0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া | ১১১ অর্থাৎ কল্যাণময় জ্ঞান ও নেক আমলসমূহ। হযরত আলী (রা) থেকেও এমন বর্ণিত আছে যে, তিনি (একবার) কুমায়ল ইব্ন যিয়াদকে বলেন, তা হল আল্লাহ্র কিতাব, তাতে রয়েছে তোমাদের পূর্ববতীদের বৃত্তান্ত, পরবতীরদের সংবাদ এবং তোমাদের নিজেদের মাঝের সমস্যার সমাধান। আর এ সকল বিষয় আমরা আমাদের তাফসীর গ্রন্থে বিশদভাবে বিবৃত করেছি, যা যথেষ্ট । সকল প্রশংসা ও অনুগ্বহ আল্লাহ্র ৷ আল কুরআন অনেক দিক থেকেই মু'জিযা ৷ তার ভাষার বিশুদ্ধতা, অলঙ্কারগুণ, বাক্য বিন্যাস, গঠন ও রচনাশৈলী, তার মধ্যে বিবৃত অতীত ও ভবিষ্যৎ বৃত্তান্ত, সুস্পষ্ট ও সুবিন্যস্ত বিধি-বিধান এবং তার সদৃশ রচনার চ্যালেঞ্জ । আর তার ভাষার বিশুদ্ধতা ও অলঙ্কার গুণের চ্যালেঞ্জের পাত্র হল প্রাঞ্জলভাবী আরবগণ। আর তার অন্তর্নিহিত পূর্ণাঙ্গ অর্থ ও মর্মের (সমকক্ষ আনার) চ্যালেঞ্জের পাত্র হল সমগ্র জগত্বাসী, কিতাবধারী ইয়াহুদী নাসারা জাতিদ্বয় এবং গ্রীক, ভারতীয়, পারসিক (মিসরের) কিবতীসহ ধর্ম, বর্ণের জ্ঞানী-গুণী, দার্শনিক-পপ্তিত ও সাহিত্যিকগণ ৷ আর বিজ্ঞজনদের অনেকের কাছে এটাই সবচাইতে বড় চ্যালেঞ্জ । আর কালামশাস্ত্রীয় যে সকল জ্ঞানীগণ এই দাবি করেছেন, যে ই“জায হল অস্বীকৃতির সাথে কাফিরদের আল কুরআনের সাথে প্রতিদ্বন্দ্বিতার মনোভাব প্রতিহত করণের অংশবিশেষ অথবা তাদের সেই সামর্থ্যহরণ-__তা অসার দাবি । আসলে তাদের এই বিশ্বাস থেকে উদ্ভৃত যে, আল কুরআন মাখলুক বা সৃষ্ট । আল্লাহ্ তাআলা তাকে কোন এক অবয়বে বা আকৃতিতে সৃষ্টি করেছেন। আর তাদের কাছে মাখলুকে মাখলুকে কোন তারতম্য নেই । আর তাদের এই বক্তব্য (সম্পূর্ণ) কুফ্রী ও ভিত্তিহীন এবং বিষয়টির সাথে অসামঞ্জস্যপূর্ণ; : বরং সঠিক হল কুরআন আন্লাহ্্র কালাম এবং তা মাখলুক বা সৃষ্ট নয়। তার ইচ্ছামাফিক তিনি এই কালাম করেছেন কেথা বলেছেন)। তাদের বক্তব্যের অনেক উর্ধে সর্বোতভাবে পবিভ্র, মহান । আর প্রকৃত বিচারে এবং বাস্তবিক অর্থে তারা আল্লাহ্র সৃষ্টি এই কুরআনের সদৃশ কিছু আনয়ন করতে অক্ষম, যদিও তারা এ ব্যাপারে একে অন্যকে সাহায্য ও পৃষ্ঠপোষকতা করে। এমন কি রাসূলগণ যাঁরা সবচাইতে প্রাঞ্জলভাষী এবং আল্লাহ্র সেরা সৃষ্টি, তাঁরাও আল্লাহ্র কালামের ন্যায় কথা বলতে সক্ষম নন। আর এই কুরআন রাসূলুল্লাহ্ (সো) আল্লাহ্র পক্ষ থেকে পৌছান অথচ তার বর্ণনাশৈলী রাসূলের কথার বর্ণনা শৈলীসমূহের সাথে তুল্য নয়, তন্ধপ রাসূলের এ সকল কথা-যা অবিচ্ছিন্ন ও বিশুদ্ধ সূত্র পরম্পরায় সংরক্ষিত-তার ন্যায় বিশুদ্ধ ও অলংকারপূর্ণ বাকশৈলীতে কথা বলা কোন সাহাবী বা তাদের পরবর্তী কারও পক্ষে সম্ভব হয়নি। এমন কি সাহাবায়ে কিরামের বাক্শৈলীও তাবেয়ীদের বাকশৈলী থেকে উন্নততর । আর একই ভাবে পূর্বসূরী আলিমগণ তাদের কথা ও বর্ণনায় উত্তরসূরী আলিমগণের তুলনায় অধিকতর প্রা লভাষী, জ্ঞানবান এবং অপেক্ষাকৃত কম লৌকিকতা-কৃত্রিমতা সম্পন্ন । আর যাদের মধ্যে মানুষের কথা ও বর্ণনার সাহিত্যমান বিচারের শক্তি বিদ্যমান তারা এ বিষয়ের যথার্থতার সাক্ষ্য দিবেন, অনুরূপ তারাও যারা জাহিলী যুগের রচিত আরবী কাব্য এবং পরবতীদের রচিত কাব্যের মাঝে ব্যবধান উপলব্ধি করে থাকেন৷ ইমাম আহমদ ইব্ন হাম্বল বর্ণিত হাদীসে এই প্রসঙ্গ উল্লেখিত হয়েছে। . ইমাম আহমদ হাজ্জাজ ..... হযরত আবু হুরায়রা সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, _ রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করেন, প্রত্যেক নবীকেই তীর উম্মতের ঈমান আনার জন্য যথেষ্ট ও পর্যাপ্ত পরিমাণ নিদর্শনাদি (সাময়িক) দান করা হয়েছে, আর আমাকে যা দেওয়া হয়েছে তা হল দড$৮$.2111001109.0011
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।