Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ৩0 আল-বিদায়া ওয়ান নিহায়া সুসা ইব্‌ন ভক্বা বে) বলেছেন, ছাকীফ প্রতিনিধি দলের সদস্য সংখ্যা ছিল দশের উপের্ব। ভাবা এসে পৌঁছলে রাসূলুল্লাহ্‌ (সা) মসজিদে তাদের অবস্থানের ব্যবস্থা করলেন, যাতে তারা কুরআন শরীফ শোনার সুযোগ পায়। তারা তার কাছে সুদ, ব্যভিচার ও মদ সম্পর্কে জিজ্জেস করলে তিনি এর সবগুলোই তাদের জন্য হারাম হওয়ার কথা বললেন। অবশেষে তারা জিজ্ঞেস করল যে, তিনি তাদের দেবমুর্তির সাথে কী আচরণ করবেন? তিনি বললেন, ওটিকে তোমরা ভেঙ্গে ফেল। তারা বলল, বলেন কী? হায়! দেবী যদি ঘুণাক্ষরেও টের পেয়ে যায় যে, আপনি তার বিনাশ করতে যাচ্ছেন, তাহলে আর রক্ষে নেই, সে তো সব ধ্বংস করে ফেলবে । এ কথা শুনে উমর ইবনুল খাত্তাব (রা) বললেন, ছি! ছি!, তুমিই না গোত্র প্রধান আবৃদ ইয়ালীল। বুদ্ধির মাথা খাও! এ দেবী তো পাথর বৈ কিছু নয়! তারা বলল, খাত্তাবের পো! আমরা তো তোমার কাছে আসি নি। অন্য দিকে রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলল, “আপনি নিজেই ওটা ধ্বংসের দায়- দায়িত নিন। আমরা তো কক্ষণো ওর গায়ে হাত তুলতে পারব না। তিনি বললেন, ৯১. -৫০১১ 23৩৪ ০৭০৪] ঠিক আছে, আমি তোমাদের ওখানে এমন কাউকে পাঠাচ্ছি যে, তোমাদের পক্ষ থেকে এ কাজটি সুচারুরূপে সম্পন্ন করবে ।” আলোচনা শেষে তারা এ সব বিষয় চুক্তিবদ্ধ হল এবং রাসূল করীম (সা)-এর পাঠানো দূতদের আগে কওমের কাছে ফিরে যাওয়ার অনুমতি প্রার্থনা করল। তারা কওমের কাছে ফিরে গেলে কওমের লোকেরা তাদের সাক্ষাতে এগিয়ে এসে “পিছনের খবর" জিজ্ঞেস করল। জবাবে তারা তাদের আকার ইঙ্গিতে দুঃখ-দুযোগের কথা প্রকাশ করে বলল, তারা এক কঠোর স্বভাব কর্কশভাষী লোকের কাছ থেকে ফিরে আসছে যে নাকি তরবারির জোরে প্রাধান্য বিস্তার করে সেচ্ছাচারিতায় মত্ত হয়েছে এবং গোটা আরবকে পদানত করে ফেলেছে। সুদ, ব্যভিচার, মদ নিষিদ্ধ করে দিয়েছে; এমনকি দেবীর মূর্তি ভেঙ্গে দেয়ার হুকুম দেয়ার দুঃসাহস দেখিয়েছে। এ বর্ণনা শুনে ছাকীফীরা তেলেবেগুনে জলে উঠে বলল, আমরা কিছুতেই এ লোকের অধীনতা মেনে নেবো না। বর্ণনাকারী বলেন, ওরা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়ে সমরোপকরণ সংগ্রহে ব্যস্ত হল। এ অবস্থায় দুই দিন কিংবা তিন দিন অতিবাহিত হলে আল্লাহ্‌ তাদের অন্তরে ভীতি সঞ্চারিত করে দিলেন। ফলে তারা সিদ্ধান্ত থেকে পিছপা হয়ে সত্যের দিক ধাবিত হল এবং নেতাদের বলল, তোমরা গিয়ে এ সব শর্ত মেনে নিয়ে তার সাথে সন্ধি কর এবং চুক্তিবদ্ধ হয়ে যাও। প্রতিনিধিরা বলল, আমরা তো তা করেই এসেছি; আসলে আমরা তাকে পেয়েছি একজন শ্রেষ্ঠ মুত্তাকী- খোদাভীরু, সর্বাধিক অঙ্গীকার রক্ষাকারী, দয়ার সাগর এবং পরম সত্যবাদীরূপে । তার কাছে আমাদের এ সফর এবং আমাদের ও তার মাঝে সম্পাদিত চুক্তি আমাদের ও তোমাদের সকলের জন্য বরকত ও কল্যাণ বয়ে আনবে। অতএব, তোমরা চুক্তির মর্ম অনুধাবনে সচেষ্ট হও এবং আল্লাহ্‌র দান *শান্তিচুক্তি'-কে স্বাগত জানাও । তারা বলল, তা হলে প্রথমে তোমরা এ সব গোপন করার ঢং করলে কেন? তারা বলল, আমরা চাচ্ছিলাম, তোমাদের মন-মগজ থেকে শয়তানী অহংবোধের পঞ্চিলতা আল্লাহ্‌ পাক বিদূরিত করে দিন। তখন অবিলম্বে তারা ইসলাম গ্রহণ করল । এরপরে কয়েকদিন অতিবাহিত হলে আল্লাহ্‌র রাসূল (সা)-এর পাঠানো দূতগণ সেখানে উপস্থিত হলেন। এ দলের প্রধান নিয়োজিত হয়েছিলেন খালিদ ইবনুল ওয়ালীদ (রা) এবং অন্যতম সদস্য ছিলেন (এ অঞ্চলের উল্লেখযোগ্য ব্যক্তিতৃ) মুগীরা ইব্‌ন শু“বা (রা)। তারা প্রথমে “লাত' দেবীর দফারফার পরিকল্পনা ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।