Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৯ ন্ম।॥ আবার “কিতাবুল জিহাদে' এ প্রসঙ্গে বুখারী (র) বলেছেন, আবুল ইয়ামান (র)....আবু হুরায়রা (রা) সূত্রে বলেছেন, আবু বকর রো) আমাকে দশ তারীখের মিনা সমাবেশে ঘোষণাদানকারীদের সাথে পাঠালেন, এ বারের পরে কোনও মুশরিক হজ করতে পারবে না। কোন উলঙ্গ ব্যক্তি বায়তুল্লাহ্‌ তাওয়াফ করতে পারবে না। আর “আল হাজ্জুল আকরার (বড় হজ)-এর দিন হল ইয়াওমুন নাহ্‌্র, জিলহজ মাসের দশ তারিখের দিনটিই। তবে একে “বড়' নামে আখ্যায়িত করার কারণ হল, সাধারণ লোকেরা উমরাকে ছোট হজ নামে অভিহিত করে থাকে। মোট কথা আবু বকর (রা) এ বছর লোকদের সামনে উন্মুক্ত ও ব্যাপক ঘোষণা দিলেন, ফলে (েরের বছর) বিদায় হজ রাসূলুল্লাহ্‌ (সা)-এর হজ পালনকালে কোনও মুশরিককে হজ করতে দেখা গেল না। ইমাম মুসলিম (র)-ও যুহরী সূত্রে উল্লিখিত সনদে হাদীসটি রিওয়ায়াত করেছেন। ইমাম আহমদ (র) বলেন, মুহাম্মদ ইব্ন জাফর (র)....(মুহরিয (র) তার পিতা) আবু হুরায়রা (রা) থেকে....তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) যখন আলী ইব্ন আবূ তালিব (রো)- কে (বিশেষ দায়িত্ব দিয়ে মক্কায়) পাঠালেন, তখন আমিও তার সাথে ছিলাম। তিনি (মুহরিয) বললেন, আপনারা কি বলে ঘোষণা দিতেন? তারা (?) বললেন, আমরা এই বলে ঘোষণা দিতাম যে, মু'মিন ব্যতীত কেউ জান্নীতে প্রবেশাধিকার পাবে না; বায়তুল্লাহ-এ কেউ উলঙ্গ হয়ে তাওয়াফ করতে পারবে না। যার আল্লাহ্র রাসূল (সা)-এর সাথে কোন চুক্তি রয়েছে তার সময়সীমা অথবা (তিনি বললেন) তার মেয়াদ চার মাস। এ চার মাস অতিক্রান্ত হয়ে গেলেই মুশরিকদের সাথে আল্লাহ্র কোন দায়-দায়িত্ব থাকবে না এবং তার রাসূলের না; এ বছরের পরে মুশরিকরা এ ঘরের হজ করতে পারবে না। তিনি বলেন, ঘোষণা দিতে দিতে আমার আওয়ায ধরে গেল । এ সনদটি জায়্যিদ- উত্তম। কিন্তু যাদের কোন চুক্তি রয়েছে, তাদের সময়সীমা চারমাস বর্ণনাকারীর এ উক্তির সূত্র ধরে হাদীসটির গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন হয়েছে। কেননা, যদিও অনেকেই সব ধরনের চুক্তির ক্ষেত্রেই চার মাস সীমা বেঁধে দেয়ার মত পোষণ করেছেন; কিন্তু বিশুদ্ধ অভিমত হল, যাদের সাথে নির্ধারিত সময়ের চুক্তি ছিল, তাদের জন্য সময়সীমা চুক্তিতে বর্ণিত মেয়াদপূর্তি পর্যন্ত- তা যত দিনেরই হোক, চাই তা চার মাসের অধিক সময়ের জন্যই হোক না কেন (বহাল থাকবে)। আর যাদের সাথে একেবারেই কোন (চুক্তি বা) মেয়াদ উল্লিখিত চুক্তি ছিল না, তাদেরই জন্য সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছিল, চার মাস। এছাড়াও তৃতীয় আর এক ধরনের লোক ছিল। তারা হল সময়সীমা বেঁধে দেয়ার এ ঘোষণার পরে চার মাস পূর্ণ হওয়ার আগেই যাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যেত। '্দেরকে প্রথমোক্ত দলের সাথে সংশ্লিষ্ট করা যায়। যার অর্থ হবে যথাসময় মেয়াদ শেষ হ্ঞ্তক্স- তা চার মাসের কমই হোক না কেন। পক্ষান্তরে, এদের জন্যও সময়সীমা চার মাসে আত হওয়ার কথা বলা যায়; কেননা, সম্পূর্ণ চুক্তিবিহীন বা মেয়াদবিহীনদের জন্য উল্লিখিত গজিজ্জণ সময় প্রদানের বিচারে এদের ক্ষেত্রে এ সুবিধা সম্প্রসারিত হওয়া অধিকতর বিক্িকুক্ত । আল্লাহই সমধিক অবগত । হয আহমদ (র) আরও বলেন, আফফান (র)....আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণনা উ রাসূলুল্লাহ্‌ (স1) আবূ বকর (রা)-এর সাথে সম্পর্কহীন ও দায়মুক্তির ঘোষণা পাঠালেন । ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।