Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৭৩ ইয়া রাসূলাল্লাহ! এটা তো আর ভর্খসনা করার সময় নয়; সামনে নিথর মৃত্যু; আপনি উপস্থিত থেকে আমার গোসল ও দাফন-কাফনের ব্যবস্থা করবেন এবং আপনার গায়ে লাগা কামীসটি আমাকে দান করে তা দিয়ে আমাকে কাফন পরাবেন আর আমার জানাযার নামায আদায় করে আমার জন্য মাগফিরাত কামনা করবেন। রাসূলুল্লাহ্‌ (সা) তার শেষ ইচ্ছা পূরণ করেছিলেন। বায়হাকী (র) সালিম ইব্‌ন আসলান (র) থেকে.....ইবৃন আব্বাস (রা) সূত্রে ওয়াকিদীর বর্ণনার অনুরূপ রিওয়ায়াত করেছেন। আল্লাহই সমধিক জ্ঞাত । ইসহাক ইব্‌ন রাহওয়ায়হ (র) বলেন, আমি আবূ উসামা (র)-কে জিজ্ঞেস করলাম, শায়খ উবায়দুল্লাহ্‌ (র).....ইবৃন উমর (রা) থেকে আপনাদের কাছে এ মর্মের হাদীস বর্ণনা করেছেন কি যে, (ইবৃন উমর রো) বলেছেন) পিতা আবদুল্লাহ্‌ ইবৃন উবাই ইব্‌ন সালুল মারা গেলে তার ছেলে আবদুল্লাহ্‌ (ইবৃন আবদুল্লাহ্‌) রাসূলুল্লাহ্‌ সো)-এর কাছে আসলেন এবং তার পিতার কাফনরূপে ব্যবহারের জন্য তার কামীসটি তাকে দান করার দরখাস্ত পেশ করলে তিনি সেটি তাকে দিয়ে দিলেন। পরে তিনি তার পিতার জানাযা নামায আদায় করার জন্য আবেদন জানালে রাসূলুল্লাহ্‌ (সা) জানাযা আদায়ের উদ্দেশ্যে সালাতে দাড়ালেন । উমর ইবনুল খাত্তাব (রা) দাড়িয়ে তার কাপড় টেনে ধরে তাকে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি তার জন্য জানাযার নামায আদায় করছেন? অথচ আল্লাহ্‌ মুনাফিকের জানাযা আদায়ের) এ বিষয়টি আপনার জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, “আমার প্রতিপালক আমাকে ইখতিয়ার দিয়েছেন, কারণ তিনি তো ইরশাদ করেছেন, “তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থপা কর অথবা তাদের জন্য ক্ষমা প্রার্থনা নাকর একই কথা; তুমি তাদের জন্য সত্রবার ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ কখনই তাদেরকে ক্ষমা করবেন না....(৯ ৪ ৮০)। ূ তা হলে আমি সতুরবারের অধিক ক্ষমা প্রার্থনা করে দেখব ।” উমর (রা) বললেন, ওতো একটা মুনাফিক ছিল, আপনি ওর জন্য জানাযার সালাত আদায় করবেন? এ প্রেক্ষিতে আল্লাহ্‌ তা“আলা নাযিল করলেন- নি . . , 4334552021355445255 ৩০ 23 তি ০ এ 3৭ ৬ 9453 “ওদের মধ্যকার কারো মৃত্যু হলে তুমি কখনও তার জন্য জানাযার সালাত পড়বে না এবং তার কবর পাশে দাড়াবে না; ওরা তো আল্লাহ্‌ ও তার রাসূলকে অস্বীকার করেছিল”....৯ £ ৮৪) | আবু উসামা (র) এ সনদ ও হাদীসের যথার্থতা অনুমোদন করে বললেন, 'হাঁ', (অর্থাৎ এমন রিওয়ায়াত রয়েছে) সহীহ্‌ বুখারী ও মুসলিমের ইমামদ্বয় আবু উসামা (র) থেকে হাদীসখানি গ্রহণ করেছেন। বুখারী (র) প্রমুখের রিওয়ায়াতে রয়েছে উমর (রা) বলেন, "আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি তার জানাযার সালাত আদায় করছেন? অথচ সে অমুক দিন অমন কথা এবং অমুক দিন অমুক অমুক অমুক কথা বলেছিল? তিনি বললেন, উমর! আমাকে বাধা দিও না, আমাকে তো দু'দিকেরই ইখতিয়ার দেওয়া হয়েছে। আমার যদি নিশ্চিতভাবে এ কথা জানার সুযোগ হত যে, সত্ুরের চাইতে অধিকবার ক্ষমা প্রার্থনা করলে তাকে ক্ষমা করে দেয়া হবে, তা হলে আমি অবশ্যই তা করতাম ।' এ কথা বলে তিনি তার জানাযার সালাত মাদায় করলেন। ওদিকে আল্লাহ্‌ তাআলা নাযিল করলেন-1-530 ৮৭ ৫১০ ১৯ 0০ ০০০35 ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।