Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ক আল-বিদারা ওয়ান নিহায়া ইয়া রাসূলাল্লাহ! আমার সালাতে আমার মনে “ওয়াসওয়াসা' আসতে থাকে, এমন কি আমি কতচুকু আদায় করছি তা খেয়াল রাখতে পারি না।' তিনি বললেন, “ওটা তো শয়তান; কাছে এসো ।” আমি তার কাছে এগিয়ে আমার পায়ের পাতায় ভর করে বসলাম, বর্ণনাকারী (উছমান রা) বলেন, তিনি তখন তার হাত আমার বুকে রাখলেন এবং আমার মুখে থুথু দিয়ে বললেন- 4১১০ ৯ “আল্লাহ্র দুশমন! বেরিয়ে যাও! তিনবার এরূপ করার পরে তিনি বললেন, “তোমার কর্মস্থলে ফিরে যাও।” বর্ণনাকারী বলেন, উছমান (রা) বলেছেন, আমার জীবনের কসম! এরপরে আর কোন দিন সে আমাকে ঝামেলা করেছে; এমন মনে পড়ে না। এ বিওয়ায়াতটি ইব্‌ন মাজা রে) এককভাবে বর্ণনা করেছেন। ইব্‌ন ইসহাক বলেন, ঈসা ইব্‌ন আবদুল্লাহ্‌ রে)....ছাকীফ প্রতিনিধি দলের জনৈক সদস্য থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা (প্রতিনিধি দল) ইসলাম গ্রহণ করলে এবং রমযানের অবশিষ্ট দিনগুলো রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে থেকে রোযা রাখতে শুরু করলে বিলাল (রো) প্রতিদিন আমাদের সাহ্রী ও ইফতারী নিয়ে আসতেন । সাহ্রী নিয়ে আসলে (বেশ বিলম্বিত সময়ে হওয়ার কারণে) আমরা বলতাম, মনে তো হচ্ছে, যেন সুবহে সাদিক হয়ে গিয়েছে । বিলাল (রা) বলতেন, আমি তো রাসূলুল্লাহ্‌ (সা)-কে এইমাত্র সাহ্রী গ্রহণরত অবস্থায় রেখে আসলাম- যেহেতু তিনি শেষ সময় সেহরী খেতেন। আবার তিনি আমাদের ইফতারী নিয়ে আসলে আমরা বলতাম, সূর্য এখনও পুরোটা অস্তমিত হয়েছে বলে তো মনে হচ্ছে না। তিনি বলতেন, রাসূলুল্লাহ্‌ (সা) ইফতার করার পরেই আমি তোমাদের কাছে এসেছি। তারপর তিনি পাত্রের ভিতরে হাত ঢুকিয়ে মুঠো ভরে ভরে আমাদের দিতেন। আহমদ, আবু দাউদ ও ইবৃন মাজা (র) আবদুল্লাহ্‌ ইব্ন আবদুর রহমান ইব্‌ন ইয়ালা আত্‌ তাইফী (র) থেকে....আওস ইব্‌ন হুযায়ফ (রো) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ছাকীফ প্রতিনিধি দলের সাথে আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে হাযির হলাম। তিনি বলেছেন, দলের “আহলাফ' গোত্রীয়রা (স্বগোত্রের) মুগীরা ইব্‌ন শু'বা রো)-এর মেহমান হল। আর মালিক গোত্রীয় সদস্যদের রাসূলুল্লাহ্‌ (সা) একটি তাবুতে অবস্থানের ব্যবস্থা করে দিলেন । প্রতি রাতে 'ইশা'-র পরে তিনি আগমন করতেন এবং দীড়িয়ে দাড়িয়েই আমাদের সাথে কথাবার্তা বলতেন এবং দীর্ঘ সময় দীড়িয়ে থাকার কারণে মাঝে মাঝে পায়ের ভর বদল করতেন । প্রায়শ তিনি তার সাথে স্বগোত্র কুরায়শীদের কৃত আচরণের বিবরণ দিতেন; আবার বলতেন ০১৯] ০0১৯, 4505 24৯] চে ১৯১৬ আআ 24 01৩ ০৬৯৮০০৭০063 ও -১3০ ০৯১১ ৪৮০ ১১০ 539 ৩৯ সে জন্য আক্ষেপ করি না; তবে আমরা মক্ায় দুর্বল ও হীন অবস্থায় ছিলাম। মদীনায় চলে আসার পর তো তাদের ও আমাদের মাঝে লড়াইয়ের পালা চলল; কখনো আমরা তাদের উপর বিজয়ী হতাম । আবার কখনো বা তারা আমাদের উপর ভারী হয়ে যেত।” এক রাতে তিনি আমাদের কাছে আগমনের নির্ধারিত সময় থেকে বিলম্ব করলেন। আমরা কললাম, আজ তো আপনি দেরী করে ফেলেছেন? তিনি বললেন, “আমার কুরআন তিলাওয়াতের নির্ধারিত অংশ আজ কোন কারণে বাকী রয়ে গিয়েছিল , তা পূর্ণ না করে কোথাও যাওয়া আমার কাছে অল লাগছিল না।” বর্ণনাকারী আওস বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাহাবীগণের ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।