Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ছুমামা (রা)-এর ঘটনা মুসায়লামা কায্যাব সহ আগত বনূ-হানীফা ঃ গোত্রের প্রতিনিধিদল প্রসংগ বুখারী (র) বলেন, “অনুচ্ছেদ 8 বনু-হানীফা গোত্রের প্রতিনিধি দল এবং ছুমামা ইব্‌ন উছাল (রা)-এর ঘটনা প্রসংগ ৷ আবদুল্লাহ ইবৃন ইউসুফ (র)....আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, নবী করীম (সা) নাজ্দ অভিমুখে অশ্বারোহী একটি বাহিনী পাঠালেন। তারা ছুমামা ইব্‌ন উছাল নামে বনু হানীফা গোত্রের এক ব্যক্তিকে বন্দী করে নিয়ে এল এবং তাকে মসজিদের একটি থামের সাথে বেঁধে রাখল । রাসূলুল্লাহ্‌ (সা) বের হয়ে তার কাছে এসে বললেন, 133 4২০ 4০. “হে ছুমামা তোমার মনের কথাটি কি ?” সে বলল, হে মুহাম্মাদ ! আমার মনোভাব উত্তম ! তুমি আমাকে হত্যা করলে একজন দামী রক্তধারীকে (অর্থ গোত্র পতিকে) হত্যা করবে £ অনুগহ দেখালে তা একজন কৃতজ্ঞের প্রতি অনুগহ হবে, আর সম্পদ তোমার কাম্য হলে তোমার যা চাহিদা তা করতে পার।” এ জবাবের পর রাসূলুল্লাহ্‌ সো) পরের দিন পর্যন্ত তার ব্যাপারটি মুলতবি বাখলেন। পরের দিন আবার একই কথা বললেন, “ছুমামা ! তোমার মনের ভাব কি?” সে বলল, আমার কথা সে একই, যা তোমাকে বলেছি- “তুমি অনুগহ করলে তা হবে একজন কৃতজ্ঞের প্রতি অনুগ্রহ ।” তখন তাকে এ অবস্থায় রেখে দেয়া হল এবং তৃতীয় দিন-নবী করীম (সা) তাকে বললেন, “হে ছুমামা তোমার মনের ভাব কি?” সে বলল, কথা তা-ই যা তোমাকে পূর্বেই বলেছি। নবী করীম (সা) বললেন, “তোমরা ছুমামাকে মুক্ত করে দাও।' তখন সে মসজিদের কাছাকাছি একটি খেজুর বাগানে গিয়ে গোসল করল এবং পরে মসজিদে প্রবেশ করে বলে উঠল- “আমি সাক্ষ্য দিচ্ছি যে, এক আল্লাহ্‌ ব্যতীত আর কোন ইলাহ্‌ নেই এবং মুহাম্মদ (সা) আল্লাহ্‌র রাসূল। হে মুহাম্মাদ ! আল্লাহর কসম ! এ পৃথিবীর বুকে ইতোপূর্বে আপনার চেহারার. চাইতে অধিকতর অপসন্দনীয় আর কোন চেহারা আমার ছিল না; এখন আপনার চেহারা আমার কাছে সবাঁধিক প্রিয় চেহারায় পরিণত হয়েছে। আল্লাহর কসম, ইতোপূর্বে আমার নিকট আপনার ধর্মের চাইতে অধিকতর অপসন্দনীয় আর কোন ধর্ম আমার কাছে ছিল না; আর এখন আপনার ধর্ম আমার সবাধিক প্রিয়া ধর্মে পরিণত হয়েছে। আল্লাহ্র কসম! আপনার শহরের চাইতে অধিকতর অপ্রিয় কোন শহর আমার কাছে ছিল না; এখন আপনার শহর আমার কাছে সর্বাধিক প্রিয় শহরে পরিণত হয়েছে । আপনার অশ্বারোহী বাহিনী আমাকে বন্দী করে এনেছে ; অথচ উমরা পালনের নিয়তে আমি বেরিয়েছিলাম | এখন আপনার অভিমত কি? রাসূলুল্লাহ্‌ (সা) তাকে সুসংবাদ দিয়ে উমরা পালনে যেতে বললেন। ছুমামা (রা) মক্কায় উপনীত হলে জনৈক ব্যক্তি তাকে বলল- “তুমি কি ধমন্তিরিত হয়ে এসেছো £ তিনি বললেন, না, আমি তো মুহাম্মাদ (সা)-এর হাতে ইসলাম গ্রহণ করেছি। আল্লাহ্‌র ড/৬/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।