Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

৬৪ আল-বি | ওয়ান রর ৃ 001716115 পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে তারা এ সিদ্ধান্তে উপনীত হল যে, তারা একজন প্রতিনিধি পাঠাবে । এ সিদ্ধান্ত মুতাবিক তারা আবৃদ ইয়ালীল ইবৃন আমূর ইব্‌ন উমায়রকে প্রতিনিধি দলের নেতা মনোনীত করে পাঠাল। তার সহযাত্রী ছিল শাখা গোত্র আহ্লাফের আরো দুজন এবং বনু মালিকের আরো তিনজন । এরা হল ১. আল হাকাম ইব্‌ন আমর ইব্‌ন ওয়াহ্ব ইবৃন মুআত্তিব; ২. শুরাহ্বীল ইব্‌ন গায়লান ইব্‌ন সালামা ইব্‌ন মুআত্তিব; ৩. উছমান ইব্‌ন আবুল আস; ৪. আওস ইব্‌ন আওফ- বনু সালিমের অন্যতম নেতা এবং ৫. নুমায়র ইব্ন খারশা ইব্‌ন রাবীআ। মূসা ইবৃন উকবা (রো) তাদের সংখ্যা দশ এর অধিক হওয়ার কথা বলেছেন। তার মতে, দল নেতার নাম ছিল কিনানা ইব্‌ন আবৃদ ইয়ালীল। আর অন্যতম সদস্য উছমান ইব্‌ন আবুল আছ ছিলেন প্রতিনিধি দলের কনিষ্ঠতম সদস্য । ইব্‌ন ইসহাক বলেন, প্রতিনিধি দল মদীনার কাছাকাছি পৌঁছে কানাত এলাকায় সাময়িক অবস্থান নিলে সেখানে তারা মুগীরা ইব্‌ন শু“বা (রা)-এর সাক্ষাত পেল। তিনি তখন রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাহাবীগণের বাহন উট পালাক্রমে চরাবার কাজে দায়িত্‌ আ্রাম দিচ্ছিলেন। আগন্তক দলটিকে দেখামাত্র তিনি রাসূলুল্লাহ্‌ (সা)- কে তাদের আগমনের সুসংবাদ দেয়ার প্রেরণায় দৌড়াতে শুরু করলেন। পথে আবূ বকর (রা)-এর সাথে সাক্ষাত হলে তিনি তাকে বললেন যে, ছাকীফের কাফেলা বায়আত ও ইসলাম গ্রহণের উদ্দেশ্যে এসে পড়েছে, যদি রাসূলুল্লাহ্‌ (সা) তাদের কতক শর্ত মেনে নেন এবং তাদের গোত্রের জন্য কোন চুক্তিপত্র তাদের লিখে দেন। আবূ বকর (রা) মুগীরা রো)-কে বললেন, আল্লাহ্র কসম! তুমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে আমার আগে যেয়ো না, আমি আগে- ভাগে তাকে সংবাদ পৌঁছাতে চাই । মুগীরা রো) তাতে সম্মত হলে আবু বকর গিয়ে রাসূলুল্লাহ্‌ (সা)-কে তাদের আগমন বিষয় অবহিত করলেন । ওদিকে মুগীরা (রা) তার সহকর্মীদের কাছে ফিরে গিয়ে বিকালবেলা তাদের সাথে পশু চরালেন এবং ফাঁকে ফাঁকে আগত কাফেলার লোকদের রাসূলুল্লাহ্‌ সো)-কে অভিবাদন ও সালাম করার পদ্ধতি শেখাবার প্রয়াস পাচ্ছিলেন । কিন্তু যথাসময় তারা জাহিলিয়াত যুগের পন্থাই অভিবাদন করল । তারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সমীপে উপস্থিত হলে তাদের জন্য মসজিদেই একটি তাবু খাটানো হল । এ সময় রাসূলুল্লাহ্‌ (সা) এবং প্রতিনিধি দলের মাঝে দৃতিয়ালী করছিলেন খালিদ ইব্‌ন সাঈদ ইবনুল আস রো)। ফলে তিনি রাসূল (সা)-এর তরফ থেকে তাদের জন্য কোন খাবার নিয়ে আসলে খালিদ ইব্‌ন সাঈদ (রা) নিজে তা মুখে না দেয়া পর্যন্ত তারা সেখাদ্য গ্রহণ করত না। তিনিই তাদের জন্য চুক্তিপত্র লিখে দিয়েছিলেন । বর্ণনাকারী (ইবৃন ইসহাক) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে পেশকৃত তাদের শর্তাবলীর মধ্যে একটি ছিল এরূপ “পরবর্তী তিন বছরের জন্য তাদের বিগ্রহটি অক্ষত থাকতে দিতে হবে ।” কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা) তাতে সম্মত না হলে) তারা দুবছর, এক বছর করে অবশেষে এক মাসের শর্তে নেমে আসলো এবং বলল যে, তাদের প্রত্যাগমনের পরে অন্তত সময়টুকু দেয়া হলে কওমের নিবেধিদের মনোরপ্রনের ব্যবস্থা হবে। কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা) এ ব্যাপারে কোন নির্দিষ্ট সময়ের অঙ্গীকার প্রদানে অস্বীকৃত হয়ে বললেন যে, তবে এতটুকু ছাড় দেয়া যেতে পারে যে, তোমাদের নিজেদের হাতে ওটাকে ভাঙতে হবে না বরং এজন্য তিনি আবু সুফিয়ান ইব্‌ন হারব রো) ও মুগীরা (রো)-কে তাদের সাথে পাঠাবেন। তারা আরো আবেদন ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।