Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 কসম ৫ বী করীষ €সা)-এর অনুমতি ব্যতিরেকে ইয়ামামা থেকে তোমাদের জন্য গমের একটি দান্থও আসবে না। বুখারী (র) তার গ্রন্থের অন্যত্র এবং মুসলিম আবূ দাউদ, নাসাঈ (র) প্রমুখ কুতায়বা আল্‌ লায়ছ (র) থেকে উন্লেখিত সনদে হাদীসখানি রিওয়ায়াত করেছেন । তবে বুখারী (র) কতৃক এ ঘটনাটি প্রতিনিধিদল প্রসঙ্গে উল্লেখ করার ব্যাপারে চিন্তার অবকাশ রয়েছে । কেননা, ছুমামা (রা) স্বেচ্ছা প্রণোদিত প্রতিনিধি রূপে আগমন করেননি । বরং তিনি এসেছিলেন রাসূল (সা)- এর বাহিনীর হাতে বন্দী হয়ে এবং (প্রতিনিধি দলের মযাদায় না রেখে) তাকে মসজিদের থামের সাথে বেঁধে রাখা হয়েছিল। তা ছাড়া নবম হিজরীতে আগমনকারী প্রতিনিধি দলের তালিকায় তার নাম উল্লেখ করার ও ভিন্নমত পোষণ করার যৌক্তিকতা রয়েছে । কারণ, বুখারী (র) প্রদত্ত বর্ণনা ধারা থেকে বাহ্যত প্রতীয়মান হয় যে, ঘটনাটি ছিল মক্কা বিজয়ের কিছু আগের । কেননা, মন্ধাবাসীরা ইসলাম গ্রহণের ব্যাপারে তাকে “তুমি কি নতুন ধর্মের দীক্ষা নিয়েছো' বলে লজ্জা দিয়েছিল। যার প্রতি উত্তরে তিনি এই বলে মক্কাবাসীদের হুমকি দিয়েছিলেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) অনুমতি না দেয়া পর্যন্ত তিনি তাদের জন্য ইয়ামামা থেকে রসদ হিসাবে গমের একটি দানাও পাঠাবেন না।” এ আলোচনা প্রতীয়মান করে যে, মক্কা তখন পর্যন্ত “দারুল হারব'- ছিল এবং তখন পর্যন্ত মক্কাবাসীরা ইসলাম গ্রহণ করেনি ।” আল্লাহই সমধিক অবগত । এ সব কারণে হাফিজ বায়হাকী (র) ছুমামা ইব্‌ন উছাল (রা)-র ঘটনাটি মক্কা বিজয়ের পূর্ববর্তী ঘটনারূপে উল্লেখ করেছেন। এটিই অধিকতর যুক্তিযুক্ত । আমরা বুখারী রে)-এর অনুসরণে ঘটনাটি এখানেই উল্লেখ করলাম । বুখারী (র) আরো বলেছেন- আবুল ইয়ামান (র)....ইব্নু আব্বাস (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ভণ্ড নবী মুসায়লামাতুল কায্যাব ও রাসূলুল্লাহ্‌ সো)-এর যুগে তার কাছে এসেছিল। সে বলতে লাগল-“মুহাম্মাদ তীর মৃত্যুর পরে কতৃত্ব আমার হাতে দিয়ে যাওয়ার ঘোষণা দিলে আমি তার আনুগত্য স্বীকার করব। তার সাথে ছিল তার গোত্রের একটি বিশাল দল | রাসূলুল্লাহ্‌ (সা) ছাবিত ইব্‌ন কায়স ইব্‌ন শাম্মাস (রা)- কে সাথে নিয়ে তার নিকট গেলেন। তখন তাঁর হাতে একটি খেজুরের ডাল। তিনি গিয়ে সহচর পরিবেষ্টিত মুসায়লামার সামনে দীড়িয়ে বললেন, “€েতৃত্‌ - নেতৃত্‌ দূরের ব্যাপার) তুমি যদি আমার কাছে এ ছোট্ট খেজুর ডালটিও দাবী কর তাও আমি তোমাকে দেব না; আর তুমি তোমার ব্যাপারে আল্লাহর ফয়সালাকে রদ করতে পারবে না। আর তুমি মুখ ফিরিয়ে নিলে আল্লাহই তোমাকে শাস্তি দেবেন। আর আমাকে যা দেখানো হয়েছে তাতে যাকে দেখেছি; আমি নিঃসন্দেহে তোমাকে সেই লোকটিই মনে করছি।” আর এ ছাবিত-ই আমার পক্ষ হয়ে তোমাকে জবাব দেবে ।” তারপর নবী করীম (সা) সেখান থেকে বিদায় নিলেন। ইবৃনু আব্বাস রো) বলেন, পরে আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর উক্তি আমাকে যা দেখানো হয়েছে....তোমাকে সেই লোকটিই মনে করছি”- সম্পর্কে জিজ্ঞাসা করলে আৰু হুরায়রা (রো) আমাকে “খবর” দিলেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন__ ১. বিশুদ্ধতর উচ্চারণ হচ্ছে মুসায়লিমা- দ্র. আল-মুনজিদ ড/৬/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।