0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া | ১১৫ সব সময় তিনি অভিনব নিদর্শনাদি ও বিভিন্ন প্রকার অলৌকিক কার্য প্রদর্শন করতেন, যার ফিরিস্তি অনেক দীর্ঘ। আর তিনি. অতীত ও ভবিষ্যতের সংবাদ অবহিত করতেন, তিনি তাদেরকে সৎকাজের নির্দেশ দিতেন এবং অসৎ কাজ থেকে বারণ করতেন, পাক বস্তুসমূহ তাদের জন্যে হালাল সাব্যস্ত করতেন এবং নাপাক বস্তুসমূহ তাদের জন্য হারাম সাব্যস্ত করতেন। একটু একটু করে তিনি শরীয়াতের বিধি-বিধান জারী করতেন। অবশেষে আল্লাহ্ তার এঁ দীনকে পরিপূর্ণ করলেন যা দিয়ে তিনি তার রাসূলকে প্রেরণ করেছিলেন । এভাবে তার আনীত শরীয়ত পূর্ণাঙ্গতম শরীয়াতে পরিণত হল । আর সুস্থ মানব বিবেকের বিবেচনায় যা কিছু ভাল বিবেচিত তিনি তার নির্দেশ দিলেন এবং যা মন্দ বিবেচিত তা থেকে বারণ করলেন। এমন.কোন বিষয়ের নির্দেশ তিনি দেননি যে তারপরে একথা বলা হয়েছে, হায়! যদি তিনি তার নির্দেশ না দিতেন! তদ্ধপ এমন কোন বিষয় থেকে তিনি বারণ করেননি যে, পরে বলা হয়েছে হায়! যদি তিনি তা থেকে বারণ না করতেন! তিনি তার অনুসারীদের জন্য সকল প্রকার পাক অন্যান্য নবীগণের শরীয়তে করা হয়েছিল। তেমনি তিনি যে সকল বস্তুকে হারাম সাব্যস্ত পূর্ববর্তী সকল উম্মতের উত্তম বৈশিষ্ট্য সমূহের সমন্বয় ঘটিয়ে ছিলেন; তাওরাত, যাবুর, ইনজিলে আল্লাহ্ সম্পর্কে ফেরেশতা সম্পর্কে এবং শেষ দিবস সম্পর্কে যে. খবরই উল্লেখিত হয়েছে তাই তিনি পূর্ণাঙ্গরূপে উপস্থাপন করেছেন এবং এমন অনেক বৃত্তান্ত আনয়ন করেছেন, 'যা পূর্ববর্তী গ্রন্থসমূহে নেই । এ সকল গ্রন্থে ন্যায়পরায়ণতার সমর্থন, শ্রেষ্ঠ বিচার, সৎ স্বভাব ও গুণের প্রতি উৎসাহ প্রদান, নেক আমলসমূহে আগ্রহ সৃষ্টি ইত্যাদি যা কিছু বিদ্যমান তিনি তার সবই এনেছেন এবং তার থেকে উত্তম বিষয়ও এনেছেন। কোন বুদ্ধিমান যদি এ ইবাদতসমূহের যা তিনি প্রবর্তন করেছেন এবং অন্য উম্মতের জন্য প্রবর্তিত ইবাদতসমূহের প্রতি লক্ষ্য করে তাহলে তার কাছে তার প্রবর্তিত ইবাদতসমূহের প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব সুস্পষ্ট হয়ে উঠবে । একই অবস্থা তার শরীয়ত নির্ধারিত শাস্তি ও বিধি বিধান এবং অন্যান্য শরীয়তসমূহের নির্ধারিত শাস্তি ও বিধি-বিধানের মাঝে । সকল সদগুণে ও বৈশিষ্ট্যে তার উম্মত হল পূর্ণতম উম্মত । যদি তাদের ইলম ও জ্ঞানের তুলনা করা হয় অন্য সকল উম্মতের ইলম ও জ্ঞানের সাথে তাহলে তাদের ইলমের শ্রেষ্ঠত্ প্রকাশ পাবে। তন্রপ তাদের ধার্মিকতা, .ইবাদত-বন্দেশী ও আল্লাহ্র আনুগত্যকে অন্যদের সাথে তুলনা করা হুয় তাহলে দেখা যাবে, তারা অন্যদের তুলনায় অধিকতর ধার্মিক। আর যদি আল্লাহ্র পথে তাদের সাহসিকতা ও জিহাদ এবং আল্লাহ্র খাতিরে কষ্ট-দুর্দশায় তাদের ধৈর্য ও সহনশীলতা পরিমাপ করা হয় তাহলে দেখা যাবে যে, জিহাদে তারা শ্রেষ্ঠতর এবং অন্তরের সাহসিকতায় শ্রেয়তর। তদ্ধপ যদি তাঁদের দানশীলতা, সদাচারিতা ও মনের উদারতার অন্যদের সাথে তুলনা করা হয় তাদের দেখা যাবে তারা আ্বার এ সকল সদগুণই তারা লাভ করেছেন তার (স্লান্লাহু আলায়হি ওয়া সাল্লাম), ওসীলায়; শিখেছেন তারই কাছে, তিনিই তাঁদেরকে এগুলির নির্দেশ দিয়েছেন। তার আবির্ভাবের পূর্বে তারা (উম্মত) এমন কোন কিতাবের অনুসারী ছিলেন না যার পূর্ণতা প্রদানের জন্য তিনি আগমন করেছিলেন,যেমন মাসীহ (আ) তাওরাতের শরীয়তকে পূর্ণতা প্রদানের জন্য দ/$৮৬$.2111001179.0011
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।