Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ৭২ আল-বিদায়া ওয়ান নিহায়া পাওয়া গেলে তাকে চাবুক লাগানো হবে এবং তার পরিধেয়-পরিচ্ছেদ বাজেয়াণ্ড হবে। পুনঃপুনঃ সীমালঙজ্ঘন করলে তাকে ধরে নবী মুহাম্মদ (সো)-এর আদালতে উপস্থিত করা হবে। এ হচ্ছে নবী মুহাম্মদ (সা)-এর ঘোষিত ফরমান (নবী দরবারের লিখক নিবন্ধক) খালিদ ইব্‌ন সাঈদ মুহাম্মদ ইবৃন আবদুল্লাহ্‌ রাসূলের নির্দেশে এ লিপি লিখে দিচ্ছে । কেউ তা লঙ্ঘন করলে সে নিজ দায়িতে আল্লাহ্‌র রাসূল মুহাম্মদ এর আইন অমান্য করেছে বলে সাব্যস্ত হবে।” | ইমাম আহমদ (র) বলেন, মক্কাবাসী মাখযুম গোত্রের আবদুল্লাহ্‌ ইবনুল হারিছ....উরওয়া ইবনুয যুবায়র (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা লিয়্যা* থেকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে এগিয়ে চলছিলাম। সিদরাহ্‌ বৃক্ষের কাছাকাছি পৌঁছে রাসূলুল্লাহ্‌ (সা) গাছটির বরাবরের টিলাপ্রান্তে থেমে গিয়ে সম্মুখে উপত্যকা পানে দৃষ্টি প্রসারিত করে দাড়ালেন। তার দীড়ানোর ফলে গোটা কাফেলার গতি থেমে গেল। তখন তিনি বললেন-+।-.৮০.9 ৮ 9 ০3৯০ 0 “ওয়াজ্জ- এর শিকার ও বৃক্ষরাজী হারাম- আল্লাহ্র উদ্দেশ্যে নিবেদিত নিষেধাজ্ঞাযুক্ত।” এ ঘোষণা দেয়া হয়েছিল তার তায়েফে উপনীত হওয়ার আগে এবং ছাকীফ অবরোধের পূর্বে ইমাম আবু দাউদ (র)-ও হাদীসখানি উল্লিখিত সনদে....যুহাম্মদ ইবন আবদুল্লাহ ইব্‌ন আনসান আত্-তাইফী (র) সূত্রে বর্ণনা করেছেন। ইৰ্ন হাব্বান (র) রাবী মুহাম্মদ (র)-কে 'ছিকা' ও নির্ভরযোগ্য বলে মন্তব্য করেছেন। তার সম্পর্কে ইৰ্ন মাঈন (র)-এর মন্তব্য “তার বিরুদ্ধে কোন অতিযোগ নেই।” কোন কোন হাদীস বিশ্লেষক তার বিরূপ সমালোচনা করেছেন। আহমদ ও বুখারী (র) প্রমুখ ইমামগণ এ হাদীসকে “জঈফ' বলেছেন। অপরদিকে ইমাম শাফিঈ এটিকে বিশুদ্ধ আখ্যা দিয়ে এর মর্ম কথাকে মাযহাবরূপে গ্রহণ করেছেন। আল্লাহই সমধিক অবগত । অভিশপ্ত আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাইর মৃত্যু মুহাম্মদ ইবৃন ইসহাক (রে) বলেন, যুহরী (র)....উসামা ইবৃন যায়দ (রো) সুত্রে বর্ণনা করেন, তিনি বলেন, আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাইর অন্তিমশয্যায় আল্লাহ্‌র রাসূল (সা) তাকে দেখতে গেলেন। তার মৃত্যু সন্নিকট হওয়ার আলামত দেখতে পেয়ে রাসূলুল্লাহ্‌ (সা) তাকে বললেন, “আল্লাহ্‌র কসম! আমি তো তোমাকে ইয়াহুদী প্রীতি বর্জন করতে বলতাম । সে বলল, আসআদ ইব্‌ন যুরারা তো তাদের নাখোশ করেছিল; কিন্ত তাতে তার কীইবা জুটেছে? ওয়াকিদী (র)-এর বিবরণ £ শাওয়াল মাসের কয়েকদিন বাকী থাকতে আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাইয়া অসুস্থ হয়ে পড়ল এবং যিলকদ মাসে মারা গেল। তার রোগভোগের ব্যাপ্তি ছিল বিশ দিন। এদিনগুলোতে রাসূলুল্লাহ্‌ (সা) তাকে প্রায়ই দেখতে যেতেন। তার মৃত্যুর দিনও রাসূলুল্লাহ্‌ (সা) যথারীতি তাকে দেখতে গেলেন। তখন তার অন্তিম অবস্থা । তিনি বললেন, “ইয়াহুদী প্রীতি থেকে তোমাকে আমি বিরত রাখার প্রয়াস পেয়েছিলাম ।” সে বলল, আসআদ ইব্‌ন যুরারা তো ওদের ক্ষেপিয়ে রেখেছে? কিন্তু তাতে কি তার খুব লাভ হয়েছে? পরে বলল, ১. লিয়্যা; তায়েফের উপকণ্ঠ ও শহরতলী | ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।