৯২ আল-বিদায়া ওয়ান নিহায়া ++ লোক (কায়স) সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আমার ধারণা কায়স সম্পর্কে আগে থেকে অবহিত ছিলেন। “আম্র বললেন, তার সামনে সকলে তার অনুগত সে ভাবলেশহীন অহংকার ও গান্টীর্ষের অধিকারী এবং পশ্চাতের বিষয়ে সতর্ক সংরক্ষণকারী | যাবৃূরিকান এ মন্তব্য শুনে বললেন, তার কথা সে বলেছে, তবে সে একথাও জানে যে তার এ বর্ণনার চাইতে আমি অবশ্যই শ্রেষ্ঠ । বর্ণনাকারী বলেন, তখন “আমূর বলল, আল্লাহ্র কসম! তোমার সম্পর্কে আমি যা জানি তা হল, তুমি হচ্ছো বিশাল বপু, সংকীর্ণ আস্তাবলের মালিক, আহম্মক বাপের সন্তান আর ইতর মামার ভাগ্নে। পরে সে বলল, ইয়া রাসূলাল্লাহ্! উভয় বক্তব্যেই আমি সত্যবাদিতা রক্ষা করেছি। প্রথমে সে আমাকে সন্তুষ্ট করেছিল, তাই আমি তার সম্পর্কে আমার জানা তার ভাল গুণগুলোর উল্লেখ করেছিলাম, পরে সে আমাকে রাগিয়ে দিলে তার সম্পর্কে আমার জানা মন্দ কথাগুলোও বলে দিলাম। বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন, 1১৯১০) ০৭ 00) “কোন কোন ভাষণে যাদুকরী হয়ে থাকে ।” এ বর্ণনা সুত্রে এটি 'মুরসাল' পর্যায়ের ১ বায়হাকী রে) বলেন, অন্য একটি সূত্রে হাদীছটি “মাওসুল' রূপেও বর্ণিত হয়েছে। আবূ জাফর কামিল ইবৃন আহমদ আল-মুসতামিলী (রে)....ইবৃন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন. তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্ (সা)-এর দরবারে বসা ছিল। এ সময় যাব্রিকান আত্মপরিচয় দিতে গিয়ে গর্ব ভরে বলল, ইয়া রাসূলাল্লাহ্! আমি তামীম গোত্রের নেতা, তাদের মাঝে বরেণ্য ও অনুসরণীয়। অত্যাচার থেকে তাদেরকে রক্ষা করি এবং তাদের প্রাপ্য অধিকার উসুল করে দেই। এ আমৃূরও আমার দাবী সমর্থন করবে। তখন আমুর ইবনুল আহ্তাম বলল, সে অবশ্যই চাপাবাজ, অগ্বপশ্চাত সংরক্ষণকারী এবং তার নীচতা সত্ত্বেও বরেণ্য । তখন যারব্রিকান বলল, আল্লাহ্র কসম! ইয়া রাসূলাল্লাহ! সে যা বলেছে তার চাইতে ভাল কথা আমার সম্পর্কে সে জানে, কিন্তু বিদ্বেষ তাকে সত্য গোপনে উদ্বুদ্ধ করেছে । আমূর ইবনুল আহ্তাম বলল, আমি তোমাকে হিংসা করব? আল্লাহ্র কসম! তুমি ইতর মামুর ভাগ্নে (মাতৃকুল নিন্নশ্রেণীর), ইদানিং সম্পদের অধিকারী নতুন ধনী, আহম্মক বাপের সন্তান (পিতৃকুলও নিম্স্তরের) এবং সমাজে নিম্নসারির ফেলনা লোক। ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ্র কসম! প্রথমবারেও আমি সত্য বলেছি, আর শেষবারেও মিথ্যার আশ্রয় নেই নি। তবে আমার স্বভাব হল, আমার মেযাজ ভাল থাকলে কারো সম্পর্কে আমার জানা ভাল গুণের কথাই বলি, আর মেযাজ বিগড়ে গেলে আমার দৃষ্টিতে তার যা মন্দ পরিচয় তাই তুলে ধরি। সুতরাং আমি নিঃসন্দেহে উভয় বারই সত্য কথা বলেছি। রাসূলুল্লাহ্ (সা) বললেন, ১৯২ এ “কারো কারো বক্তৃতায় যাদু থাকে ।” এ এদের আগমনের কারণ বর্ণনায় ওয়াকিদী (র) উল্লেখ করেছেন, যে এরা খুযাঈদের বিরুদ্ধে অস্ত্র শানিয়েছিল। তখন রাসূলুল্লাহ্ (সা) উয়ায়না ইবৃন বদর (রা)-কে পাঠালেন পঞ্াশজন মুজাহিদের অধিনায়কত্ দিয়ে । যাদের মাঝে একজনও মুহাজির বা আনসার ছিলেন না। দলপতি ১. যে হাদীছের সনদে শেষ রাবীরূপে সাহাবীর নাম উল্লিখিত না হয় তাকে মুরসাল ( 4-১* অসংযুক্ত বা উন্মুক্ত) বলে। এর বিপরীতে রয়েছে 'মাওসূল' (১৮০ বা ০)-+০:৭ সংযুক্ত বা সম্পৃক্ত)। আবার সাহাবীর নাম উল্লিখিত নবী (সা)-এর সাথে অসম্পৃক্ত রিওয়ায়াতকেও (ব্যাপক অর্থে) মুরসাল বলা হয়। ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।