Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 6
/ ৫৩৫
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ১১২ আল-বিদায়া ওয়ান নিহায়া ওহী, যা আল্লাহ আমার কাছে প্রেরণ করেছেন, আমি আশা করি কিয়ামতের দিন তাদের সকলের তুলনায় আমার অনুসারীর সংখ্যা অধিক হবে। লায়ছ ইব্‌ন সাদের হাদীস সংগ্রহ থেকে বুখারী ও মুসলিম হাদীসখানি রিওয়ায়াত করেছেন৷ এর মর্মীর্থ হল, প্রত্যেক নবীকেই তার নবুওয়াতের সত্যতা এবং প্রতিপালকের পক্ষ থেকে আনীত রিসালাতের যথার্থতা প্রমাণকারী যথেষ্ট পরিমাণ দলীল ও প্রমাণ প্রদান করা হয়েছে। এরপর কোন কোন সম্প্রদায় তার প্রতি ঈমান এনে তাদের ঈমানের সাওয়াব লাভ করেছে আর কোন কোন সম্প্রদায় দন্ত প্রদর্শন করে শান্তির উপযুক্ত হয়েছে। আর তার এই বক্তব্য- ০৮৯1 ৮১৯ ০৮১০৪ ঠে৩]| 004 0০০1৬ ০11 4111 “অর্থাৎ আমাকে যা দেয়া হয়েছে তার প্রধান বা বৃহত্তর অংশ হল ওহী যা আল্লাহ্‌ আমার কাছে প্রেরণ করেছেন।” আর তা হল আল-কুরআন যা তাঁর কালে ও পরবর্তী সময়ে স্থায়ী ও সুপ্রতিষ্ঠিত প্রমাণ ও দলীল স্বরূপ । কেননা, অন্যান্য নবীগণের প্রমাণাদি ছিল সাময়িক বা তাদের জীবদ্দশা পর্যস্তই, এখন শুধু সেগুলোর বিবরণ রয়ে গেছে। কিন্তু আল-কুরআন হল সুপ্রতিষ্ঠিত স্থায়ী প্রমাণ, যেন তার শ্রোতা স্বয়ং রাসূলের পবিভ্র মুখ থেকে তা' শ্রবণ করছে। এভাবে এই কুরআনের দ্বারা আল্লাহ্‌র এই প্রমাণ রাসূলের জীবদ্দশায় ও তার ইনতিকালের পরেও বিদ্যমান। এ জন্যই তিনি বলেছেন, আমি আশা করি, কাল কিয়ামতের দিন আমার অনুসারীর সংখ্যা সকলের চাইতে অধিক হবে । অর্থাৎ আল্লাহ্‌ আমাকে যে পরিপূর্ণ প্রমাণ এবং অকাট্য যুক্তিসমূহ দান করেছেন তার স্থায়ীত্ব কারণে । আর এ কারণেই কাল কিয়ামতের দিন তিনি সর্বাধিক সংখ্যক অনুসারীর অধিকারী হবেন। পরিচ্ছেদ নবী করীম (সা)-এর নবুওয়াতের অভ্যন্তরীণ প্রমাণাদির অন্যতম হল, তার পৃত-পবিভ্র স্বভাব-চরিব্র, নিখুঁত ও সুঠাম দেহাবয়ব, বীরত্ব, সহনশীলতা, মহানুভবতা, ভোগ বিমুখতা, অল্পে তুষ্টি, ত্যাগ-তিতিক্ষা, সহচর-বাৎসল্য, সততা, বিশ্বস্ততা, আল্লাহ্‌ ভীতি, ইবাদত-বন্দেগী, বংশ কোলিন্য, জন্স্থান ও লালন ক্ষেত্রের পবিত্রতা, যেমন আমরা যথাস্থানে তা বিশদভাবে উল্লেখ করেছি। ইয়াহুদী ও নাসারাদের বিভিন্ন দল উপদলের ভ্রান্তদাবিসমূহ প্রত্যাখ্যান আমাদের শায়খ ইব্ন তায়মিয়্যা তার রচিত গ্রন্থে এ প্রসঙ্গে যে বর্ণনা দিয়েছেন তা কতই না চমণ্তকার! এ গ্রন্থেই শেষাংশে তিনি নুবুওয়াতের যথার্থতার প্রমাণাদি উপস্থাপন করেছেন এবং তাতে অত্যন্ত সুন্দর বিশুদ্ধ, সার্থকভাবে অত্যন্ত অলঙ্কারপূর্ণ বিবরণ দিয়েছেন, যা যে কোন বোধসম্পন্ন ও চিন্তাশীল ব্যক্তি অকুষ্ঠে মেনে নিতে বাধ্য । উল্লেখিত এই গ্রন্থের শেষে তিনি বলেছেন, রাসূলের জীবন চরিত, স্বভাব-চরিত্র, কথাবার্তা, কাজকর্ম তার নুবুওয়াতের প্রমাণ ও নিদর্শন । ইব্‌ন তাইমিয়্যা রে) বলেন, তার আনীত শরীয়ত, তীর উম্মত, উম্মতের ইল্ম ও জ্ঞান, তাদের দীন, এমন কি তাঁর উম্মতের পুণ্যবান ব্যক্তিদের কারামতসমূহ তার নবুওয়াতের প্রমাণ । আর তা সুস্পষ্টভাবে জন্ম থেকে নবুওয়াত প্রাপ্তি পর্যস্ত এবং নবুওয়াত প্রাপ্তি থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনী পর্যালোচনা করলে এবং তার জন্যস্থান, বংশ- গোত্র পরিচয় সম্পর্কে সম্যক অবগতি লাভ করলে । কেননা তিনি ছিলেন পৃথিবীর সন্ররান্ততম বংশের সন্তান, হযরত ইবরাহীম (আ)-এর অধস্তন বংশধর, যাঁর বংশধরদের আল্লাহ্‌ নবুওয়াত ও কিতাব দান করেছিলেন । উল্লেখ্য যে, হযরত ইবরাহীমের পর তার অধঃস্তন বংশধরদের মধ্যে কোন নবী আসেননি । আর দড$৮$.2111001109.0011

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।