Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১১৪ আল-বিদায়া ওয়ান নিহায়া হযরত ইবরাহীম (আ)-এর কাল থেকে আরবগণ মক্কায় (কাবা গৃহের) হজ্জ করতে আসত । ফলে হজ্জের মৌসুমে সেখানে আরব গোত্র সমূহের সমাবেশ ঘটত । তাই এ সময় তিনি মিথ্যা প্রতিপন্নকারীর মিথ্যাচার, দুর্বহারকারীর রূঢ়ুতা ও উপেক্ষাকারীর উপেক্ষায় ধৈর্য ধারণ করে তাদের কাছে যেতেন এবং তাদেরকে আল্লাহ্র দিকে আহ্বান করতেন এবং তার রিসালাতের পয়গাম পৌঁছিয়ে দিতেন । অবশেষে তিনি ইয়াছরিববাসীদের সাথে মিলিত হলেন, আর এরা ছিলেন ইয়াহুদীদের প্রতিবেশী, ইতিপূর্বে তারা ইয়াহুদীদের থেকে তার বৃত্তান্ত শুনেছিলেন এবং তার মর্যাদার কথা জেনেছিলেন। তাই তার মুখে ইসলামের দাওয়াত পেয়েই তারা বুঝতে পারলেন যে, ইনিই সেই বহুল প্রতীক্ষিত নবী-যার কথা তারা ইয়াহুদীদের কাছেও শুনেছিলেন। কেননা, তার নবুওয়াত লাভের বিষয়টি দশ বার বছর যাবৎ প্রচারিত হচ্ছিল । তাই তাঁরা তার প্রতি ঈমান আনলেন এবং তার ও তীর মক্কাবাসী সহচরদের তাদের শহরে হিজরতের ব্যাপারে এবং তার সাথে জিহাদে শরীক হওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার হাতে বায়'আত করলেন। এরপর তিনি ও তার অনুসারীগণ মদীনায় হিজরত করলেন । সেখানে অবস্থানকারী মুজাহির ও আনসারদের মাঝে এমন কেউ ছিলেন না যিনি কোন পার্থিব প্রাপ্তি কিংবা কোন কিছু হারাবার ভয়ে ঈমান এনেছিলেন । হা, অল্পসংখ্যক আনসার এরূপও ছিলেন যারা প্রথমে বাহ্যিকভাবে ঈমান এনেছিলেন, পরে অবশ্য তাদের অনেকেই নিষ্ঠাবান মুসলমানে পরিণত হয়েছিলেন । এরপর রাসূলুল্লাহ্‌ সো)-কে জিহাদের অনুমতি প্রদান করা হল, তারপর জিহাদের নির্দেশ প্রদান করা হল। আর তিনি পূর্ণ সততা, ন্যায়পরায়ণতা ও বিশ্বস্ততার সাথে অক্ষরে অক্ষরে আল্লাহ্‌র নির্দেশ পালন করে চললেন। কারো প্রতি কোন মিথ্যাচার, অনাচার অবিচার কিং; প্রতারণার আচরণ তীর দ্বারা কখনো সংঘটিত হয়নি। বরং তিনি ছিলেন সবাঁধিক সত্যবাদী, ন্যায়পরায়ণ ও প্রতিশ্রুতিপূর্ণকারী ৷ বিভিন্ন অবস্থা যেমন যুদ্ধ-সন্ধি, ভয়-ভীতি, স্বচ্ছলতা, অস্বচ্ছলতা, ক্ষমতা, অক্ষমতা, প্রতিষ্ঠা,. দুর্বলতা, আধিক্য, স্বল্পতা, বিজয়ী অবস্থা বা বিজিতাবস্থা- সর্বাবস্থায়ই তিনি এ সকল গুণে পূর্ণরূপে গুণান্বিত ছিলেন। অবশেষে গোটা আরবভূমিতে এই দাওয়াত প্রতিষ্ঠা লাভ করল, যা ছিল প্রতিমা পূজা, গণকদের ভবিষ্যদ্বাণী সুষ্টার মুকাবিলায় সৃষ্টির আনুগত্য, অবৈধ রক্তপাত এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকরণ ইত্যাদিতে পরিপূর্ণ । তারা আখিরাত ও পরকাল বলে কিছু জানত না। কিন্তু এরাই গোটা পৃথিবীর সর্বোধিক জ্ঞানী, ধার্মিক, ন্যায়পরায়ণ ও শ্রেষ্ঠ মানুষে পরিণত হল। এমনকি তাদের একদল যখন শামদেশে গমন করলেন তখন সেখানকার খষ্টানরা তাদের সার্বিক অবস্থা দেখে মন্তব্য করল, হযরত ঈসা মসীহ্‌ এর সহচরগণও এদের চাইতে উত্তম ছিলেন না। আর পৃথিবীতে বিদ্যমান তাদের ইলম ও আমলের প্রমাণাদি এবং অন্যদের প্রমাণাদির মধ্যে জ্ঞানীরা পার্থক্য করতে পারল । আর তিনি তাঁর কর্তৃত্বের বিস্তার এবং অনুসারীদের একনিষ্ঠ আনুগত্য, তাদের জানমাল তাঁর জন্য সদা উৎসর্গিত হওয়া সত্তেও মৃত্যুকালে একটি দিরহাম, দীনার কিংবা উট বা মেষ রেখে যাননি, শুধুমাত্র তাঁর খচ্চরটি এবং জিহাদের অস্ত্র; এর মধ্যে তার বর্মখানি আবার তাঁর পোষ্য পরিজনের জন্য ত্রিশ ওসাক পরিমাণ যব খরিদ করা বাবদ জনৈক ইয়াহ্‌দীর কাছে বন্ধক রাখা ছিল৷ এছাড়া তার অধিকারে একখণ্ড ভূমি ছিল যার আয়ের কিছু অংশ তিনি তার পোষ্যপরিজনের জন্য ব্যয় করতেন আর অবশিষ্টাংশ ব্যয় করতেন মুসলমানদের কল্যাণমূলক কাজে । ওফাতের পূর্বেই তিনি এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন, কেউ তার উত্তরাধিকারী হবেনা এবং তার উত্তরাধিকারীগণ তা থেকে কিছুই গ্রহণ করতে পারবেন না। ফডড/.2110001119.0010)

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।