-.:001718175 আল-বিদায়া ওয়ান নিহায়া ১১৩ আল্লাহ্ তাকে দুই পুত্র দান করেছিলেন, ইসমাঈল ও ইসাহক। তাওরাতে উভয়ের উল্লেখ রয়েছে এবং ইসমাঈলের অধঃস্তনদের মাঝে সংঘটিতব্য বিষয়ের সুসংবাদ প্রদান করা হয়েছে। আর ইসমাঈলের অধস্তন পুরুষদের মাঝে তিনি রোসূলুল্লাহ্ সা) ব্যতীত এমন কেউ ছিলেন না, ধীর মাঝে এই: সকল ভবিষ্যদ্বাণীর লক্ষণাদি প্রকাশ পেয়েছিল। হযরত ইবরাহীম (আ) ইসমাঈল (আ)-এর বংশধরদের জন্য দু'আ করলেন যেন আল্লাহ্ তাদের মাঝে তাদেরই একজনকে রাসূল করে পাঠান। এই রাসূল হলেন কুরায়শ গোত্রীয় যারা ইবরাহীম সন্তানদের শ্রেষ্ঠতম গোত্র-তারপর তিনি হলেন বান্ হাশিমের সদস্য-যারা কুরায়শ গোত্রের শ্রেষ্ঠ উপগোত্র । আর তিনি হলেন উম্মুল কুরা মক্কার অধিবাসী, যেখানে এঁ পবিত্র গৃহ রয়েছে যা . হযরত ইবরাহীম (আ).নির্মাণ করেছিলেন এবং মানব জাতিকে তার হজ্জের দিকে আহ্বান জানিয়েছিলেন। আর হযরত ইবরাহীমের যামানা থেকে এই গৃহের হজ্জ করা হচ্ছে এবং .. নবীগণের গ্রন্থসমূহে তা সর্বোত্তম.বিশেষণ ও বিবরণে উল্লেখিত হয়ে আসছে। ৰ রাসূলুল্লাহ্ (সা) প্রতিপালিত হয়েছিলেন পূর্ণাঙ্গ মানুষরূপে, তার সততা, _সদাচারিতা, ন্যায়পরায়ণতা, যুলুম ও অশ্লীলতা বর্জিত পৃত চরিত্রের কথা ছিল তার চেনা-জানা সকলের . নিকট সুবিদিত। নবুওয়াতের পূর্বে থেকে যারাই তাকে জানত তারা সকলে এক বাক্যে এর সাক্ষী দিত। এ ক্ষেত্রে তার নবুওয়াতে বিশ্বাসী অবিশ্বাসী কারোরই দ্বিমত ছিল না। তার কথাবার্তা; কাজকর্ম ও স্বভাব চরিত্রে নিন্দনীয় কিছু ছিল না। জীবনে কখনও তিনি একটি মিথ্যা বলেছেন বা কোন অন্যায় ও অশ্লীল কর্ম করেছেন, এর কোন প্রমাণ পাওয়া যায়নি । তার দেহের গঠন ও আকৃতি ছিল সুন্দরতম ও পূর্ণাঙ্গতম এবং. তার অভ্যন্তরীণ. পূর্ণতার 'প্রমাণবহ সৌন্দ্যরাশির ধারক । তিনি ছিলেন নিরক্ষর এক সম্প্রদায়ের অক্ষর জ্ঞানশূন্য এক সদস্য । তিনি বা তার সম্প্রদায় কেউই তাওরাত, ইনজিল. সম্পর্কে অবহিত ছিলেন না যা আহ্ল-কিতাবগণ অবগত ছিলেন। তিনি কোন মানবীয় জ্ঞান অর্জন করেননি কিংবা কোন শাস্ত্র অধ্যয়ন করেননি, কোন শান্ত্রবিদের সাহচর্যেও তিনি কোনদিন অবস্থান করেননি তীর বয়স চন্লিশ পূর্ণ হওয়ার পূর্বে তিনি নবুওয়াত দাবি করেননি । এরপর তিনি এমন. এক বিষয়ের অবতারণা করলেন যা ছিল অতি গুরতর ও আশ্চর্যজনক এবং এমন কথা শোনালেন যা ইতিপূর্বে কেউ কখনো . শোনেনি, এমন একটি বিষয় অবহিত করলেন যে তার দেশ ও সম্প্রদায় কেউ তার পরিচয় জানত না। তারপর সর্বকালে যারা নবীদের অনুসারী হয়ে থাকে, (সেই অসহায় দুর্বলেরাই তার অনুসরণ করল, আর নেতৃত্ব ও কর্তৃত্বাধিকারীরা তাকে মিথ্যাবাদী ঠাওরালো এবং তার সাথে শত্রুতা শুরু করল। উপরস্ত্ু তারা তাকে ও তীর অনুসারীদের ধ্বংস করার সর্বাত্মক চেষ্টা করল যেমন পূর্বকালের কাফিররা তাদের নবী ও তাদের অনুসারীদের সাথে করত । আর যারা তার ' অনুসরণ করলেন তারা কোন কিছু পাওয়ার আশায় বা কোন কিছু হারাবায় ভয়ে তাকে অনুসরণ করেননি, কেননা, তাদেরকে দেয়ার মত কোন সম্পদ বা পদ কিছুই তাঁর কর্তৃত্বে ছিল না। না ছিল তার কোন তরবারি (অস্ত্রশক্তি)। বরং তরবারি, প্রভাব-প্রতিপত্তি ও সম্পদ সবই ছিল তার শক্রদের হাতে । ওরা তার অনুসারীদের নানাভাবে নির্যাতন করতো । আর -তাঁর অনুসারীগণ আল্লাহ্র কাছে ছওয়াবের প্রত্যাশায় ধৈর্যের সাথে তাদের নতুন দীনে অবিচল থাকলেন, কেননা, ঈমান ও মা'রিফাতের (আল্লাহ্র পরিচয়) মিষ্টতা তাদের অন্তরের অন্তস্থলে পৌছে গিয়েছিল। --১৫ দ/$৮৬$.2111001179.0011
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।