Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 5
/ ৫৮৪
📝 লেখা 📖 পিডিএফ

05017161715 ৫৮ আল-বিদায়া ওয়ান নিহায়া দয়ালু” (৯ ৪ ১০২)। এ প্রসঙ্গে ইব্ন আব্বাস (রা) থেকে রিওয়ায়াত করেন যে, তিনি বলেছেন, এরা ছিলেন, দশজন; যারা তাবুক অভিযানে রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহগামী হন নি। তার প্রত্যাবর্তনকালে এরা উপস্থিত হলে এদের সাতজন নিজেদেরকে মসজিদের স্তস্তসমূহের সাথে বেঁধে রাখলেন, রাসূলুল্লাহ্‌ (সা) এদের পাশ দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করলেন, এরা কারা? লোকেরা বলল, আবু লুবাবা (রা) এবং তার সঙ্গী-সাথীরা; তারা আপনার সহগামী হয় নি; (অপরাধবোধের জন্য স্বীকৃতিস্বরূপ এখন নিজেদেরকে বেঁধে রেখেছে) যাতে আপনি তাদের যুক্ত করে দেন এবং তাদের ওযর মঞ্জুর করেন । তিনি বললেন- 19১০) 2৫2177805১0 9১ ০৯৪০ 21 058 ৩১৯ ১০৭০1 33 ৫2৭ ১ 0৩ ৯ 03 -০৯4০৭] ৮০৪১ ০০1০৯53 51 “আমিও আল্লাহ্র কসম করে বলছি! আমি তাদের মুক্ত করব না, তাদের ওযরও গ্রহণ করব না; যতক্ষণ না আল্লাহই তাদের মুক্ত করে দেন। ওরা আমার প্রতি বিমুখ রয়েছে এবং মুসলমানদের সাথে যুদ্ধ গমনে বিরত রয়েছে।” তাদের কাছে রাসূলুল্লাহ্‌ (সা)-এর এ উক্তি পৌঁছলে তারা বললেন, আমরাও নিজেদের মুক্ত করছি না, যতক্ষণ না আল্লাহই আমাদের মুক্ত করছেন। তখন আল্লাহ্‌ এ আয়াত নাযিল করলেন- ৯৫:১১) ১১০1 ০)9১৯/5৪ (অর্থাৎ অন্য যারা তাদের অপরাধ স্বীকার করলো)....এ আয়াতের ৬৬ (হয়ত) শব্দটি আক্ষরিক অর্থে আশাব্যপ্রক হলে আল্লাহ্র পক্ষ থেকে তা নিশ্চয়তা বিধায়ক অর্থে হয়ে থাকে । এ আয়াতটি নাযিল হলেও রাসূলুল্লাহ্‌ (সা) এ সংবাদ দিয়ে তাদের কাছে লোক পাঠালেন এবং তাদের মুক্ত করে দিয়ে তাদের ওযর-অপরাগতার মঞ্জুরী দিলেন। তখন তারা তাদের নিজেদের ধন-সম্পদ নিয়ে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! এই আমাদের ধন-সম্পদ, (যা জিহাদে প্রতিবন্ধক হয়েছিল) আপনি আমাদের তরফে এগুলো সাদাকা করে দিয়ে আমাদের জন্য মাগফিরাত কামনা করুন! তিনি বললেন, “তোমাদের মাল সম্পদ গ্রহণে আমি আদিষ্ট হই 1771: ... 2৮৮0৫842584 $3 শিপু পলা চি ০১৫ 55265255555 ০১ ক জপ পরিশোধিত করবে । তুমি তাদের জন্য দু'আ করবে । তোমার দুআ তাদের জন্য প্রশান্তিকর। আল্লাহ্‌ সর্শ্রোতা, সর্বজ্ঞ। ওরা কি জানে না যে, আল্লাহ্‌ তার বান্দাদের তাওবা কবুল করেন এবং “সাদাকা' গ্রহণ করেন? আল্লাহ্‌ পরম ক্ষমাশীল, দয়ালু ।....এবং আল্লাহ্‌র আদেশের প্রতীক্ষায় অপর কতকের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রইল- তিনি তাদের শাস্তি দিবেন, না-কি ক্ষমা করবেন । আল্লাহ্‌ সবজ্ঞ, প্রজ্ঞাময় (৯ ৪ ১০৩-১০৬)। এ শেষোক্তরা হলেন তারা যারা নিজদেরকে ত্তন্তের সাথে আবদ্ধ করেন নি। তাদের বিষয়টি স্থগিত রাখা হয়। অবশেষে নাযিল হল আল্লাহ্‌র বাণী- ড/ড/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।