Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ 584
📝 Text 📖 PDF

05017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৯ কাছে জিজ্ঞেস করেছি; আপনারা কুরআন তিলাওয়াতের নিত্য দিনের) পরিমাণ কিভাবে নির্ধারণ করে থাকেন? তারা বললেন, এক. তিন সূরা (আল বাকারা, আল ইমরান ও আন নিসা)। দুই. পরবর্তী পাচ সূরা; তিন. পরবর্তী সাত সুরা; চার. পরবর্তী নয় সূরা; পাঁচ. পরবর্তী এগার সূরা; ছয়. পরবর্তী তের সূরা এবং সাত. মুফাস্সাল সুরাসমূহের সমন্বিত অংশ। এ রিওয়ায়তের পাঠ আবু দাউদ (র)-এর। ইব্‌ন ইসহাক (র) বলেন, প্রতিনিধি দল তাদের কাজ সেরে নিজেদের অঞ্চলের উদ্দেশ্যে প্রত্যাবর্তনের প্রস্তুতি নিলে রাসূলুল্লাহ্‌ (সা) আবূ সুফিয়ান ইব্‌ন হারব রো) এবং মুগীরা ইব্ন শু“বা (রো)-কে তাদের সহযাত্রী করে পাঠালেন। তাদের দায়িতৃ ছিল বিগ্রহ ধ্বংস করা । তারা দু'জন কাফেলার সহযাত্রী হলেন। তায়েফ পৌঁছলে মুগীরা (রা) (নিজে স্থানীয় গোত্রের লোক হওয়ার কারণে) আবু সুফিয়ান (রো)-কে আগেভাগে রাখার ইচ্ছা প্রকাশ করলেন। আবু সুফিয়ান (রা) তাতে অস্বীকৃতি জানিয়ে বললেন, তোমার স্বগোত্রে তুমিই আগে যাও। এ কথা বলে আবু সুফিয়ান (রা) তার মালপত্র নিয়ে “যুল-হারামে' অবস্থান নিলেন। মুগীরা (রা) লাগলেন। তার কওম বনু মুআত্তিব-এর লোকেরা দাড়িয়ে তাকে আড়াল দিতে লাগল । কারণ, তাদের আশঙ্কা ছিল যে, উরওয়া ইবৃন মাসউদ (রা) যে পরিণতির সম্মুখীন হয়েছিলেন। তাকে তেমনি তীরবিদ্ধ করে বা অন্য কোনরূপে আঘাত করা হতে পারে। বর্ণনাকারী বলেন, বিগ্রহের দুরবস্থা দেখে ছাকীফের নারীরা নগ্ন মাথায় বিলাপ করতে করতে বেরিয়ে পড়ল আর মাতমের সুরে গাইতে লাগল ৮০৭) 1১১৯৯ + 60০০ এ € 4০ ০8০৪ “কাদো কাদো “দিফা' লাগি ইতরেরা করলো না যে প্রতিরোধ/পারলো না যে করতে আঘাত । ইব্‌ন ইসহাক রে) বলেন, আবু সুফিয়ান বলছেন, মুগীরা (রা) প্রতিমার গায়ে কুঠার মারছিলেন আর আওয়ায দিচ্ছিলেন, £এ1১।3 40১19 আফসোস! তোমার জন্য, আফসোস! তোমার জন্যে । অবশেষে মুগীরা (রা) সেটি ধ্বসিয়ে দিয়ে সেখানে সঞ্চিত সম্পদ ও অলংকারপত্র আহরণ করে তা আবূ সুফিয়ান (রা)-এর কাছে পাঠিয়ে দিলেন। তিনি বললেন, আল্লাহ্র রাসূল (সা) তো আমাদের হুকুম দিয়ে রেখেছেন, আমরা যেন বিগ্রহ মন্দিরে লব্ধ সম্পদ দিয়ে উরওয়া ইবৃন মাসউদ (রা) এবং তার ভাই আসওয়াদ ইবন মাসউদ-কারিব ইবনুল আসওয়াদের পিতা- এ দুজনের খণ পরিশোধ করে দেই। সুতরাং এ দিয়ে তাদের খণ পরিশোধ করা হবে। আমি বলি, আসওয়াদ মুশরিক অবস্থায়ই মারা গিয়েছিল। কিন্তু তার ছেলে কারিব ইবনুল আসওয়াদ ইসলাম গ্রহণ করেছিলেন। মুসলমান ছেলের মনোরগ্রন ও মর্যাদা দানের উদ্দেশ্যে নবী করীম (সা) কাফির পিতার খণ পরিশোধ করার হুকুম দিয়েছেলেন। ১. অনেক সাহাবায়ে কিরাম তিলাওয়াতের নিয়মানুবতীতা রক্ষার জন্য আল কুরআনকে (সপ্তাহের সাত দিনে শেষ করান উদ্দেশ্যে) সাত অংশে ভাগ করতেন । প্রচলিত ব্যবহারে এ সাত ভাগকেই সাত মনযিল বলা হয়। ২. আল কুরআনের সুরা “আল হুজুরাতে' থেকে শেয় পুর্ন আংশকে 'আল মুফাস্সাল' বলা হয়।

— Page 68 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.