম্বন্ধে আপনি কী বলেন, যে দাবি করে, হযরত আলীর জন্য সূর্যকে অস্ত যাওয়ার পর উদিত করা হয়েছিল যাতে তিনি দ$৮$.21111001109.0011

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।