Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া : আসরের নামায পড়েছ? আর আবু উমায়্যার রিওয়ায়াতে- হে আলী , শব্দটি বাড়তি আছে।' . তিনি বললেন, জী-না। তখন রাসূলুল্লাহ্‌ (সো) বললেন, আবু উময়্যার বর্ণনায় রাসূলুল্লাহ্‌ (সা) স্থলে নবী করীম (সা) আছে। হে আল্লাহ! সেতো তোমার ও তোমার নবীর আনুগত্যে মশগুল ছিল । (আবু উময়্যার বর্ণনায়“তোমার নবীর" স্থলে তোমার রাসূলের আছে) | সুতরাং আপনি তার জন্য সূর্যকে ফিরিয়ে দিন। আসমা বলেন, আমি সূর্যকে (প্রথমে) অস্ত যেতে দেখেছি এরপর তাকে পুনরায় উদিত হতে দেখেছি। শায়খ আবুল ফারাজ ইবনুল জাওষী হাদীসখানিকে আবূ আবদুল্লাহ্‌ ইব্ন মানদার সূত্রে 'জাল" হাদীসের মাঝে রিওয়ায়াত করেছেন। এ ছাড়া আবু জাফর আল উকায়লী সূত্রেও তিনি হাদীসখানি উল্লেখ করার পর মন্তব্য করেছেন, এটা জাল হাদীস। এই হাদীস বর্ণনায় রাবীগণ তালগোল পাকিয়ে ফেলেছেন। সাঈদ ইবৃন মাসউদ, উবায়দুল্লাহ ইব্‌ন মুসা সূত্রে ..... আসমা বিন্ত উমায়স সূত্রে তা রিওয়ায়াত করেছেন আর এটা রিওয়ায়াতের তালগোল পাকানো বৈ নয়। ইবনুল জাওযী বলেন, (এই সনদের রাবী) আহমদ ইব্‌ন দাউদ সম্পূর্ণ অগ্রহণযোগ্য । দারা কুত্নী বলেন, রাবী হিসাবে লোকটি প্রত্যাখ্যাত এবং সে মিথ্যুক । ইবৃন হিব্বান বলেন, সে জাল হাদীস তৈরী করত । আর অন্য রাবী আম্মার ইব্‌ন মাতাবের ব্যাপারে উকায়লী বলেন, এই ব্যক্তি নির্ভরযোগ্য রাবীদের বরাতে “মুনকার হাদীসসমূহ' রিওয়ায়াত করত। ইব্ন আদী বলেন,.তার হাদীস প্রত্যাখ্যাত । ইবনুল জাওষী বলেন, আর রাবী ফুযায়ল উব্ন মারযূককে ইয়াহ্‌য়া (ইব্ন মায়ীন) দুর্বল আখ্যা দিয়েছেন। তার. সম্পর্কে ইবৃন হিব্বান বলেন, সে জাল হাদীসসমূহ রিওয়ায়াত করে এবং নির্ভরযোগ্য রাবীদের . বরাতে ভুল বর্ণনা করে। ॥ হাফিয ইব্‌ন আসাকির , আবু মুহাম্মদ ..... উরওয়া ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন কুশায়র সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমি ফাতিমা বিন্ত আলীর সাক্ষাতে প্রবেশ করলাম, তখন আমি তার গলায় একটি পুঁতির হার এবং হাতে দু'টি পুরু বালা দেখতে পেলাম । উল্লেখ্য, এ সময় তিনি অতিবৃদ্ধা ছিলেন-তখন আমি তাকে প্রশ্ন করলাম, এটা কী?, তিনি বললেন, নারীর জন্য (নিরাভরণ হয়ে) পুরুষের সাদৃশ্য গ্রহণ করা অনুচিত। এরপর তিনি আমাকে বর্ণনা করলেন যে, আসমা বিন্ত উমায়স তাঁর নিকট বর্ণনা করেছেন যে, একবার নবী করীম (সা)-এর কাছে ওহী নাধিল হওয়ার সময় আলী রো) তার কাছে উপস্থিত হলেন। তখন _ নবী করীম সো) তাকে তার চাদর দিয়ে আবৃত করে নিলেন। তিনি এ অবস্থায় থাকতে থাকতে সূর্য অস্তমিত হল। উরওয়া বলেন, সূর্য অন্তমিত হল বা হওয়ার উপক্রম হল । তারপর. নবী করীম (সা)-এর ওহী নাধিলের বিশেষ অবস্থা অপসারিত হল । তখন' তিনি বললেন, আলী তুমি কি নামায আদায় করেছো? তিনি বললেন, জী-না। তখন নবী করীম (সো) বললেন, হে আল্লাহ্‌! আলীর জন্য সূর্যকে ফিরিয়ে দিন। তখন সূর্য তার পূর্বাবস্থায় ফিরে আসল, এমন কি তা মসজিদের অর্ধেক বরাবর হয়ে গেল।.আবদুর রহমান (এই হাদীসের এক রাবী) বলেন, আমার পিতা বলেছেন, মূসা আল জুহানী আমাকে এর মত হাদীস বর্ণনা. করেছেন। তারপর ইব্‌ন আসাকির মন্তব্য করেছেন, এটা “মুনকার' প্রত্যাখ্যাত হাদিস। এর সনদে একাধিক অজ্ঞাত পরিচয় ব্যক্তি রয়েছে। ইবনুল জাওযী “আল-মাওযুআত' গ্রন্থে বলেন, ইব্‌ন শাহীন এই হাদীসখানি ইব্‌ন উকদা থেকে বর্ণনা করেছেন, এরপর তিনি হাদীসখানি উদ্ধৃত করে বলেন, _ এই রিওয়ায়াতটি বাতিল বা ভ্রান্ত। আর এই হাদীসের রাবী ইব্‌ন উক্দা অভিযুক্ত । কেননা, সে. ফডড/.2110001119.0010)

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।