Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ্‌ ১২৫ তিনি বলেন আমি হামযাহ্‌ ইব্ন ইউসুফকে বলতে শুনেছি, ইব্ন উকদা এমন এক ব্যক্তির . সাথে উঠাবসা করত, যে সাহাবাগণের দোষচর্চায় অভ্যস্ত ছিল অথবা তিনি বলেন যে, শায়খায়নের১ দোষচর্চা করত। ফলে আমি তাকে বর্জন করলাম । দারাকুতনী বলেন, ইব্‌ন উকদা মন্দ লোক ছিল। ইব্ন আদী বলেন, আমি আবূ বক্র ইব্ন আবূ গালিবকে বলতে শুনেছি, ইব্‌ন উক্দা হাদীসের ব্যাপারে দীনদার নয় । কেননা, সে কৃফাবাসী একাধিক শায়খকে মিথ্যা বলায় প্ররোচিত করত, এরপর তাঁদেরকে জাল হাদীস সম্বলিত অনুলিপি তৈরী করে দিয়ে তা রিওয়ায়াত করতে বলত ।”আর আমরা কুফাবাসী জনৈক শায়খ থেকে তার মিথ্যা বর্ণনার প্রমাণ পেয়েছি। হাফিয আবু বিশ্র আদৃদূলাবী ত্বার গ্রন্থ 'আয্যরিয়াতুৎ তাহিরা' গ্রন্থে ইসহাক ইব্‌ন ইউনুস ..... হযরত'হুসায়ন (রো) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, (একবার) হযরত আলীর কোলে মাথা থাকা অবস্থায় রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে ওহী নাযিল হচ্ছিল। এরপর তিনি পূর্বের ন্যায় হাদীস উল্লেখ করেছেন।- এই সনদের ইবরাহীম ইব্‌ন হিব্বানকে দারাকুত্নী ও অন্যান্যরা বর্জন করেছেন। হাফিয মুহাম্মাদ ইব্ন নাসির আল-বাগৃদাদী বলেন, এই বর্ণনাটি 'জাল'। শায়খ আবু আবদুল্লাহ্‌ যাহাবী (র) বলেন, ইব্‌ন নাসিরের মন্তব্য যথার্থ । আর ইবনুল জাওষী বলেন, ইব্‌ন মারদাওয়ায়হ দাউদ ইব্‌ন ওয়াহিজ সুত্রে আবু হুরায়রার বরাতে হাদীসখানি রিওয়ায়াত করেছেন যে, তিনি বলেছেন, একবার হযরত আলীর কোলে মাথা রেখে নবী করীম সো) ঘুমিয়ে পড়েন। হযরত আলী আসরের নামায না পড়তেই সূর্য অস্ত গেল। তারপর যখন রাসূলুল্লাহ্‌ (সা) ঘুম থেকে জাগলেন তখন তিনি তার জন্য দু'আ করলেন, ফলে আল্লাহ্‌ তা'আলা সূর্যকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিলেন, এবং তিনি আসরের নামায পড়ার পর সূর্য আবার অন্ত গেল। তারপর ইবনুল জাওযী বলেন, শুবা এই হাদীসের রাবী: দাউদকে 'যয়ীফ' বলেছেন। এরপর ইবনুল জাওষী বলেন, এই হাদীস জালকারীর অসতর্কতার প্রমাণ হল সে এই হাদীসের ফযীলতের প্রতি লক্ষ্য করেছে। কিন্তু তার অসারতার কথা উপলব্ধি করেনি। কেননা, সূর্য অন্ত গেলে আসরের নামায় কাযায় পরিণত হয়, আর সূর্যের পূর্বাবস্থায় ফিরে আসা তার পুনরায় আদায় করা সাব্যস্ত করেনা । এ ছাড়া সহীহ্‌ বুখারীতে রাসূলুল্লাহ্‌ (সা) থেকে বর্ণিত আছে যে, একমাত্র হযরত ইউশা ছাড়া অন্য কারো জন্য সূর্যকে স্থির রাখা হয়নি। আল বিদায়ার গ্রন্থকার বলেন, এ হাদীসখানি তার সকল বর্ণনা সূত্রেই 'যয়ীফ' ও “মুনকার' এর একটি- সূত্রও অন্তত একজন অজ্ঞাত পরিচয় শিয়া রাবী এবং একজন . অগ্রহণযোগ্য শিয়া রাবী থেকে মুক্ত নয়। আর এ ধরনের হাদীসের ক্ষেত্রে বর্ণনা সুত্র অবিচ্ছিন্ন সনদ মুত্তাসিল হলেও কোন এক পর্যায়ে একজন মাত্র রাবীর বর্ণনা গ্রহণযোগ্য নয়। কেননা, হাদীসখানি এমন শ্রেণীভুক্ত যার বর্ণনার পর্যাপ্ত কারণ ও হেতু বিদ্যমান, সুতরাং অত্যন্ত _ নির্ভরযোগ্য_ও বিশ্বস্ত সুত্রে তা বর্ণিত হওয়া প্রয়োজন। এ হল ন্যুনতম শর্ত এর চেয়ে কম হলে চলবে না। অবশ্য আল্লাহ্‌ তা'আলার কুদরত এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর সম্মান বিবেচনায় আমরা এর সম্ভাব্যতা অস্বীকার করি না। বুখারী শরীফে রয়েছে যে, সূর্যকে ইউশা ইব্‌ন নূন (আ)-এর জন্য স্থির রাখা হয়েছিল। আর তা ঘটেছিল তার বায়তুল মাক্দিস অবরোধের দিন । ঘটনাক্রমে তা শুক্রবার দিবসের শেষ প্রহর পর্যন্ত অব্যাহত থাকে, আর শনিবারে তারা যুদ্ধ করত-না। এ সময় হযরত ইউশা সূর্যের দিকে তাকিয়ে দেখলেন তা অস্ত যাওয়ার উপক্রম হয়েছে । তখন ১. শায়খায়ন দ্বারা এখানে হযরত আবূ বকর ও উমরকে বুঝানো হয়েছে। _অনুবাদক ফ্.2110001119.0010)

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।