05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৯৭ আশাজ্জ কাফেলার বাহনগুলির কাছে রয়ে গেলেন এবং সেগুলি যথাযথভাবে বসিয়ে দিয়ে বেধে রাখলেন। পরে কাফেলার আসবাবপত্র সুশৃংখল করে ধীরে সুস্থে হেটে এসে নবী করীম (সা)- এর হাত ধরে চুমু খেলেন। নবী করীম (সা) বললেন, “তোমার মাঝে দু'টি গুণ রয়েছে যা আনল্মাহ্ ও তার রাসুল পসন্দ করেন।” আশাজ্জ বললেন, এ দু'ট কি আমার জন্মগতভাবে আল্লাহ্ প্রদত্ত নাকি আমার সাধনা-অর্জিত ? তিনি বললেন....“বরং জন্ম সূত্রে প্রাপ্ত ।” আশাজ্ঞ বললেন, সকল হাম্দ সে আল্লাহর যিনি আমাকে এমন জন্মগত স্বভাবসহ সৃষ্টি করেছেন, যা আল্লাহ ও তার রাসূলের প্রিয়। ইব্ন ইসহাক (র) বলেন, (আবদুল কায়স গোত্রের প্রতিনিধি কাফেলার সাথে) আবদুল কায়সের অন্যতম সদস্য আল্ জারূদ ইব্ন “আম্র ইব্ন হানাশ (রা) ও রাসূলুল্লাহ্ সো)-এর দরবারে এসেছিলেন। ইবৃনু হিশাম (র)-এর বর্ণনা মতে ইনি আল্ জারূদ ইব্ন বিশ্র ইব্নুল মু'আল্লা এবং তিনি খৃস্ট ধর্মের অনুসারী ছিলেন। ইব্ন ইসহাক....হাসান (রো) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, আল্ জারূদ রাসূলুল্লাহ (সা)- এর খিদমতে উপনীত হলে ব্রাসূলুল্লাহ (সা) তাকে ইসলাম গ্রহণে উৎসাহিত করলেন এবং সুসলমান হওয়ার আহ্বান জানালেন । জারূদ (রা) বললেন, হে মুহাম্মাদ! আমি একটি ধর্মের অনুসারী এবং এখন আশনানু ধর্মের খাতিরে আমার ধর্ম ত্যাগ করছি। আপনি কি আমার ধর্মের ব্যাপারে দায়-দায়িত্-বহন করবেনঃ রাসূলুল্লাহ সো) বললেন, | ০৭৮০ ১১৯ 9৯ ২ ওঠ এ ১৪ 0 ০১০১২ 0 ৯ “ হা আমি এ কথার দায়-দায়িত্ নিচ্ছি, আল্লাহ্ তোমাকে তোমার সাবেক ধর্মের চাইতে উত্তম ধর্মের পথ দেখিয়েছেন” বর্ণনাকারী বলেন, তখন সংগীদের সহ জারূদ ইসলাম গ্রহণ করলেন। তারপর তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে বাহনের জন্য আবেদন জানালেন। রাসূলুল্লাহ্ (সা) বললেন, “আল্লাহ্র কসম! আমার কাছে এমন কিছু নেই যা তোমাদের বাহন রূপে দিতে পারি।” জারূদ বললেন, ইয়া রাসূলুল্লাহ! এখান থেকে আমাদের অঞ্চল পর্যন্ত বিভিন্ন পথে- প্রান্তরে অনেক হারানো উট পাওয়া যায়। সে গুলির পিঠে বসে কি আমরা আমাদের দেশে পৌছতে পারি ? তিনি বললেন, )- ৪১৯ এ ৮৭0৪ ৮১১ এ ত “না, তা করবে না কিছুতেই! কেননা ওগুলি তো জাহান্নামের ইন্ধন।” বর্ণনাকারী বলেন, এরপর জারূদ (রা) স্ব- গোত্রে ফিরে গেলেন এবং আমৃত্যু দ্বীনের উপর সুদৃঢ় নিষ্ঠাবান মুসলমান ছিলেন। 'রিদ্দা'-এর যুগে তিনি জীবিত ছিলেন । তখন তার কওমের নও মুসলিমরা আল গারূর ইবৃ্নুল মুন্যির ইব্ন নু'মান ইবৃনুল মুনযিরের প্ররোচনায় ব্যাপক ধর্মত্যাগে উদ্বুদ্ধ হলে জারূদ (রা) তাদের মাঝে দীড়িয়ে বক্তৃতা করলেন । প্রথমে কালিমা-ই-শাহাদাত ও হকের সাক্ষ্য উচ্চারণ করে ইসলামের প্রতি তাদেরকে আহ্বান জানিয়ে বললেন, “লোক সকল ! আমি সাক্ষ্য দেই যে, এক আন্নাহ ব্যতীত আর ১. রাসূলুল্লাহ্ (সা)-এর ওফাতের পরে, আবু বকর (রা)- এর খিলাফতের প্রারস্তে যে সব নও মুসলিম তাদের সাবেক ধর্ম ফির গিয়েছিল, তাদের এ ব্যাপক ধর্ম-ত্যাগকে 'রিদ্দা' (প্রত্যাবর্তন ও ধর্মত্যাগ) বলা হয়। ৬৬৬৬৬৬,৭11770 টি 0০010)
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।