0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১২৩ ইব্ন মাসউদ (রা) বলতেন যে, [রাসূলুল্লাহ্ (সা)-এর জীবদ্দশায়] চন্ত্র দ্বিখপ্তিত হয়েছে। সহীহ্ বুখারীতে ইবৃন মাসউদ থেকে বর্ণিত আছে, তিনি বলতেন, (কিয়ামতের) পাচটি আলামত গত হয়েছে__ রোম, লিযাম, পাকড়াও, ধুম, এবং চন্দ্র- (এর ছ্বিখপ্িত হওয়া১)। সূরা দুখানের তাফসীরে তার থেকে বর্ণিত এক দীর্ঘ হাদীসে এর উল্লেখ রয়েছে। |আদ্ দালাইল গ্রন্থে আবূ যুরআ (র) আবদুর রহমান ইব্ন ইবরাহীম ...... ইব্ন বুকায়র সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, হিজরতের পূর্বে নবী করীম (সা) মন্কায় অবস্থানকালে চন্দ্র ছবিখপ্তিত. হল। তখন মুশরিকরা বলল, ইব্ন আবু কাবশা এটাকে যাদু করেছে। আর এই হাদীসখানি এই . বর্ণনা সূত্রে মুরসাল]। এগুলি হচ্ছে সাহাবাদের এই জামাত থেকে বর্ণিত সুত্রসমূহ। আর বিষয়টির প্রসিদ্ধির কারণে তার সনদ উল্লেখের প্রয়োজন নেই । আল-কুরআনেও যে তা বিবৃত হয়েছে । আর কোন কোন কাহিনীকার বলে থাকেন যে, চন্দ্র নবী করীম (সা)-এর জামার গলা দিয়ে. প্রবেশ করে হাতা দিয়ে বের হয়েছিল, এবং এ জাতীয় অন্যান্য কথা, এর কোনটিরই নির্ভরযোগ্য কোন ভিত্তি নেই । আর দ্বিখপ্তিত হওয়ার সময়ও চন্দ্র আকাশে তার কক্ষপথ থেকে বিচ্যুত হয়নি বরং তা দুই খণ্ডে বিভক্ত হয়েছিল এবং তার একখণ্ড হেরা পাহাড়ের পশ্চাতে অবস্থান নিয়েছিল আর অন্যখণ্ড তার বিপরীত দিকে । আর তখন অন্য পাহাড়ের অবস্থান ছিল এ দু'খণ্ডের মাঝামাঝি, আর উভয় খণ্ডই আকাশে (স্পষ্টভাবে দৃশ্যমান ছিল) এ সময় মক্কাবাসীরা তা প্রত্যক্ষ করছিল। তাদের অনেক মৃর্খই ধারণা করেছিল যে এটা হল (রাসূলের) যাদু যা দ্বারা তাদের দৃষ্টিভ্রম ঘটানো হয়েছে। ৷ পরে তারা তাদের কাছে আগত মুসাফিরদেরকে জিজ্ঞেস করেছিল, তখন তারা তাদেরকে তারা যা প্রত্যক্ষ করেছিল তার অনুরূপ দৃশ্য প্রত্যক্ষ করার সংবাদই দিয়েছিল । তখন তার এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছিল৷ যদি প্রশ্ন করা হয়, তাহলে পৃথিবীর সকল স্থানে কেন তা জানা যায়নি? এর উত্তর হল, এর সম্ভাবনা অস্বীকার করল কে? আসলে দীর্ঘকাল অতিবাহিত হয়েছে আর কাফিরগণ আল্লাহ্র নিদর্শনাদি অস্বীকার করে চলেছে। সম্ভবত যখন তারা জানতে পেরেছে যে, এটা ছিল প্রেরিত মহানবীর নিদর্শন, তখন _ তাদের বিকৃত বিবেক তা গোপন করা এবং বিস্মৃত হওয়ার পথেই রায় দিয়েছে। এছাড়া _ একাধিক পর্যটক উল্লেখ করেছেন যে তারা ভারতে একটি ধশমীয়ি স্থাপনা প্রত্যক্ষ করেছেন, যাতে এ. কথা খোদাই করে লেখা যে তা চন্দ্র দ্বিখগ্তিত হওয়ার রাত্রে নির্মিত হয়েছে। এ ছাড়া চন্দ্র বিদীর্ণ হওয়ার এই ঘটনা যেহেতু রাত্রিকালে সংঘটিত হয়েছিল তাই তা বহু মানুষের কাছে গোপন থাকতে পারে । আর সে সময় তা প্রত্যক্ষ করার একাধিক অন্তরায় থেকে থাকতে পারে। হয়তবা এ সময় তাদের আকাশ ঘন মেঘে আবৃত ছিল, কিংবা তাদের অনেকেই নিদ্রিত, ছিল। কিংবা হয়তবা তা গভীর রাতে ঘটেছিল যখন অধিকাংশ লোক ঘুমিয়ে যায়। আল্লাহই . অধিক জানেন । আর আমরা আমাদের তাফসীর গ্রন্থে এ বিষয়ে আলোচনা করেছি। আর অস্ত যাওয়ার পর সূর্যকে ফিরিয়ে আনা সম্পর্কে আমাদের শায়খ বাহাউদ্দীন কাসিম ইব্ন মুযাফফর, হাফিয আবু আবদুল্লাহ্ মুহাম্মদ ইব্ন আহমদ ইব্ন আসাকির ..... আসমা বিন্ত উমায়স সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন। একবার হযরত আলীর কোলে মাথা রাখা অবস্থায় রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে ওহী নাযিল হচ্ছিল। এ সময় আলীর (রা) আসরের নামায আদায়ের পূর্বেই সূর্য অস্ত গেল। তখন রাসূলুল্লাহ্ (সা) তাকে বললেন, তুমি কি ১. হাদীসখানির ব্যাখ্যা তাফসীর গ্রস্থসমূহে বিদ্যমান । দ/$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।