05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৯৩ উয়ায়না তাদের এগারজন পুরুষ, এগারজন নারী ও তিনজন শিশু-কিশোর বন্দী করে আনলেন । এ বন্দীদের খাতিরে তাদের নেতারা আসতে বাধ্য হল। এদের সংখ্যা ছিল নব্বই কিংবা আশিজন। উল্লেখযোগ্য ছিল উতারিদ, যাব্রিকান, কায়স ইব্ন আসিম, কায়স ইবনুল হারিছ, নু'আয়ম ইব্ন সাদ, আকরা ইব্ন হাবিস, রাবা ইবনুল হারিছ ও আমৃর ইবনুল আহতাম। বিলাল (রা) ভরের আযান দেয়ার পরক্ষণে তারা এসে মসজিদে প্রবেশ করল। লোকেরা তখন সালাতের জন্য রাসূলুল্লাহ্ (সা)-এর হুজরা থেকে বেরিয়ে আসার প্রতীক্ষায় ছিলেন। আগন্তকেরা ব্যস্ত হয়ে পড়ে হুজরাসমূহের বাইরে থেকে চিৎকার দিয়ে তাকে ডাকতে লাগল । তখন তাদের এ আচরণের নিন্দাসূচক আয়াত নাধিল হল। এরপর ওয়াকিদী তাদের বক্তা ও কবির বিষয় আলোচনা করেছেন এবং উল্লেখ করেছেন যে নবী করীম (সা) তাদের প্রত্যেককে বার উকিয়ার অধিকহারে রৌপ্য মুদ্রা (প্রায় পাঁচশ' দিরহাম) উপটৌকনরূপে দিয়েছিলেন। তবে কনিষ্ঠতম সদস্য আমর ইবনুল আহতামের বয়সে ছোট হওয়ার কারণে পাঁচ উকিয়া দিয়েছিলেন। আল্লাহই সমধিক অবগত । ইবন ইসহাক রে) বলেন, এদের সম্পর্কেই আল্লাহ্ পাকের এ বাণী নাযিল হল- /3৫৮1504- তা] 35 8158 ৩4১৩ ১৬ রা | 2৯3 95 2817751192 ০৫ পা “যারা ঘরের পেছন থেকে উচ্চস্বরে ডাকে, তাদের অধিকাংশই নিবেধি। তুমি বের হয়ে তাদের কাছে আসা পর্যন্ত যদি তারা ধৈর্যধারণ করত, তাই তাদের জন্য উত্তম হত। আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু (৪৯ £ ৪-৫)। ইব্ন জারীর (রে) বলেন, আবু আম্মার আল হুনায়ন ইবৃন হুরায়ছ আল মারওয়াষী (র)....বারা (রা) সূত্রে “যারা ঘরের পিছন থেকে চিত্কার করে তোমাকে ডাকে”_ আয়াত সম্পর্কে বর্ণনা করেন, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুলাহ্ (সা)-এর কাছে এসে বলল, “হে মুহাম্মদ! কারো জন্য আমার স্তুতি তার জন্য সৌন্দর্যবর্ধক আর আমার কুৎসা বর্ণনা তার জন্য কলঙ্কস্বরূপ। নবী করীম (সা) বললেন, এ ব্যাপারটি মহীয়ান-গরীয়ান আল্লাহ্র অধিকারে ( অর্থাৎ ইজ্জত দেয়া ও বে-ইজ্জত করা একমাত্র আল্লাহরই অধিকারে । কোন মানুষের হাতে নয়।) এ হাদীসের সনদ উত্তম ও অবিচ্ছিন্ন । হাসান বসরী ও কাতাদা (র) থেকে এ রিওয়ায়াতটি “মুরসাল' রূপে বর্ণিত হয়েছে। ইমাম আহমদের রিওয়ায়াতে চিৎকারকারী লোকটির নামও উল্লিখিত হয়েছে। তিনি বলেন, আফ্ফান (র)....আকরা ইব্ন হাবিস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনিই এভাবে রাসূলুল- 1হ্ (সা)-কে ইয়া মুহাম্মদ! ইয়া মুহাম্মদ! বলে ডেকেছিলেন। অন্য একটি রিওয়ায়াতে রয়েছে ইয়া রাসূলাল্লাহ! কিন্তু নবী করীম (সা) তার ডাকে জবাব দেননি। তখন লোকটি বলে ইয়া রাসূলাল্লাহ! কারো জন্য আমার স্ততি তার সৌন্দর্যবর্ধক এবং কারো ব্যাপারে আমার বক্তব্য তার জন্যে কলঙ্কস্বরূপ। নবী করীম (সা) বললেন, এ বিষয়টি মহান আল্লাহরই অধিকারে । বনূ তামীমের ফযীলত প্রসঙ্গ বুখারী (র) বলেন, যুহায়র ইব্ন হার্ব (র)....আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, তিনটি কারণে যা আমি বনূ তামীম সম্পর্কে রাসূলুলাহ্ (সা)-কে বলতে শুনেছি- আমি তাদের ভালবেসেই যাব ঃ ৪১) দাজ্জালের দাজ্জালের বিরুদ্ধে আমার উম্মতের মাঝে তারা 110901109. শি
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।