Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

দ্র আল-বিদায়া ওয়ান নিহায়া” ১ উলঙ্গ ব্যক্তি বায়তুল্লাহ্‌ তাওয়াফ করবে না। আর আল্লাহ্‌র রাসূল (সা)-এর সাথে যদি কারো কোন চুক্তি থেকে থাকে, তাহলে তা তার মেয়াদ পূর্তি পর্যন্ত অব্যাহত থাকবে ।” যথানির্দেশে আলী ইবন আবূ তালিব (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিজস্ব বাহন উদ্ত্রী 'আল আযবা'-র আরোহী হয়ে বেরিয়ে পড়লেন এবং পথিমধ্যেই আবু বকর সিদ্দীক (রা)-এর সাথে মিলিত হলেন। তাকে দেখে আবূ বকর (রা) জিজ্ঞেস করলেন, “আমীর না মামূর- দলপতি হয়ে না সহকর্মী হয়ে? তিনি বললেন....বরং মামূর- আদিষ্ট ও অধীনস্থ হয়ে । পরে দুজন এক যোগে সফর করলেন । আবু বকর (রা) লোকদের হজ অনুষ্ঠান পরিচালনা করলেন। সাধারণ (অমুসলিম) আরবরা এ বছরের এ সময়টিতেও জাহিলিয়্যাত যুগে প্রচলিত তাদের রীতি প্রথায় হজ পালন করছিল । অবশেষে “নাহ্র' জিলহজের দশম দিবসে আলী ইবন আবূ তালিব (রা) জনসমক্ষে দাড়িয়ে রাসূলুল্লাহ্‌ (সা)-এর ফরমান অনুসারে ঘোষণা দিলেন এবং ঘোষণার দিন থেকে অনুধর্ব চার মাসের সময় দিয়ে বললেন, এ সময়ের মধ্যে প্রত্যেক জাতিগোরষ্টিকে তার স্বদেশ ও নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার উপদেশ দেয়া হচ্ছে। এ সময়সীমার পরে কারো সাথে কোন চুক্তি বা কারো বিষয় কোন প্রকার দায়-দায়িত্ব অবশিষ্ট থাকবে না; তবে যাদের রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে কোন নির্দিষ্ট মেয়াদের (স্বল্পমেয়াদী) চুক্তি রয়েছে, তা মেয়াদপৃর্তি পর্যন্ত অব্যাহত থাকবে ।...ফলে পরবর্তী বছর থেকে কোন মুশরিক হজ করতে আসে নি এবং কোন উলঙ্গ ব্যক্তিকে বায়তুল্লাহ্‌ তাওয়াফ করতেও দেখা যায় নি।....তারপর তারা দু'জন [আবু বকর ও আলী (রা) এক সাথে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে ফিরে এলেন।...এ সুত্রে হাদীসটির এ রিওয়ায়াত 'মুরসাল' (অসংযুক্ত) ধরনের । . এ প্রসঙ্গে বুখারী রর)-এর বর্ণনা নিম্নরূপ- অনুচ্ছেদ ঃ নবম হিজরীতে জনতার সাথে আবূ বকর (রা)-এর হজ্জ সম্পাদন ১ সুলায়মান ইব্‌ন দাউদ- আবুর রাবী (র)....আবু হুরায়রা (রা) সূত্রে বিদায় হজের পূর্বেকার যে হজে নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম আবূ বকর (রা)-কে আমীর নিয়োগ করেছিলেন । সে (হজ পালনকালে) তিনি (আবু বকর রা) তাকে (আবূ হুরায়রা রা) সে ঘোষক দলের সাথে পাঠালেন- যাদের কর্তব্য ছিল এ ঘোষণা দেয়া যে, “বর্তমান বছরের পরে কোন মুশরিক হজ করতে আসতে পারবে না এবং উলঙ্গ কোন লোক বায়তুল্লাহ্‌ তাওয়াফ করতে পারবে না। অন্যত্র বুখারী (র) বলেছেন, আবদুল্লাহ্‌ ইবন ইউসুফ (র)....আবৃ হুরায়রা রো) সূত্রে বলেছেন, 'সেই' হজে আবু বকর (রা) আমাকে ঘোষকদের সাথে পাঠালেন; দশই জিলহজ মিনা সমাবেশে এ মর্মে ঘোষণা প্রচারের জন্য তিনি তাদের নিযুক্ত করেছিলেন যে, “এ বছরের পরে কোন মুশরিক হজ করতে পারবে না আর কোন উলঙ্গ লোক আল্লাহর ঘর তাওয়াফ করতে পারবে না।” (এ সনদের অন্যতম) রাবী হুমায়দ (র) বলেন....নবী করীম (সা) পরে আলী (রা)-কে (আবূ বকর রা-এর) পিছনে পাঠিয়ে দিয়ে “বারাআত' তথা সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয়ার নির্দেশ দিলেন। আবু হুরায়রা (রা) বলেন, দশ তারিখের মিনা সমাবেশে আলী (রা)-ও আমাদের সাথে থেকে সম্পর্কচ্ছেদ ও দায়িতৃমুক্তির ঘোষণা দিলেন। এ বছরের পরে কোন মুশরিক হজ করতে পারবে না এবং কেউ উলঙ্গ হয়ে বায়তুল্লাহ্‌ তাওয়াফ করতে পারবে ড/৬/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।