05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৮১ উপলব্ধি হল যে, “সমাবেশে' মিনা-মুযদালিফায় সমবেত) সকলেই আরাফাতে প্রদত্ত আবু বকর (রা)-এর অতিভাষণে উপস্থিত ছিল না। তাই আমি সে আয়াতগুলো নিয়ে প্রতিটি তাবুতে ঘুরে ঘুরে তা তাদের পড়ে শোনাতে লাগলাম । তারপর আলী (রা) বললেন, (শেষের) এ ঘটনার কারণে- আমার মনে হয়- তোমাদের ধারণা জন্মেছে যে, এ ঘোষণা দেয়া হয়েছিল দশই জিলহজ কুরবানীর দিনে; কিন্তু আসলে তা ছিল আরাফা দিবস- ৯ই জিলহজ তারিখ । আত্-তাফসীর এ পর্যায়ে চূড়ান্ত বিশ্লেষণধর্মী আলোচনা করা হয়েছে এবং সেখানে হাদীস ও আছারসমূহের (বাণীমালার) সনদ নিয়েও বিশদ আলোচনা করা হয়েছে! সমস্ত প্রশংসা ও অনুগ্হ আল্লাহরই । ওয়াকিদী (র) বলেন, মদীনা থেকে আবূ বকর (রা)-এর সাথে তিনশ" সাহাবীর একটি জামাআত এ সফরে গিয়েছিলেন। এদের মাঝে আবদুর রহমান ইব্ন আওফ রো)-ও ছিলেন। আবু বকর (রা) নিজে পাচটি কুরবানীর উট নিয়েছিলেন; রাসূলুল্লাহ্ (সো) তার হাতে পাঠিয়েছিলেন বিশটি এবং পরে আলী (রা)-কে তার পশ্চাতে পাঠালে “'আরজ' নামক স্থানে আলী (রা)-এর সাথে মিলিত হলেন এবং হজ উপলক্ষে সমবেত জনতার সামনে (আরাফাতে) সুরা তাওবার ঘোষণা প্রদান করলেন। এক নজরে নবম হিজরীর ঘটনাবলী এ বছর অর্থাৎ হিজরী নবম সালের উল্লেখযোগ্য ঘটনাবলীর মাঝে রয়েছে তাবৃক অভিযান রজব মাসে; যার বিবরণ বিবৃত হয়েছে। ওয়াকিদী (র)-এর মতে এ বছরেই রজব মাসেই আবিসিনীয় রাজ (বর্তমান ইধিওপিয়া) নাজাশী (রা)-এর মৃত্যু হয় এবং রাসূলুল্লাহ্ (সা) সাহাবীগণের কাছে তার সৃত্যু সংবাদ পরিবেশন করেন। এ বছরেরই শাবান যাসে রাসূলুল্লাহ্ (সা) দুহিতা উম্মু কুলছুম (রা) ইন্তিকাল করেন। আসমা বিন্ত উমায়স ও সাফিয়্যা বিন্ত আবদুল মুত্তালিব তাকে গোসল দেন। মতান্তরে কতিপয় আনসারী মহিলা তাকে গোসল দিয়েছিলেন; উম্মু আতিয়্যা (রা) ছিলেন ধাদের অন্যতমা । মন্তব্য 8 শেষোক্ত ঘটনাটি সহীহ্ গ্রন্থদ্য়- বুখারী, মুসলিম থেকেই প্রমাণিত। এছাড়া হাদীসে এ কথাও প্রামাণ্যরূপে বর্ণিত হয়েছে যে, নবী আলায়হিস সালাম যখন কন্যার জানাযার সহবাস করেছে এমন কেউ কবরে অবতরণ করবে না।” ফলে তার স্বামী উছমান (রা) উল্লিখিত কারণে বিরত রইলেন এবং আবু তালহা আল-আনসারী (রা) তাকে কবরে নামালেন। [রাসূলুল্লাহ্ সো)-এর এ বক্তব্যের লক্ষ্যে উছমান (রা) না হওয়ার প্রবল সম্ভাবনা বিদ্যমান, বরং! এ বক্তব্যের লক্ষ্য হবেন সাহাবী জামাআতের সে লোকেরা যারা কবর খনন ও দাফন- কাফন ইত্যাদি কাজে অগ্রণী স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতেন। যেমন- আবু উবায়দা, আবূ তালহা (রা) প্রমুখ ও তাদের সহযোগীবৃন্দ। কাজেই রাসূল (সা)-এর বক্তব্যের অন্তর্নিহিত উদ্দেশ্যে হল যোরা দাফন-কাফনের কাজে স্বেচ্ছাসেবা করে থাকে) “সে লোকদের' মাঝে যে অদ্য রাত্রিতে স্ত্রী সহবাস করে নি এমন লোকই কবরে অবতরণ করবে । অতএব, উছমান (রা) এ বক্তব্যের লক্ষ্য উপলক্ষ্য কিছুই নন এবং তার বিরত থাকাকে উপরিউক্ত কারণে সাব্যস্ত করা 2০০৯ জাঞখড.21177001109.0010)
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।