Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ৮২ আল-বিদায়া ওয়ান নিহায়া বর্ণনাকারীর নিজস্ব অভিমত মাত্র- যার সম্ভাবনা ক্ষীণ (কেননা, সাধারণ নিয়ম অনুযায়ী উছমান (রা)-এর কবরে অবতরণের প্রশ্বই নেই) । কেননা, রাসূল-দুহিতা উম্মু কুলছুম ব্যতীত উছমান (রা)-এর অন্য কোন স্ত্রী থাকার তেমন ায়লার রাজা, জারবা আয- রূহবাসীরা এবং দুমাতুল জানদাল-এর অধিকর্তারা সন্ধিবদ্ধ হয়, যথাস্থানে এ সবের বিবরণ প্রদত্ত হয়েছে । এ বছরই একটি মুনাফিক উপদলের নির্মিত মসজিদরূপী ষড়যন্ত্রের আঁখড়া যিরার মসজিদ ধ্বংস করে দেয়া হয় এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর নির্দেশে তা ভস্মীভূত করা হয়। এ বছরের রমযানে ছাকীফের প্রতিনিধি দল এসে স্বগোত্রের পক্ষে সন্ধিপত্র সাক্ষর করে নিরাপত্তার সনদ নিয়ে ফিরে যায় এবং “লাত' বিগ্রহ ভেঙ্গে চুরমার করা হয়। একটু আগেই এর বিবরণ দেয়া হয়েছে। এ বছরের শেষ ভাগে ধরাপৃষ্ঠ থেকে বিদায় নেয় মুনাফিক প্রধান 'অতিশপ্ত' আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই । এর কয়েক মাস আগে রাসূলুল্লাহ্‌ সো)-এর তাবৃক অবস্থানকালে (এ বিষয় সম্পৃক্ত হাদীস ও বর্ণনার প্রামাণ্যতা সাপেক্ষে) মৃত্যুবরণ করেন। মুআবিয়া ইবৃন মুআবিয়া আল-লায়ছী কিংবা আল মুযানী (রা) এবং রাসূলুল্লাহ্‌ সো) তার জানাযার ইমামতি করেন। এ বছরই আবু বকর (রা) রাসূল (সা)- এর নির্দেশে মুসলিম জনতাকে নিয়ে (প্রথমবারের মত নিয়মিত) হজ সম্পাদন করেন । আর এ বছরই আরবের বিভিন্ন গোত্র-উপগোত্রের প্রতিনিধি দলসমূহের ব্যাপক আগমন ঘটে। যে কারণে 'প্রতিনিধি দল বর্ষ নামেও অভিহিত করা হয়ে থাকে । আমরা ইমাম বুখারী (র) প্রমুখ-এর পদাঙ্ক অনুসরণে তাই এখানে সংশিষ্ট বিষয়ের আলোচনার জন্য একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র অধ্যায় সন্নিবেশিত করছি। রাসূলুল্লাহ্‌ (সা) সকাশে প্রতিনিধি দলসমূহের আগমন মুহাম্মদ ইব্ন ইসহাক (রে) বলেন, রাসূলুল্লাহ্‌ সো) মক্কা বিজয় সম্পন্ন করলেন, তাবৃক অভিযান থেকে অবসর হলেন, ছাকীফ গোত্রীয়রা আনুগত্যের বায়আত করল; তারপর শুরু হল চারদিক থেকে আরবীয় প্রতিনিধি দলের আগমন। ইব্‌ন হিশাম (র) বলেন, আবু উবায়দা আমাকে বলেছেন যে, এসব ছিল নবম বর্ষে এবং এ বছরটিকে “সানাতুল উফুদ" বা প্রতিনিধিদল বর্ষ' নামে অভিহিত করা হয়। ইব্‌ন ইসহাক (র) বলেন, আরব জাতি তাদের ইসলামে দীক্ষা নেওয়ার ব্যাপারে এ কুরায়শ গোত্রটির পটপরিবর্তনের প্রতীক্ষায় ছিল। কেননা, কুরায়শই ছিল সকল গোত্রের পুরোধাও নিয়ন্ত্রক, হারাম শরীফ ও বায়তুল্লাহ্র সানিধ্যে বসবাসকারী ইসমাঈল ইব্‌ন ইবরাহীম (আ)-এর প্রত্যক্ষ বংশধর। আরব নেতৃত্বের এ সত্যটিকে অস্বীকার করার জো ছিল না। ওদিকে কুরায়শীরাই রাসূলুল্লাহ্‌ সা)-এর বিরুদ্ধাচরণ ও তার সাথে লাগাতার সংঘর্ষের সূচনা করেছিল। সুতরাং মন্ধা বিজয় ও কুরায়শীদের তার নিকট আত্মসমর্পণের ফলে ও মন্কাবাসীরা ইসলামের পদানত হলে অন্যান্য আরবরা উপলব্ধি করলো যে, রাসূলুল্লাহ সো)-এর সাথে শত্রুতা পোষণ এবং সংঘাত ও যুদ্ধ জিইয়ে রাখার সামথ্য আর তাদের নেই। ফলে তারা দলে দলে (যেমন মহীয়ান আল্লাহ্‌ স্বয়ং ইব্রশাদ করেছেন) আল্লাহ্‌র দীনে দাখিল হতে লাগল এবং চতুর্দিক থেকে এ দীনের কেন্দ্রাভিমুখে কাফেলাসমূহের আগমন শুরু হলো। যেমনটি আল্লাহ্‌ তা'আলা তার নবীর কাছে বিষয়টির অবতারণা করেছেন- ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।